Abdur Rahman Sarker

Abdur Rahman Sarker Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Rahman Sarker, Digital creator, Lalmonirhat.

13/09/2026

হঠাৎ মৃত্যু সত্যিই ভীতিকর।
তওবা করার কোনো সুযোগ নেই, ভুলগুলো শুধরে নেওয়ার কোনো সময় নেই—এক মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যেতে পারে।

হে আল্লাহ! এমন অবস্থায় আমাদের মৃত্যু থেকে হেফাজত করুন, যে অবস্থায় আপনি আমাদের ওপর অসন্তুষ্ট। আমিন। তাই আমাদের প্রতিটি সালাত এমনভাবে আদায় করা উচিত, যেন এটিই আমাদের জীবনের শেষ সালাত। পূর্ণ একাগ্রতা, আন্তরিকতা ও সর্বোচ্চ খুশু-খুযূ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। কে জানে, হয়তো এই সালাতের পর আর কোনো সালাতের সুযোগ আমাদের হবে না। হে আল্লাহ! আমাদের ঈমানের সঙ্গে জীবন শেষ করার তাওফিক দিন এবং আমাদের পরিণতি সুন্দর করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।

মুই একটা হুজুর মানুষ,, তুই কেমন মোকে বান্ধবী দিবার চাইস 😍
13/05/2026

মুই একটা হুজুর মানুষ,, তুই কেমন মোকে বান্ধবী দিবার চাইস 😍

08/03/2026

ই'তেকাফ সংক্রান্ত কিছু কথা:
আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য উৎকৃষ্ট একটি মাধ্যম হচ্ছে এই ই'তেকাফ। ই'তেকাফ সম্পর্কে আল্লাহর বাণী, ولا تبشروهن وأنتم عكفون في المسجد বাকারাহ -১৮৭।

ই'তেকাফের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সা: বলেন, إعتكاف عشر في رمضان كحجتين و عمرتين অর্থ, রমজানের শেষ দশকের ই'তেকাফের সাওয়াব হলো দুটি হজ্ব ও দুটি ওমরাহ করার সমতুল্য।

দুনিয়াতে একটু লাভের জন্য আমরা কোমর বেঁধে নেমে যাই, কিন্তু আখিরাতের লাভের জন্য একটু আমল করতে কত অনীহা।

* ই'তেকাফ এর আভিধানিক অর্থ:
১.অবস্থান করা,২.আবদ্ধ থাকা,৩. নিজেকে কোনো স্থানে আটকে রাখা ইত্যাদি।

* পারিভাষিক অর্থ: আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময় মসজিদে পূর্ণাঙ্গ অবস্থান করাকে ই'তেকাফ বলে ।

* ই'তেকাফের উদ্দেশ্য:
আত্মশুদ্ধি, আত্মার পবিত্রতা অর্জন, আল্লাহর নৈকট্য লাভই ই'তেকাফের মূল উদ্দেশ্য।

* ই'তেকাফের প্রকারভেদ:
ই'তেকাফ তিন প্রকার। যেমন: ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব।

#ওয়াজিব: মান্নতের ই'তেকাফ ওয়াজিব। যেমন, কারো এ কথা বলা যে, আমার অমুক উদ্দেশ্য হাসিল হলে আমি ই'তেকাফ করবো।
নোট: ওয়াজিব ই'তেকাফ কমপক্ষে একদিন হতে হবে।

#সুন্নাত: রমজানের শেষ দশকে ই'তেকাফ করা সুন্নতে মুয়াক্কাদাহ।

#মুস্তাহাব: রমজানের শেষ ১০ দিন ব্যতীত বাকি সময় ই'তেকাফ করা মুস্তাহাব।

নোট: ওয়াজিব এবং সুন্নাত ই'তেকাফ করতে রোজা রাখতে হবে।

* ই'তেকাফের শর্তাবলী:
১. মুসলমান হওয়া ২.বালেগ ও আকেল হওয়া ৩. এতেকাফের নিয়ত করা ৪. পবিত্র থাকা ৫. পূর্ণাঙ্গ সময় মসজিদে অবস্থান করা ৬. নারীদের ক্ষেত্রে স্বামীর অনুমতি আবশ্যক।

* ই'তেকাফ অবস্থায় করণীয়:
ই'তেকাফ অবস্থায় আল্লাহর জিকির, তাসবীহ,তাকবীর,ইস্তেগফার,দরুদ, কুরআন তেলাওয়াত, জ্ঞানচর্চা, মসজিদে থেকে করা সম্ভব এমন সব ইবাদতে ই'তেকাফ অবস্থায় করা যায়।

* যেসব কারণে ই'তেকাফ বাতিল হয়ে যাবে:
১.মসজিদ বা এতেকাফের স্থান থেকে নিষ্প্রয়োজনে বাহিরে যাওয়া।
২. ইসলাম পরিত্যাগ করা।
৩. অজ্ঞান,পাগল বা মাতাল হলে।
৪.(মেয়েদের) মাসিক দেখা দিলে।
৫. সন্তান ভূমিষ্ঠ হলে।
৬.সহবাস করলে।
৭.বীর্যপাত ঘটালে।
৮.মু'তাকিফ বা ই'তেকাফকারীকে জোর পূর্বক মসজিদ থেকে বের করে দেওয়া।

আল্লাহ সবাইকে আমল করার তাওফীক দান করুন আমীন।

আব্দুর রহমান
০৮-০৩-২৬ ইং

Address

Lalmonirhat

Telephone

+8801836624914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share