📰 আমাদের সম্পর্কে
দৈনিক মুক্তি একটি আধুনিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য দেশ-বিদেশের পাঠকদের কাছে দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া। “সংবাদ নয়, সত্য প্রকাশ” নীতি আবলম্বন করে গ্রামবাংলার প্রতিচ্ছবি স্লোগানকে ধারণ করে সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ২০২৮ সালের ১৬ই সেপ্টেম্বর তার যাত্রা শুরু করে এবং ২০১৯ সালে বাংলাদেশ সরক
ারের সকল নীতিমানা মেনে তথ্য মন্ত্রনালয়ে অধীন আবেদন প্রক্রিয়া সর্ম্পণ করে।
🌟 আমাদের বিশেষত্ব
জাতীয় সংবাদ, স্থানীয় সংবাদ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, ফিচার, জীবনধারা ও মতামতসহ বিভিন্ন বিষয়ে সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে দৈনিক মুক্তি।
প্রচলিত সংবাদ পরিবেশনের পাশাপাশি দৈনিক মুক্তি মাল্টিমিডিয়া সাংবাদিকতায় গুরুত্ব দেয়। পাঠকদের জন্য সংবাদ, ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক, ফটোস্টোরি এবং বিশেষ প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে তথ্যকে আরও সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলা হয়।
🎯 লক্ষ্য ও উদ্দেশ্য
✅ নির্ভুল, নিরপেক্ষ, তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুততম সময়ের মধ্যে পাঠকের কাছে পৌঁছে দেওয়া।
✅ সাংবাদিকতার নীতিমালা মেনে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন ও সত্যের পক্ষে অবস্থান নিয়ে জনমত গঠন করা। বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন করা।
✅ কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই আমাদের লক্ষ্য।
⚖ নৈতিকতা ও দায়িত্ববোধ
সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা স্বার্থান্বেষী মহলের প্রভাব গ্রহণ করা হয় না। জাতীয় স্বার্থ, মানবাধিকার, আইনের শাসন, লিঙ্গসমতা এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে দৈনিক মুক্তি আপসহীন অবস্থান গ্রহণ করে।কোনো কনটেন্টে Copy-Paste নীতিতে বিশ্বাসী নয়। প্রতিটি সংবাদই প্রতিনিধি ও রিপোর্টারদের দ্বারা সংগৃহিত হয়। মুক্তি একটি দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ সংবাদ প্ল্যাটফর্ম।
📩 যোগাযোগ ও অভিযোগ
পাঠক তার মতামত, অভিযোগ সরাসরি আমাদের পেজে ইনবক্স বা +৮৮০১৯৯০১১০৪৫১ নাম্বারে হোয়াটআ্যাপস করে জানাতে পারে এবং মুক্তি টিম পাঠককে দ্রুত সাড়া দেয়।
তথ্য যাচাই নীতিমালা (Fact-Checking Policy)
দৈনিক মুক্তি কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য একাধিক উৎস থেকে যাচাই করার চেষ্টা করে। প্রতিবেদক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী, স্থানীয় সূত্র এবং প্রামাণ্য নথি থেকে তথ্য সংগ্রহ ও মিলিয়ে দেখা হয়। দৈনিক মুক্তি শুধু তার নিজস্ব প্রতিনিধির সংবাদ প্রকাশ করে। বিতর্কিত বা সংবেদনশীল বিষয়ে সংশোধন নীতি অনুসরণ করে সংবাদের ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষতা বজায় রাখে।
সংশোধন নীতিমালা (Corrections Policy)
দৈনিক মুক্তি নির্ভুল সংবাদ প্রকাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। তবে সাংবাদিকতায় অনিচ্ছাকৃত ভুল হতে পারে। কোনো তথ্যগত ভুল শনাক্ত হলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হয়। গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে পাঠকদের স্পষ্টভাবে জানানো হয় কোন তথ্যটি ভুল ছিল এবং কী সংশোধন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সংশোধিত তথ্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
🏢 সাংগঠনিক কাঠামো
প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজ নিজ বিভাগের সংবাদ প্রবাহ ও মান নিয়ন্ত্রণ তদারকি করেন। সম্পাদক প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।
মালিকানা ও অর্থায়ন
দৈনিক মুক্তি একটি স্বাধীন সংবাদমাধ্যম। প্রতিষ্ঠানটির পরিচালনা, সম্পাদকীয় সিদ্ধান্ত ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে পেশাগত সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা হয়। প্রতিষ্ঠানের আয় আসে বৈধ বিজ্ঞাপন, স্পন্সরড কনটেন্ট (যথাযথভাবে চিহ্নিত), ব্যবসায়িক অংশীদারিত্ব, পাঠক অনুদান এবং অন্যান্য আইনসম্মত উৎস থেকে। বিজ্ঞাপনদাতা বা অর্থায়নকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব সম্পাদকীয় সিদ্ধান্তে গ্রহণ করা হয় না।
শেষ কথা-
দৈনিক মুক্তি —বাংলাদেশেরিএকটি নির্ভীক ও নিরপেক্ষ সর্বজনস্বীকৃত সংবাদমাধ্যম।মুক্তি লিখে সত্যের পক্ষে, কথা বলে সবার। যেখানে কন্ঠ জনতার, দায়িত্বটা মুক্তির।