Lalmoni Plus

Lalmoni Plus সংবাদের মুখপাত্র

01/06/2026

দহগ্রাম ইউনিয়ন পরিষদের গরিবের ১০ কেজি চাল, চলে গেল যুবদলের খেলার মাঠে

19/05/2026

লালমনিরহাটে নেতাকর্মীদের শান্ত করলেন নাসির উদ্দিন পাটোয়ারী

সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের নীরবতার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। তিনি বলেছেন, ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে। একইসঙ্গে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারায় তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ভারতের বর্বর ও খুনি বাহিনী আমাদের খাদেমুলকে শহীদ করেছে। তারা বাংলাদেশের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। যুবসমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সীমান্তে মাদক ও ইয়াবা সরবরাহ করছে ভারত। কয়েকদিন আগে আমরা কসবায় গিয়েছিলাম, সেখানেও ভারত চারটি হত্যাকাণ্ড সংঘটিত করেছে। অথচ এসব ঘটনায় আমরা সরকারকে সম্পূর্ণ নীরব দেখতে পাচ্ছি।

এ সময় তিনি সীমান্ত রক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী করার জোর দাবি জানান। নিহত খাদিমুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন,তার ছেলে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন। অথচ বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে, তা পুরোটাই বিএসএফের সাজানো বয়ানের কপি। আমরা মনে করি, বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করে না। সীমান্তের প্রতিটি মানুষ আজ অত্যাচার ও নির্যাতনের শিকার।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এনসিপি'র এই মুখ্য সমন্বয়ক বলেন, ঐতিহাসিকভাবে চিন্তা করলে দেখবেন, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন শেখ মুজিবের গুন্ডাবাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সরকারকে ডিস্টার্ব করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করে যাচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালাচ্ছেন। তিনি বর্তমান সরকারকে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার লিয়াজোঁ বা আঁতাত না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন।

সীমান্তে নিহতদের বিষয়ে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, এযাবৎকালে সীমান্তে যত মানুষ শহীদ হয়েছেন, সরকারকে তাদের সবার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তবে প্রতিটি সীমান্ত-শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে তিনি সরকারকে অবিলম্বে ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান এবং সীমান্তবাসীকে নিজেদের সুরক্ষায় সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সরকার নিশ্চুপ থাকছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারে, তবে আমাদের দায়িত্ব দিক, আমরা সরকারে এলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় ছাত্র-যুব সংগঠনের ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

16/05/2026

ছোট ভাইকে বাঁচাতে তিস্তা নদীতে ঝাপ, অতঃপর দুই ভাই!

লালমনিরহাট সদরের রাজপুর এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো,রাজপুর বাজার এলাকার রেজাউল করিম মাস্টারের বড় ছেলে সিফাউল করিম সিফাত (১৮) ও ছোট ছেলে সোহায়েব করিম স্বচ্ছ (১৩)। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সিফাত একাদশ শ্রেণিতে এবং স্বচ্ছ নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে তিস্তার চরে ফুটবল খেলতে গিয়েছিল দুই ভাই। খেলা শেষে গোসল করার জন্য তারা নদীর তীরে থাকা একটি ডিঙি নৌকায় ওঠে। এ সময় নৌকার দোলনিতে ছোট ভাই স্বচ্ছ হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করতে বড় ভাই সিফাতও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর নিচে লুকিয়ে থাকা গভীর এক গর্তে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় দুজনেরই।

​জানা গেছে, প্রায় এক বছর আগে তিস্তার তীর রক্ষায় জিও ব্যাগে ভরার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই স্থান থেকে বালু উত্তোলন করেছিল। বালু তোলার কারণে সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে বিশাল এক গর্তের সৃষ্টি হয়, যা এই দুই ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এদিকে, নিহতদের বাবা রেজাউল করিম পায়ের অপারেশনের জন্য স্ত্রীসহ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাড়িতে বাবা-মা না থাকার সুবাদেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো. রুবেল ইসলাম জানান, নদীর বাঁধ ভেঙে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য সেখানে বালু তোলা হয়েছিল। এতে ১৫ থেকে ১৬ ফুট গভীর একটি গর্ত তৈরি হয়। আমি পানিতে নেমে দেখি, ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরে আছে বড় ভাই। ধারণা করছি, ছোট ভাই গর্তে পড়ে যাওয়ার পর তাকে তুলতে গিয়েই বড় ভাইও সেখানে তলিয়ে যায়।

​রাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ডাবলু অধিকারী গভীর শোক প্রকাশ করে বলেন, ছেলে দুটি অত্যন্ত ভদ্র ছিল। ছুটির দিনে তারা প্রায়ই চরে ফুটবল খেলতে যেত। তাদের বাবা গতকাল অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, মা-ও তার সাথে সেখানে। এই সুযোগেই তারা নদীতে গিয়ে দুর্ঘটনার শিকার হলো।

তিনি আরও বলেন, তিস্তাপাড়ের মানুষ এই নদীর সাথে সংগ্রাম করেই বেঁচে আছে। নদীর দুই পাশে যদি স্থায়ী বাঁধ থাকত এবং নদীর গভীরতা সম্পর্কে মানুষের ধারণা থাকত, তাহলে হয়তো আজ এই দুটি তাজা প্রাণ ঝরে যেত না।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে আমাদের একটি পুলিশ দল পাঠানো হয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

12/05/2026

গরুর হাটে জমে ওঠে কেনাবেচার সঙ্গে জীবনের গল্প

11/05/2026

গ্রামীণ সখে ফুটে উঠছে বাংলার শেকড়

10/05/2026
10/05/2026

বুদ্ধি আর শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে তরুণরা

09/05/2026

হাত নেই, পা তার কলম

08/05/2026

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লালমনিরহাটে তরুণদের পদযাত্রা

23/04/2021

২৫ এপ্রিল (রোববার) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Address

Lalmonirhat
5500

Telephone

+8801744330592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalmoni Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share