06/08/2026
সারাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও স্মারকলিপি
সারাদেশে গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লালমনিরহাটে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ সকাল ১১টায় লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, লোডশেডিং ও ডিজিটাল মিটার নিয়ে জনভোগান্তি অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে লালমনিরহাট জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
#লালমনিরহাট