Mafi Programmer | Self Learner Let's learn something!

08/08/2026

অনেকেই মনে করে,

"Async/Await আসার পরে Callback আর লাগে না!"

কিন্তু সত্যি কথা হলো...

Async/Await Callback-কে replace করেনি। বরং অনেক জায়গায় Callback এখনো সবচেয়ে ভালো solution।

Programming-এ এই দুইটা জিনিসের ভিন্ন ভিন্ন use case রয়েছে।

১. Callback Function

আপনি ছোট ভাইকে বললেন,

"তেল গরম হলে আমাকে ডাকিস।"

মানে আপনি একটা কাজ অন্য কাউকে দিয়ে রাখলেন।
কাজ শেষ হলে সে আপনাকে call করবে।

JavaScript-এ Callback-ও ঠিক এই কাজটাই করে।

setTimeout(() => {
console.log("তেল গরম হয়েছে!");
}, 2000);

এখানে setTimeout() দুই সেকেন্ড অপেক্ষা করবে।
তারপর callback function-টাকে call করবে।

---

২. Async/Await

এবার ধরুন আপনি বললেন,

"তেল গরম না হওয়া পর্যন্ত আমি এই ধাপটা শুরু করবো না।"

মানে code-টা এমনভাবে লিখলেন, যেন একটার পরে একটা step খুব clean ভাবে দেখা যায়।

async function cook() {
await heatOil();

console.log("এবার ডিম ভাজি!");
}

এখানে await দেখে মনে হচ্ছে code থেমে গেছে।

কিন্তু আসলে JavaScript পুরো application থামিয়ে দেয় না।
শুধু ওই function-এর ভিতরের next line-এর ex*****on অপেক্ষা করে।

---

তাহলে পার্থক্যটা কোথায়?

অনেকে বলে,

"Callback পুরোনো, Async/Await নতুন।"
এভাবে বললে ভুল হবে।

আসল পার্থক্য হলো,

→ Callback ব্যবহার হয় যখন কোনো function-এর কাজ শেষ হলে আরেকটা function automatically run করাতে চান।

→ Async/Await ব্যবহার হয় Promise-based asynchronous code-কে এমনভাবে লেখার জন্য, যাতে code পড়তে একদম normal synchronous code-এর মতো লাগে।

---

তাহলে কোনটা কোথায় ব্যবহার করবেন?

ধরুন...

Button-এ click detect করবেন?

Callback!

button.addEventListener("click", () => {
console.log("Clicked!");
});

কারণ event কখন হবে আপনি জানেন না।
Event হলে callback run হবে।

---

API থেকে data আনবেন?

Async/Await!

const res = await fetch("/users");
const data = await res.json();

কারণ এতে code অনেক clean হয়, error handle করাও সহজ হয়।

---

তাহলে এখন কেউ জিজ্ঞেস করলে,

Callback আর Async/Await-এর মধ্যে difference কী?

শুধু বলবেন,

"একটা পুরোনো, একটা নতুন?"

না!

বলবেন,

Callback হলো এমন একটি function যেটি অন্য function-এর কাজ শেষ হওয়ার পরে execute হয়। আর Async/Await হলো Promise-based asynchronous code-কে আরও readable, clean এবং maintainable করার একটি syntax।

মজার বিষয় হলো,

Async/Await শিখলেও Callback এড়াতে পারবেন না।

কারণ addEventListener(), setTimeout(), setInterval(), এসব জায়গায় আজও Callback-ই use করতে হয়!

18/07/2026

addEventListener() আসলে কি, এর ভেতরের Anonymous ফাংশন টা কি Callback ফাংশন নাকি অন্য কিছু?

চলুন জানি!

অনেকে Callback Function বুঝে ফেলে, কিন্তু এখানে এসে একটু confused হয়ে যায়।

কারণ তারা দেখে,

button.addEventListener("click", function () {
console.log("Button clicked!");
});

তখন মাথায় প্রশ্ন আসে —

“আচ্ছা, এখানে তো একটা function-এর ভিতরে আরেকটা function পাঠানো হচ্ছে… তাহলে addEventListener() নিজেও কি function?”

যদি এক কথায় answer দেই,

হ্যা, অবশ্যই। addEventListener() নিজেই একটা method / function।

একটা real-life example দেখি।

ধরুন, আপনি আপনার বন্ধুকে বললেন —

“আমার জন্য একটা কাজ কর। কেউ দরজায় knock করলে আমাকে ডাকবি।”

এখন এখানে দুইটা জিনিস হচ্ছে।

এক - আপনি বন্ধুকে একটা instruction দিলেন।

দুই - সাথে বলে দিলেন, knock হলে কী করতে হবে।

JavaScript-এ addEventListener() অনেকটা ওই বন্ধুর মতো।

আপনি তাকে বলছেন —

“এই element-টা observe করো। যখন click event হবে, তখন এই function-টা run করো।”

তাহলে কোডটা যদি আবার দেখি —

button.addEventListener("click", function () {
console.log("Button clicked!");
});

এখানে কি হচ্ছে?

-> addEventListener() হলো main function / method
-> "click" বলে দিচ্ছে কোন event শুনতে হবে
-> Anonymous function হলো callback function

মানে addEventListener() callback-কে সঙ্গে সঙ্গে run করে না।

সে callback-টাকে “মনে রেখে” অপেক্ষা করে।

যখন event trigger হয়, তখন callback-কে call করে।

কি বুঝলেন?

addEventListener() নিজে callback না।

বরং callback receive করে।

এটা অনেকটা manager-এর মতো।

Manager নিজে সব কাজ করে না। কাজ assign করে, আর সঠিক সময় হলে লোক ডাক দেয়।

তাহলে এখন কেউ জিজ্ঞেস করলে, addEventListener() কি function?

শুধু “হ্যাঁ” বলবেন? না!

বলবেন,

addEventListener() হলো DOM element-এর একটি built-in method, যেটি নির্দিষ্ট event listen করে এবং event ঘটলে callback function execute করে।

এই ছোট concept-টা clear থাকলে
Event Handling, DOM Manipulation, Interactive UI সবকিছু অনেক সহজ লাগবে!

11/07/2026

ধরুন, আপনি গত ১ বছর ধরে শিখতেছেন...

HTML, CSS, JavaScript, React সবই শিখছেন
নতুন নতুন কোর্স নিচ্ছেন
নতুন নতুন টিউটোরিয়াল দেখছেন

কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন?

আপনি এখনো মার্কেটে নামেননি।

কিন্তু কেন?

কারণ আপনি ভাবছেন,
“আরেকটু শিখি…”
“আরেকটু পারফেক্ট হই…”
“আরেকটা কোর্স শেষ করি…”

শুনতে ভালো, কিন্তু…
এই “আরেকটু” জিনিসটাই আপনাকে আটকে রাখে।

এটাকেই বলে Learning Loop Trap!

এবার ধরুন, দুইজন মানুষ আছে,

--একজন ১০০% পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করছে
--আরেকজন ৬০-৭০% শিখেই জব মার্কেটে ঢুকে গেছে

কে এগিয়ে যাবে?

স্পষ্টভাবে, দ্বিতীয়জন।

কারণ সে শুধু শিখছে না,
সে real problem solve করছে
সে real experience নিচ্ছে

বাস্তবতা কি জানেন?

মার্কেটে কেউই পারফেক্ট না।

আপনি জব শুরু করার পরই বুঝবেন, আসল শেখা তখনই শুরু হয়।

একটা ছোট example দেখি:

আপনি React শিখেছেন। Project বানাতে পারেন।

এখন আপনার মাথায় চিন্তা,
“Redux শিখি, Next.js শিখি, testing শিখি… তারপর apply করবো”

এদিকে অন্য একজন কি করছে?

সে simple project নিয়েই apply করছে
Interview দিচ্ছে, Reject হচ্ছে। আবার improve করছে।

৬ মাস পরে কে এগিয়ে?

যে action নিয়েছে!

তাহলে আসল স্ট্র্যাটেজি কি?

--যতটুকু শিখলে entry-level job পাওয়া সম্ভব — ততটুকু শিখুন
--তারপর মার্কেটে ঢুকে পড়ুন
--Job + Learning একসাথে চালান

মনে রাখবেন,

“Learning” আপনাকে ready করে
কিন্তু “Market” আপনাকে sharp করে!

তাহলে এখন প্রশ্ন,

আপনি কি এখনো “পারফেক্ট হওয়ার” জন্য অপেক্ষা করবেন?
নাকি “অ্যাকশন নিয়ে” এগিয়ে যাবেন?

শুধু learner হয়ে থাকবেন?
নাকি earner + learner হবেন?

Decide wisely.

10/07/2026

Coding ছাড়াই AI দিয়ে Portfolio Website! | Gemini AI Bangla

মাত্র ২টি Prompt ব্যবহার করে Gemini AI দিয়ে একটি আধুনিক Portfolio Website তৈরি করুন!

এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে Gemini AI ব্যবহার করে খুব সহজে একটি Modern Portfolio Website তৈরি করা যায়। প্রথম Prompt দিয়ে Website-এর Structure ও Layout তৈরি করা হয়েছে এবং দ্বিতীয় Prompt দিয়ে Modern UI, Animation, Dark Theme ও Smooth Scrolling যোগ করা হয়েছে।

আপনি যদি একজন Web Developer, Frontend Developer, Student অথবা Programming শিখছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হবে।

এই ভিডিওতে যা শিখবেন:
1. Gemini AI দিয়ে Portfolio Website তৈরি
2. Effective Prompt Writing
3. Modern UI Design
4. HTML, CSS ও JavaScript Structure
5. AI ব্যবহার করে দ্রুত Website Development

⚠️ মনে রাখবেন: AI আপনার কাজ দ্রুত করতে পারে, কিন্তু একজন দক্ষ Developer-এর চিন্তাভাবনা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং Creativity-এর বিকল্প নয়।

ভিডিওটি ভালো লাগলে Like, Comment এবং Subscribe করতে ভুলবেন না।

Address

Madaripur

Alerts

Be the first to know and let us send you an email when Mafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mafi:

Shortcuts

Share