05/09/2026
মাদারীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বধির প্রতিবন্ধীদের ফুটবল প্রতিযোগিতা! ⚽🔥
"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা শ্রবণ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আয়োজিত হলো 'প্রথম বধির প্রতিবন্ধী ফুটবল প্রতিযোগিতা-২০২৬'।
সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত এই জমজমাট ম্যাচে মাদারীপুর বধির প্রতিবন্ধী দলকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে কালকিনি বধির প্রতিবন্ধী দল! 🏆
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকন। প্রতিবন্ধকতাকে জয় করে মাঠে দুই দলের প্রাণবন্ত লড়াই মুগ্ধ করেছে দর্শকদের।
বিস্তারিত ভিডিও রিপোর্টে দেখুন...👇