10/05/2026
মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার মুচিবাড়ি মোড় সংলগ্ন একটি বহুতল ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা থেকে চলা টানা ভারী বৃষ্টির মধ্যেই হঠাৎ একটি বিদ্যুৎ মিটার থেকে আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যেও স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঘটনাস্থলের ভিডিওতে ভবনটির দোতালায় একটি ব্যাংকের শাখা দেখা গেছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় আতঙ্ক ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।