21/02/2026
লোহাগাড়া কলাউজানের মেধাবী মুখ কৃতি শিক্ষার্থী তানিয়া তাবাসসুম মাহী!
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন এর উত্তর কলাউজান সিকদার পাড়ার মেধাবী মুখ কৃতি শিক্ষার্থী তানিয়া তাবাসসুম মাহী!
তানিয়া তাবাসসুম মাহী,র পিতা - মোহাম্মদ ফরিদুল আালম, মাতা - তাসলিমা আকতার, গ্রাম - উত্তর কলাউজান, সিকদার পাড়া।
সে ঢাকার বনানী বিদ্যা নিকেতন থেকে কৃতিত্বের সাথে এস এস সি ও
ক্যান্টনমেন্ট পাবলিক গার্লসস্কুল এন্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করে এবং সর্বশেষ প্রাচ্যের অক্সফোর্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়ু কেমিস্ট্রি বিভাগে প্রথম শ্রেণীতে অনার্স পাশ করে
বর্তমানে একই বিশ্ব বিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছে।
তার পিতা মোহাম্মদ ফরিদুল আালম, মেয়ের সাফল্যে শিক্ষক, আত্মীয় স্বজন, এলাকাবাসী,শুভাকাঙ্ক্ষী সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আপনারা সবাই আমার মেয়ে ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। যাতে করে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে পারে।
উল্লেখ্য তানিয়া তাবাসসুম মাহী,র পিতা - মোহাম্মদ ফরিদুল আালম,র স্থায়ী ঠিকানা উত্তর কলাউজান হলেও তারা পারিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন।
তানিয়া তাবাসসুম মাহী,র মতো মেধাবী শিক্ষার্থীরা আমাদের এলাকা, দেশ ও জাতির গর্ব।
দোয়া করি মহান আল্লাহ প্রিয় বোনকে উত্তম আখলাকপূর্ণ জীবন, উন্নত অবস্থান
ও নিরাপদ হায়াত দান করুন আমিন।
সবোর্পরি মহান আল্লাহ আমাদের সবাইকে মাহে রামাদানে গুনাহমুক্ত জীবনের অধিকারী ও শুকর গুজার বান্দাহ,র অন্তর্ভুক্ত করুন আমিন।