Lalmonirhat Insiders

Lalmonirhat Insiders লালমনিরহাট জেলাকে ভালোবেসে শখের বসে খোলা এই পেজটিতে আপনাকে স্বাগতম 🌸
(1)

লালমনিরহাট স্টেশন রোড় বর্নিল সাজে সজ্জিত।।
06/05/2026

লালমনিরহাট স্টেশন রোড় বর্নিল সাজে সজ্জিত।।

জরুরি সাহায্যের আবেদন:একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন​লালমনিরহাটের আবাসন এলাকার আল ইমরানের শিশু সন্তানের জন্য...
05/05/2026

জরুরি সাহায্যের আবেদন:
একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন

​লালমনিরহাটের আবাসন এলাকার আল ইমরানের শিশু সন্তানের জন্য আপনাদের সকলের সহযোগিতা ও দোয়ার আবেদন করছি। নিষ্পাপ এই শিশুটি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
​ক্যান্সারের মতো জটিল ও দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। শিশুটির পরিবারের পক্ষে এই বিশাল চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আপনাদের সামান্য সহানুভূতি ও আর্থিক সহযোগিতাই পারে এই ফুটফুটে শিশুটিকে নতুন জীবন দিতে।
সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং সকল স্তরের মানুষের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে শিশুটির পাশে দাঁড়ান। আপনাদের ছোট একটি অনুদানও তার চিকিৎসার জন্য বড় একটি অবদান রাখতে পারে।
​সাহায্য পাঠানোর ঠিকানা:
​আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য নিচের নম্বরগুলোতে পাঠাতে পারেন:
​বিকাশ: 01951283554
​নগদ: 01310142563
​(যেকোনো প্রয়োজনে পিতার সাথে যোগাযোগের নম্বরও এগুলো।)
​বিশেষ অনুরোধ: দয়া করে এই পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও এই মানবিক আবেদনে সাড়া দিতে এবং শিশুটির পাশে দাঁড়াতে উৎসাহিত করুন।
আসুন, সবাই মিলে একটি নিষ্পাপ জীবন বাঁচাতে এগিয়ে আসি।
​পরম করুণাময় আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং শিশুটিকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

ভাইরাল তাজু ভাই: সাধারণ রাজমিস্ত্রির সহকারী থেকে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখলালমনিরহাট:ডিজিটাল যুগে একটি ভিডিওই বদলে দিতে...
04/05/2026

ভাইরাল তাজু ভাই: সাধারণ রাজমিস্ত্রির সহকারী থেকে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ
লালমনিরহাট:
ডিজিটাল যুগে একটি ভিডিওই বদলে দিতে পারে একজন মানুষের জীবন। তেমনই এক উদাহরণ এখনকার আলোচিত নাম তাইজুল ইসলাম,
যাকে সবাই চেনে তাজু ভাই নামে।।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া তাইজুল ইসলাম ছিলেন একেবারে সাধারণ একজন মানুষ। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় যখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাজু ভাই ২.০ নামে ভিডিও তৈরি শুরু করেন।
তার ভিডিওর ধরন ছিল একেবারেই আলাদা।
গ্রামের দোকানদার বা সাধারণ মানুষের সঙ্গে মজার প্রশ্নোত্তর। এই সরল কনটেন্টই খুব অল্প সময়ের মধ্যে লাখো মানুষের নজর কাড়ে।
বিশেষ করে একটি ভিডিওতে তিনি দোকানদারকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে সরকারি রেটে কত করে বিক্রি করছেন...?”
এই সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।।
এরপর থেকেই তাজু ভাই হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ। তার ফেসবুক পেজে অল্প সময়েই বিপুল সংখ্যক অনুসারী তৈরি হয় এবং বিভিন্ন ভিডিওতে লাখ লাখ ভিউ আসে।
বর্তমানে তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে দেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মও তার সাক্ষাৎকার নিচ্ছে। গ্রামবাংলার একজন সাধারণ মানুষের হঠাৎ ভাইরাল হয়ে ওঠার গল্প জানতে আগ্রহ দেখাচ্ছে অনেক মিডিয়া।
তবে জনপ্রিয়তার সঙ্গে এসেছে সমালোচনাও। কখনো ট্রল, কখনো বিতর্ক সবকিছু মিলিয়ে তাজু ভাই প্রায়ই আলোচনায় থাকেন। তবুও তার সরলতা ও গ্রামীণ বাস্তবতার উপস্থাপনাই তাকে আলাদা করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বড় প্রযোজনা নয়, বরং সাধারণ মানুষের সহজ ভাষা ও বাস্তব জীবনই অনেক সময় সবচেয়ে বড় কনটেন্ট হয়ে ওঠে।
আর সেই বাস্তবতারই এক উদাহরণ এখনকার ভাইরাল নাম তাজু ভাই।

হাতিবান্ধা চলন্ত ট্রেনে আগুন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণে, কোন হতাহত বা আহত হয়নি।।
03/05/2026

হাতিবান্ধা চলন্ত ট্রেনে আগুন, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণে, কোন হতাহত বা আহত হয়নি।।

আমাদের লালমনিরহাট: স্বপ্নের বিডিআর গেটলালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র বিডিআর গেট এলাকা আমরা ঠিক এইরকম আধুনিক রূপে দেখতে চা...
03/05/2026

আমাদের লালমনিরহাট: স্বপ্নের বিডিআর গেট
লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র বিডিআর গেট এলাকা আমরা ঠিক এইরকম আধুনিক রূপে দেখতে চাই। এমন আশ্বাসের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু বাস্তবায়ন আজও অধরা।
এবার কি আমাদের স্বপ্ন সত্যি হবে...?
আপনি কি একমত...? কমেন্টে জানান।

লালমনিরহাটের কোথায় এই রেলগেটটি...?চিনে থাকলে কমেন্টে জানান।
03/05/2026

লালমনিরহাটের কোথায় এই রেলগেটটি...?
চিনে থাকলে কমেন্টে জানান।

আদিতমারিতে নসিমন ও অটোরিক্সার সংঘর্ষ:আহত ০৫​আদিতমারী প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারি উপজেলার পাঠানটারি এলাকায় একটি দ্রুত...
03/05/2026

আদিতমারিতে নসিমন ও অটোরিক্সার সংঘর্ষ:
আহত ০৫
​আদিতমারী প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারি উপজেলার পাঠানটারি এলাকায় একটি দ্রুতগামী নসিমন ও যাত্রীবাহী অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
মহিষখোঁচা ও পলাশীতে বাসা বলে জানা গেছে।
স্হানীয়রা উদ্ধার করে আদিতমারীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্হার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সাপ্টিবাড়ী আয়েশা ক্লিনিকেঅপারেশনের মাঝপথে ডাক্তার উধাওলালমনিরহাট:লালমনিরহাটের সাপ্টিবাড়ী এলাকার আয়েশা ক্লিনিকে চাঞ্চল্যক...
03/05/2026

সাপ্টিবাড়ী আয়েশা ক্লিনিকে
অপারেশনের মাঝপথে ডাক্তার উধাও
লালমনিরহাট:
লালমনিরহাটের সাপ্টিবাড়ী এলাকার আয়েশা ক্লিনিকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এক রোগীর অপারেশন চলাকালে অর্ধেক অপারেশন করে দায়িত্বরত চিকিৎসক হঠাৎ করে ক্লিনিক থেকে লাপাত্তা হয়ে যান। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষোভে ফেটে পড়ে ক্লিনিকটি অবরুদ্ধ করে রাখেন। ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।

প্রাকৃতিক দুর্যোগও থামাতে পারেনি গণমিছিল…!!জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং...
02/05/2026

প্রাকৃতিক দুর্যোগও থামাতে পারেনি গণমিছিল…!!
জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
শনিবার প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা লালমনিরহাট শহরে সমবেত হন।
পরে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্রাকের চাপায় নিহত মনছের (৬২)চিনিপাড়া, সদর, লালমনিরহাট। আরও একটি প্রাণ ঝরে গেল সড়কের নির্মমতায়। প্রতিদিনের এই মৃত্যু মিছ...
01/05/2026

ট্রাকের চাপায় নিহত মনছের (৬২)
চিনিপাড়া, সদর, লালমনিরহাট।
আরও একটি প্রাণ ঝরে গেল সড়কের নির্মমতায়। প্রতিদিনের এই মৃত্যু মিছিল যেন থামছেই না। অসচেতনতা, বেপরোয়া গতি আর নিয়ন্ত্রণহীন যানবাহন সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন আজ অনিরাপদ।
নিহত মনছেরের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা।
এভাবেই আর কত প্রাণ যাবে...??

ুর্ঘটনা #লালমনিরহাট #নিরাপদ_সড়ক

বাঁচতে চায় থ্যালাসোমিয়া রোগে আক্রান্তঅনার্স পড়ুয়া শাহাজাদা।লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নেরভোলার চওড়া গ্রামের...
30/04/2026

বাঁচতে চায় থ্যালাসোমিয়া রোগে আক্রান্ত
অনার্স পড়ুয়া শাহাজাদা।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নেরভোলার চওড়া গ্রামের
সামছুল হকের পুত্র। থ্যালাসোমিয়া রোগে আক্রান্ত হয়ে
জীবন-মৃত্যুর সাথে লড়াই করছে শাহাজাদা।
নিয়মিত রক্ত ও ব্যয়বহুল চিকিৎসার জন্য
অসহায় পরিবারটি সমাজের সহায়তা কামনা করছে।
আপনার সামান্য সহযোগিতাই বাঁচাতে পারে একটি তরুণ প্রাণ।
সাহায্য পাঠানোর নম্বর:
নগদ / বিকাশ: 01771514856
মানবিক কারণে পোস্টটি শেয়ার করুন।।

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalmonirhat Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category