Minhazul Huque Bappi

Minhazul Huque Bappi সবাই আমার পছন্দ
01713325470
(2)

14/07/2026

অটোপাস নয়, সাঁতার কেটে পরীক্ষা দেওয়া ভালো! দেখুন শিক্ষার্থীদের চরম ভোগান্তির ভিডিও।

14/07/2026

তপ্ত দুপুরে তিস্তা পাড়ের শীতল হাওয়া এবং কলাপাতার মায়াবী নৃত্য

আদিতমারীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে লাঞ্ছিত, ৯৯৯-এ কলে উদ্ধাররংপুর বিভাগীয় প্রতিনিধি:লালমনিরহাটের আদিতমারীতে পেশা...
11/07/2026

আদিতমারীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে লাঞ্ছিত, ৯৯৯-এ কলে উদ্ধার

রংপুর বিভাগীয় প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে রুহুল আমিন (৩০) নামের এক জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধির ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আদিতমারী থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র অনুযায়ী, এটি একটি 'পুলিশ কেস' হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং সেখানে সাংবাদিক রুহুল আমিন শারীরিক নির্যাতনের শিকার (H/O Physical Assault) হয়েছেন বলে উল্লেখ রয়েছে।

অভিযুক্তরা হলেন— হারাটি ইউনিয়নের সরকারটারী এলাকার মৃত আনছার আলীর ছেলে মোঃ রফিক মিয়া (৪০), মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ জয়নুল আবেদীন (৩৮) এবং মৃত আব্দুল মুন্সির ছেলে মোঃ আবু তালেব (৩৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ৫-৬ মাস আগে অভিযুক্ত রফিক মিয়ার এক আত্মীয়ের নারী সংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশ করতে গেলে তিনি সাংবাদিক রুহুল আমিনকে বাধা প্রদান করেন। সেই বাধা উপেক্ষা করে সংবাদটি প্রকাশিত হলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ১০ জুলাই রাত আনুমানিক ০৯:৩০ মিনিটে আদিতমারী থানাধীন সাপ্টীবাড়ী বাজারের হুমায়রা স্টোরের সামনে অভিযুক্তরা রুহুল আমিনের ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা রুহুল আমিনকে গালিগালাজ করে এবং এক পর্যায়ে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় তার বাম চোখের পাশে গুরুতর আঘাত লাগে এবং জামাকাপড় ছিঁড়ে তাকে লাঞ্ছিত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে আদিতমারী থানা পুলিশ তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতালের ছাড়পত্র সূত্রে জানা যায়, ১০ জুলাই রাতে ভর্তির পর একদিন চিকিৎসাধীন থেকে ১১ জুলাই তিনি ছাড়পত্র পান। কর্তব্যরত চিকিৎসক তাকে নাপ্রিন, সেকলো, ফাইলোপেন ক্যাপসুল এবং ক্ষতস্থানে ব্যবহারের জন্য ব্যাকট্রোসিন মলমসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রিপশন করেছেন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে রুহুল আমিন থানায় এই অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আদিতমারী থানার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন জুয়া খেলার অপরাধে আদিতমারীতে গ্রেফতার ১লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে ...
11/07/2026

অনলাইন জুয়া খেলার অপরাধে আদিতমারীতে গ্রেফতার ১

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অপরাধে মোঃ আব্দুল কাদের (৩৮) নামের এক বাজিকরকে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ১১ জুলাই ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় পলাশী কদমের তলা মোড় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাদের আদিতমারীর মদনপুর গ্রামের মহুবর রহমানের ছেলে।পুলিশ জানায়, আসামি নিজের মোবাইলে বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে অনলাইনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুয়া খেলতেন এবং জুয়ার পোর্টাল পরিচালনা করে আর্থিক লেনদেন করতেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬/২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৬)।

10/07/2026
লালমনিরহাটে আওয়ামী লীগের পদ ছাড়লেন সাবেক সম্পাদক হারুন-অর-রশীদলালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাব...
10/07/2026

লালমনিরহাটে আওয়ামী লীগের পদ ছাড়লেন সাবেক সম্পাদক হারুন-অর-রশীদ

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশীদ দলটির পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা হারুন-অর-রশীদ একটি লিখিত পদত্যাগ পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পারিবারিক কারণে এবং শারীরিক অসুস্থতার দরুন তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছেন। পদত্যাগ পত্রে তিনি আরও স্পষ্টভাবে ঘোষণা করেন যে, আজ থেকে উক্ত সংগঠনের (আওয়ামী লীগ) সাথে তার আর কোনো প্রকার সম্পর্ক নেই।

ইতিমধ্যেই তার পদত্যাগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ডলালমনিরহাট জেলা প্রতিনিধি:আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়া...
10/07/2026

আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আদিতমারীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ০৯ জুলাই ২০২৬ ইং তারিখে আদিতমারী থানা পুলিশের অভিযানে আটক তিন আসামিকে এই সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

সাজাপ্রাপ্তরা হলেন— মোঃ কবির উদ্দিন (০২ মাস), মোঃ রহমত উল্লাহ (০২ মাস) এবং সেনাবাবু (০৩ মাস)।

আদিতমারী থানা পুলিশ জানায়, সাজা ঘোষণার পর যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আসামিদের লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

09/07/2026

গাইবান্ধার পলাশবাড়ীতে উপচে পড়া ভিড়!

জামিনে মুক্ত হলেন সাবেক নারী এমপি সফুরা বেগম রুমীলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য...
09/07/2026

জামিনে মুক্ত হলেন সাবেক নারী এমপি সফুরা বেগম রুমী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে তিনি লালমনিরহাট জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। আদালত সূত্রে জানা গেছে, এর আগে একাধিক মামলায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলাগুলোতে আদালত থেকে জামিন মঞ্জুর হলে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্ত হন। কারাফটকে তার আইনজীবী ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।

মিশরের সাথে অন্যায় করা হয়েছে ?
09/07/2026

মিশরের সাথে অন্যায় করা হয়েছে ?

Address

Lalmonirhat
5510

Alerts

Be the first to know and let us send you an email when Minhazul Huque Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minhazul Huque Bappi:

Shortcuts

Share