18/04/2026
ট্যাগ ও মবের রাজনীতি বাদ দিন
যখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিলো তখন তিস্তা টিভি ছিলো জামায়াত বিএনপির লোক, তাই তারা শুধু আওয়ামীলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে নিউজ করতো, ৫আগস্টের পর তিস্তা টিভি হয়ে গেলে আওয়ামীলীগের দোসর দালাল, কারন তিস্তা টিভি তখন শুধু জামায়াত শিবির ও বিএনপির অপকর্মের নিউজ করতো, এরপর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর তিস্তা টিভি হয়ে গেল স্বতন্ত্র প্রার্থী শিহাবের দালাল, এরপর নির্বাচনের আগে আগে তিস্তা টিভি হয়ে গেলে বিএনপির লোক কারণ জামায়াত শিবির ও স্বতন্ত্র প্রার্থী শিহাবের দেওয়া উল্টাপাল্টা বক্তব্য নিয়ে নিউজ করার জন্য। নির্বাচনে বিএনপি জয়লাভ করলো জামায়ত হেরে গেলে। এখন জামাতের অনুষ্ঠানের নিউজ করলে তিস্তা টিভিকে বলা জামায়াতের লোক, বিএনপির অনুষ্ঠানের নিউজ করলে বলা হয় বিএনপির লোক, আর স্বতন্ত্র প্রার্থী শিহাব বলেন তিস্তা টিভি এই জামায়ত এই বিএনপি এই আওয়ামীলী এই জাতীয় পার্টি। এখন আবার জামায়তের বিরুদ্ধে তিস্তায় নিউজ হলে বলতেছে আওয়ামীলীগ ও বিএনপির লোক আর বিএনপির বিরুদ্ধে নিউজ করলে বলা হচ্ছে জামাতের লোক। মূল কথা হলো সাঙ্গে ভালো না থাকলে খারাপ। পরিশেষে একটা কথা বলি আপনারা নিজ নিজ অবস্থা থেকে ভালো হয়ে যান তাহলে আর নিউজের শিরোনাম হতে হয় না। ট্যাগ ও মবের রাজনীতি বাদ দিয়ে দেশ ও দেশের মানুষের কল্যানে রাজনীতি করুন ধন্যবাদ।
#তিস্তাটিভি #পাটগ্রাম #হাতীবান্ধা #লালমনিরহাট