Mithi's Diary

Mithi's Diary Lifestyle: Personal bloggers often share insights and tips on various aspects of life.

16/02/2026

মাঝে মাঝে আশেপাশের মানুষগুলোর কষ্টের গল্পগুলো যখন শুনি, তখন প্রায় সময়ই এই টাইপের একটা কথা শুনিঃ
"আমি সারাজীবন এটা নিয়ে কষ্ট পাবো"
অথবা
"কখনোই আমি আর ঠিক হইতে পারবো না"
ব্যাপারটা কি আসলেই এমন ??
কিছুদিন আগে আমি সাদা একটা কাগজ নিয়ে লিস্ট করতে বসলাম ... ৩ বছর বা ৫ বছর আগে ঠিক কোন কোন ঘটনা নিয়ে আমি তীব্র কষ্ট পেতাম ... কার জন্য কিংবা কিসের জন্য আমার রীতিমত
মরে যেতে ইচ্ছা হত - সেগুলার একটা লিস্ট করলাম !! লিস্ট করার পরে আমি দেখলাম, বেশিরভাগ ঘটনাই এই মুহূর্তে আমার কাছে হাস্যকর লাগছে ... মনে হচ্ছে, কত বোকাই না ছিলাম আমি !!
যে মানুষটার অভাবে ৫ বছর আগে মরে যেতে ইচ্ছা হতো, সেই মানুষটার কথা এখন আর মনেও পড়ে না ... যে কারণে ডিপ্রেসড হয়ে আমি টানা ৩ রাত ঘুমাতে পারি নাই, সেই কারণটা মনে পড়লে আমার এখন লজ্জা লাগে ... কি লেইম ছিলাম !!
জীবনে কষ্ট ব্যাপারটা থাকবেই ... কারো প্রিয় মানুষ চলে গেছে ... কারো পারিবারিক বা আর্থিক সমস্যা ... কারো ক্যারিয়ার নিয়ে ঝামেলা ... কারো পড়াশুনাজনিত ডিপ্রেসন ... আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এগুলার কোনটাই চিরস্থায়ী না !!
একটা কষ্ট পাওয়ার পর আমরা ধরেই নিই, ঐ কষ্টটা আজীবন রয়ে যাবে ... এই ভেবে আমরা কেউ কেউ নিজেকে শেষ করে দিই ... কিন্তু কষ্ট কোনদিন আজীবন থাকে না ... কষ্ট ততদিনই থাকে, যতদিন আমরা কষ্টটাকে পুষে রাখি !!
আমরা ভুল মানুষের জন্য অপেক্ষা করি ... প্রতারকের জন্য মায়া দেখাই ... একবার ব্যর্থ হলে ধরেই নিই সব শেষ ... একটা মানুষের ভালোবাসা না পেলে ভেবে নিই, পৃথিবীর কেউ বোধহয় আমাদের ভালোবাসবে না !!
একটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে মনে করি, জীবনটা বৃথা ... একটা সেমিস্টার রেজাল্ট খারাপ হলে ভাবি, সব আশা শেষ ... কয়েকটা চাকরির আবেদনে ডাক না পেলেই ভাবি, ক্যারিয়ারটাই বুঝি গেলো !!
আমরা ধৈর্য্য ধরতে পারি না ... কষ্ট আকড়ে ধরে হতাশ হয়ে যাই ... কষ্টই বরং এতটা সময় আমাদের ভেতর থাকতে চায় না, আমরা জোর করে কষ্টকে পুষে রাখি !!
আজ হচ্ছে না ... কালকেও হচ্ছে না ... এক মাস বা এক বছর পরেও হচ্ছে না ... কিন্তু একদিন হবে !!
একদিন ঠিক মানুষটা শক্ত করে হাতটা ধরবে ... সেদিন ভুল মানুষের দেয়া সমস্ত কষ্ট মুছে যাবে !!
একদিন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ঠিক ঠিকানায় পৌঁছে যাবে ... স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়েও অনেক বেশি সফলতা আসবে একদিন ... একদিন কেউ অনেক বেশি ভালোবাসবে ... সেই ভালোবাসায়

Address

Ramgonj
Lakshmipur
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithi's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithi's Diary:

Shortcuts

Share