02/09/2026
রংপুরে চার খু'নের ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। হ'ত্যাকাণ্ডের আগে ও পরে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মধ্যে ৮০ বার ফোনে কথা হয়েছে। এর মধ্যে হ'ত্যাকাণ্ডের আগের ১২ ঘণ্টায় সিদ্ধার্থ দুটি নম্বর থেকে মুগ্ধের এক নম্বরে ৩০ বার ফোন করেন।
প্রতিটি কলের স্থায়িত্ব ছিল ১১ থেকে ১৭ সেকেন্ড। কয়েকটি কলে একাধিক ব্যক্তি যুক্ত থাকায় সন্দেহভাজনের তালিকাও বড় হচ্ছে। পুলিশ বলছে, ঘন ঘন ফোনালাপ তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। জানা গেছে, সিদ্ধার্থ ও মুগ্ধ মামাতো-ফুফাতো ভাই।
সিদ্ধার্থের বাবা বিনয় ও কাকা বিজয়ের বাড়ি ৩৫ লাখ টাকায় বিক্রির বায়না হয়েছিল। দলিল সম্পন্ন হলে তাদের ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। বুধবার জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।