23/07/2026
মেয়ে মানুষ আষাঢ় মাসে এক জোড়া দৌলনচাঁপা না পাওয়ার আফসোস করে! সারাজীবনে কখনো পার্টনার চিঠি দেয় নাই বলে কষ্ট পায়!
সঙ্গী তার পছন্দের রং জানে না বলে দুক্ষ পায়! কিন্তু একটা মেয়েরেও দেখলাম না রোল্যাক্স ঘড়ির জন্য দুক্ষ করতে! অথবা ডিওরের ফাউন্ডেশন কিনে না দেয়ার জন্য কষ্ট পাইতে!
পার্টনারের বি এম ডাব্লিউ নাই বলেও কেউ আফসোস করলো না!
কি অদ্ভুত! আম্মা বলতেন মানুষ বড় বড় স্বপ্ন দেখে ঠিকই কিন্তু সেগুলো পূরণ না হলেও জীবন চইলা যায়! কিন্তু ছোটো ছোটো স্বপ্ন?
সেগুলা ভেঙে গেলে মানুষ ফুরায়ে যায়! এই জন্যই হয়তো হুমায়ন আজাদ লিখেছিলেন,"আমি সম্ভবত খুব ছোটো কিছুর জন্যই মরে যাবো"!