Sarmin Srity

Sarmin Srity প্রকৃতির আয়োজিত সকল প্রকার আয়োজন থেকে নির্লিপ্ত হতে চাই বিষাদের কালো রেখা যাতে আমায় ছুঁতে না পারে 👈 আমি নিজের মতো থাকতে ভালোবাসি।🦋♥️🌸
(2)

12/08/2026

এ দুনিয়ায় কেউ কারো জন্য চিরকাল থেমে থাকে না। সময়ের সঙ্গে মানুষ সবকিছুর সাথেই মানিয়ে নিতে শেখে। তাই কাউকে ভালোবাসুন, যত্ন করুন-কিন্তু নিজের পুরো পৃথিবীটা কোনো একজন মানুষকে ঘিরে গড়ে তুলবেন না।নিজের আত্মসম্মান, মানসিক শান্তি আর নিজের অস্তিত্বকে গুরুত্ব দিতে শিখুন। কারণ মানুষ বদলাতে পারে, দূরে সরে যেতে পারে; কিন্তু দিনশেষে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী আপনি নিজেই।🩶

07/08/2026

সব না-পাওয়া আসলে ক্ষতি নয়। অনেক সময় আল্লাহ আমাদের এমন কিছু থেকে দূরে রাখেন, যা আমাদের জন্য কল্যাণকর ছিল না। আমরা মুহূর্তের কষ্টটা দেখি, কিন্তু তিনি দেখেন পুরো ভবিষ্যৎ। তাই প্রতিটি অপ্রাপ্তি নিয়ে হতাশ হওয়ার আগে আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখুন। কারণ তিনি যখন কিছু ফিরিয়ে রাখেন, তখন তার বিনিময়ে এমন কিছু সংরক্ষণ করে রাখেন, যা সঠিক সময়ে আপনার জন্য আরও বেশি কল্যাণকর ও সুন্দর হবে। তাই ধৈর্য ধরুন, দোয়া করুন এবং বিশ্বাস রাখুন-আল্লাহ কখনো তাঁর বান্দার জন্য অকল্যাণ চান না।🩶

07/08/2026

💔🎀

আলহামদুলিল্লাহ চতুর্থ বর্ষের ভাইবা পরিক্ষা মাধ্যমে বি এ (অনার্স ‌)কোর্স সম্পন্ন হলো ।সেশন:( ২০২০-২১)বিভাগ : ইসলামের ইতিহ...
02/08/2026

আলহামদুলিল্লাহ
চতুর্থ বর্ষের ভাইবা পরিক্ষা মাধ্যমে
বি এ (অনার্স ‌)কোর্স সম্পন্ন হলো ।
সেশন:( ২০২০-২১)
বিভাগ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ।
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

28/07/2026

আজ হয়তো সবাইকে এগিয়ে যেতে দেখছেন, আর নিজেকে পিছিয়ে পড়া মনে হচ্ছে। কিন্তু কঠিন পথেই মানুষ শেখে, শক্ত হয়, আর প্রাপ্তির আসল মূল্য বোঝে। সহজে না পাওয়াটা অভিশাপ নয়-এটাই আপনার প্রস্তুতি। সহজে পাওয়া জিনিসের মূল্য যেমন কম, তার স্থায়িত্বও তেমনই কম হয়। কিন্তু যে মানুষটা বারবার হোঁচট খেয়েও থামে না, কষ্ট আর প্রত্যাখ্যান পেরিয়ে এগিয়ে যায়-তার প্রাপ্তিটাই সবচেয়ে গভীর ও স্থায়ী হয়।

থেমে যাবেন না। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য-কিছুই বৃথা যাচ্ছে না। সময় হয়তো লাগছে, কিন্তু ফলটা হবে স্থায়ী। কারণ দেরিতে আসা সফলতাই সবচেয়ে দৃঢ় হয়।🩶

27/07/2026

মুভিং অন মানেই সবসময় কাউকে ভুলে যাওয়া নয়। কখনও কখনও এর অর্থ হলো ভালোবাসার মানুষটিকে সেই মানসিক শান্তি ফিরিয়ে দেওয়া, যা হয়তো আপনার সাথে থেকে সে পাচ্ছিল না। কাউকে ছেড়ে দেওয়ার কারণ সবসময় এটি নয় যে আপনি ক্লান্ত হয়ে গেছেন; বরং কখনো কখনো আপনাকে বুঝতে হয় যে আপনার উপস্থিতিই তার শান্তি কেড়ে নিচ্ছে। ভালোবাসা কখনোই কারও শান্তির বিনিময়ে পাওয়া উচিত নয়। কাউকে জোর করে ধরে রাখা বা জোর করে ভালোবাসা বজায় রাখা সম্ভব নয়।

যদি কারও সুখ আপনাকে ছাড়াই পূর্ণ হয়, তবে তাকে ধরে রাখার চেষ্টা করা ভালোবাসা নয়, স্বার্থপরতা। তাই তাকে ছেড়ে দূরে চলে যাওয়া কোনো পরাজয় নয়-এটি তার জন্য আপনার দেওয়া শেষ উপহার। ভালোবাসার মানুষকে স্বাধীন করে দেওয়াও ভালোবাসার অন্যতম এক সুন্দর বহিপ্রকাশ।🩶

27/07/2026

কারও কাছ থেকে কখনও কোনো প্রত্যাশা রাখবেন না। কারণ, এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই নিজস্ব একটি আলাদা জগৎ রয়েছে, তার নিজস্ব কিছু হিসাব-নিকাশ রয়েছে। সে আপনার যত আপন বা প্রিয়ই হোক না কেন, যেকোনো কঠিন পরিস্থিতিতে সে সবার আগে নিজের সুরক্ষার কথাই ভাববে। মানুষ তার নিজের স্বার্থ ও চাহিদাকে প্রাধান্য দেবে-এটাই মানবচরিত্রের সবচেয়ে বড় বাস্তবতা। অন্যের ওপর অতিরিক্ত প্রত্যাশা রাখা মানেই হলো নিজেকে বারবার মানসিকভাবে ভেঙে পড়ার সুযোগ করে দেওয়া।

অন্যের হাত ধরে পথ চলার আশা ছেড়ে নিজের জীবনকে নিজের মতো করে গুছিয়ে নেওয়াই শ্রেয়। কারো করুণা বা দয়ার ওপর নির্ভর না করে নিজের জীবনের ক্যানভাসটা নিজেই রঙ দিয়ে সাজান। দিনশেষে নিজের শক্তিতে উঠে দাঁড়ানো মানুষগুলোকে আর কেউ সহজে ভেঙে ফেলতে পারে না।

25/07/2026

যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, সেই মানুষটি যখন আনএক্সপেক্টেড আ’ঘা’ত দেয়, তখন চিৎকার না করে স্রেফ একটা মুচকি হাসি দিন। সেই হাসির আড়ালে থাকুক এক আকাশ ঘৃণা আর অবজ্ঞা। শান্ত গলায় নিজেকে বলুন-সবাই ধোয়া তুলসী পাতা নয়, আর আপনিও সবার প্রিয় হতে পৃথিবীতে আসেননি। একবার ঠকে যাওয়ার পর নিজেকে পাথরের মতো শক্ত করে নেওয়া জরুরি, যাতে এই নি’ষ্ঠুর পৃথিবী আপনাকে বারবার ভাঙতে না পারে। প্রস্থানটা এমন আভিজাত্যের সাথে হওয়া উচিত যেন প্রতারক আপনার চোখের পানি দেখার সুযোগ না পায়, বরং আপনার রহস্যময় হাসির মানে খুঁজতে গিয়েই তার রাতের ঘুম হা’রা’ম হয়ে যায়।

24/07/2026

আপনার কাছে যে মানুষটা হয়তো শুধু সময় কাটানোর একজন সঙ্গী, তার কাছেই হয়তো আপনি পুরো পৃথিবী। আপনি যেটাকে সাধারণ মনে করেন, সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক। আপনার কয়েক মিনিটের কথা, একটি খোঁজ নেওয়া, কিংবা সামান্য মনোযোগ-এসবই হয়তো তার পুরো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তাই কারও অনুভূতিকে কখনো হালকাভাবে নেবেন না। যদি সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে শুরুতেই সেটা পরিষ্কার করে বলুন। কিন্তু কারও আবেগকে নিজের একঘেয়েমি কাটানোর মাধ্যম বানাবেন না।

মনে রাখবেন, আপনার কাছে যে মানুষটা ‘অপশন’, তার কাছেই হয়তো আপনি ‘অগ্রাধিকার’। আর একজন মানুষের আন্তরিক অনুভূতিকে অবহেলা করার চেয়ে বড় অন্যায় খুব কমই আছে। মানুষের অনুভূতির মূল্য দিতে শিখুন।🩶

18/07/2026

ভালো জিনিস কখনো তাড়াহুড়ো করে আসে না। জীবনের সবচেয়ে মূল্যবান অর্জনগুলো সাধারণত অনেকটা সময় নেয়, গভীর অপেক্ষা আর ধৈর্যের পরীক্ষা নেয়। আমরা অনেক সময় অল্পতেই অস্থির হয়ে ফল খোঁজার চেষ্টা করি, কিন্তু প্রকৃতির নিয়মই হলো-যে জিনিসের মূল্য যত বেশি, তার জন্য অপেক্ষার প্রহরটাও তত দীর্ঘ হয়।

একটি সুন্দর সম্পর্ক, কাঙ্ক্ষিত সফলতা, সামাজিক সম্মান কিংবা একটা গোছানো জীবন কখনো রাতারাতি তৈরি হয়ে যায় না। তাই প্রাপ্তিতে কিছুটা দেরি হচ্ছে বলে হতাশায় ডুবে যাবেন না। যা আপনার জন্য সত্যিই কল্যাণকর, তা সৃষ্টিকর্তা একদম সঠিক সময়েই আপনার জীবনে পৌঁছে দেবেন। আপনার কাজ শুধু নিজের সততা আর চেষ্টাটুকু চালিয়ে যাওয়া, নিজের পথ ধরে ক্লান্তিহীনভাবে এগিয়ে যাওয়া।

মনে রাখবেন, ভালো জিনিস দেরিতে আসে বলেই তার মর্যাদা এত বেশি থাকে। আর জীবনের যেকোনো বড় প্রাপ্তির জন্য ধৈর্যই হলো সবচেয়ে দামী মূল্য।🩶

Address

Magura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarmin Srity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share