10/05/2026
আজ কিছু কথা শেয়ার করতে আসলাম।। আমাদের ছোট্ট পেইজে যা অর্ডার আসে কনফার্ম করার সময় আমরা সময় মিনিমাম ১২/১৫ দিন নিয়ে থাকি,, সেটা কতোগুলো প্রোডাক্ট নিবে সেটার ওপরই নির্ভর করে। কিছু দিন আগে একটা মেয়ে পাইকারি কিছু প্রোডাক্ট নিবে দাম কমাইতে বলে ওনার থেকে সব মিলাই ৮০০ টাকা র মতো কম রেখে অর্ডার কনফার্ম করি। বিল আসে ৪৮৩০ টাকা এখানে আমরা বলি মিনিমাম ৩ হাজার টাকা এডভান্স করতে হবে যেহেতু সে ছোট বড় অনেক গুলো প্রোডাক্ট নিবে,, সে কি করে এডভান্স করার আগে থেকে ই ডেইলি নক দিতে শুরু করে কাজ কতদুর কাজ কতদুর করছেন এরকম। আমি ওনাকে ডিরেক্টলি বলে টাকা বিকাশ না করলে কাজ শুরু করবো না আপনি কনফার্ম করবেন তার পর থেকে কাজ শুরু হবে সেখানে আসি আরেক কথা উনি একদিন দিবে এক হাজার টাকা দুই দিন পর দিবে এক হাজার টাকা,, এভাবে দিছে দুই হাজার তারপর থেকে তার নাটক বেশি শুরু হয়ে যায় যে-রকম কনফার্ম করার ঠিক ছয়দিন পর বলে দিদি আপনার কাজ কতদুর যে কইটা হইছে পাঠিয়ে দেন আমি বাকি গুলা নেওয়ার পর বাকি টাকা সব পরিশোধ করে দিবো। পাঁচ তারিখে কোন মেলাই তার স্টল আছে সেখাসে লাগবে পুরোটাই সে মিথ্যে বলে যে কইটা কাজ রেডি হইছে সেগুলো নেওয়ার জন্য এরকম কথা অথচ কনফার্ম করার আগে একটা বার ও বলেনি তার পাঁচ তারিখের ভিতর প্রোডাক্ট গুলা লাগবে।।
আচ্ছা আসি আরেকটা বিষয় নিজের ওপর এতো পরিমাণে প্রেশার দিয়ে টানা তিনদিন কাজ করে ওনাকে প্রোডাক্টা পাঠাই আমি যে টাকা পাবো সেটা আর সে দিবে না কোন ধরনের বেয়াদপ হলে রাইডারের কাছ থেকে পার্সেল কেড়ে নিয়ে যেতে পারে মানুষ এতোটা খারাপ কিভাবে হই। আমার কাজে কোনো ভুল হলে আমি নিজের ক্ষতি করে সেই পার্সেল রিটার্ন করে আবার কাজ ঠিক করে তারপর কাস্টমার কে দিয়ে থাকি এরকম কয়েকটা প্রমাণ আছে,, সেখানে মানুষ টাকা দিবে না আরেকটা বিষয় পরে সে ক্লিয়ার করছে যে সে পুরো টাকা র পার্সেল নিবে না যার কারণে মিথ্যে কথা বলে যে কইটা কাজ রেডি হইছে সেগুলো পাঠিয়ে দিতে বলে যাতে সে যে দুই হাজার টাকা দিছে টাকা টা উঠে যাক এরকমটা৷
আবার ওনার কাজ করার জন্য আমি ২৬০০+ টাকা সুতা কিনি সাথে যা কিছু লাগে সব একসাথে নিজের পকেট থেকে দিয়ে কিনছি কাজ করার জন্য।।
যাইহোক তার নাম ফোন নম্বর ছবি সব কিছু র স্কিনশট দিয়ে আমি পোস্টটা করতে পারতাম শুধু মাত্র ভদ্রতার জন্য সেটা করলাম না এরকম মন নিয়ে কেউ হাতের কাজের কোনো কিছু কিনতে আসবেন না দয়া করে। মেশিন মেইড না প্রতিটা জিনিসের প্রতিটা সুতোর বুননে অনেক কষ্ট।।
আর সেই বেয়াদপ মেয়ে টা এই পোস্ট টা দেখবে আমি জানি,, একটাই কথা বলবো সৃষ্টিকর্তা আছে মনে রাখিস বোন।।