BNP Network Magura 1

BNP Network Magura 1 Official page of Bangladesh Nationalist Party-BNP. (Area- Magura-1)

Channel 1: V for BNP
Channel 2: BNP Network Magura -1
(1)

❝বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। জীবনে-মরণে আমি বাংলাদেশেই থাকতে চাই❞-মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।     #দে...
10/09/2026

❝বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। জীবনে-মরণে আমি বাংলাদেশেই থাকতে চাই❞

-মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

#দেশনেত্রী #বেগমখালেদাজিয়া

দেশীয় ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশে গুগলের লোকাল অফিস চালুর আহ্বান সরকারের।     #দেশীয়ইঞ্জিনিয়ার
10/09/2026

দেশীয় ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশে গুগলের লোকাল অফিস চালুর আহ্বান সরকারের।

#দেশীয়ইঞ্জিনিয়ার

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী।     #পরিচ্ছন্নবাংলাদেশ  #সবুজবাংলাদেশ    #শি...
10/09/2026

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী।

#পরিচ্ছন্নবাংলাদেশ #সবুজবাংলাদেশ #শিক্ষার্থী

10/09/2026

জনতার কাতারে জনতার প্রধানমন্ত্রী ..............

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত ও ১ কর্মকর্তা আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোক...
09/09/2026

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত ও ১ কর্মকর্তা আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করছি।

#দূর্ঘটনায়নিহতসেনা

পবিত্র হজ পালনকে আরো সহজ ও সাশ্রয়ী করতে ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। এবার প্যাকেজের মধ...
09/09/2026

পবিত্র হজ পালনকে আরো সহজ ও সাশ্রয়ী করতে ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। এবার প্যাকেজের মধ্যে খাবারের খরচ অন্তর্ভুক্ত করার পরও মোট ব্যয় কমানো সম্ভব হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও হজের ব্যয় কমানোর ঐতিহাসিক নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

ধর্মমন্ত্রী জানান, গত বছরের তুলনায় বিমান ভাড়া ও সার্বিক খরচ কমিয়ে প্যাকেজগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকা। ২০২৭ সালে তা ৭৫ হাজার ৩৫৪ টাকা কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এই মূল্যের মধ্যেই খাবার বাবদ ৩৯ হাজার ১৩৬ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৬ সালে হজ প্যাকেজ-২-এর মূল্য ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। ২০২৭ সালে তা ৫৩ হাজার ২৩৩ টাকা কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে। এতে ২৯ হাজার টাকার খাবার খরচ যুক্ত করা আছে।

ধর্মমন্ত্রী আরো জানান, ২০২৬ সালে যেখানে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, ২০২৭ সালে তা ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

সাধারণত সময়ের সঙ্গে সেবামূলক ব্যয় বৃদ্ধি পেলেও হাজিদের আর্থিক সুবিধা নিশ্চিতে প্যাকেজের মূল্য ও বিমান ভাড়া কমানো সরকারের একটি ব্যতিক্রমী সাফল্য।

#সবারআগেবাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নি...
09/09/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#পরিবেশরক্ষা

আগামী ৫ বছরে দেশের সব ডিজেল চালিত সেচব্যবস্থা সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।-তারেক রহমানমাননীয় প্রধানমন্ত্রীগণপ্রজাতন্ত্রী...
09/09/2026

আগামী ৫ বছরে দেশের সব ডিজেল চালিত সেচব্যবস্থা সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।

-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

#তারেকরহমান #সেচব্যবস্থা #সৌরবিদ্যুৎ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বাণীআন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য '...
08/09/2026

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বাণী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য 'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা'। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার অর্থ এখন আর শুধু পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা, জীবনদক্ষতা, পরিবেশ-সচেতনতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা। অর্থাৎ মানুষের উন্নয়ন, পৃথিবীর সুরক্ষা এবং সমৃদ্ধ অর্থনীতি-এই তিনের সংযোগস্থলেই আজকের সাক্ষরতার অবস্থান। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের শিক্ষানীতির মূল লক্ষ্য হচ্ছে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ।

একটি দেশের টেকসই উন্নয়নের কেন্দ্রে থাকে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাসম্পন্ন মানুষ। তাই বর্তমান সরকারের কাছে সাক্ষরতা শুধু নিরক্ষরতা দূর করার কর্মসূচি নয়; এটি মানুষের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই সমৃদ্ধির ভিত্তি। বর্তমান সরকার এমন শিক্ষা ও সাক্ষরতা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা মানুষকে শুধু পড়তে ও লিখতে শেখাবে না, পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনেও সক্ষম করে তুলবে।

দেশে সকলের জন্য কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এই বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সর্বজনীন প্রাক্-প্রাথমিক শিক্ষা, শিশুর প্রারম্ভিক বিকাশ, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং প্রাথমিক পর্যায় থেকেই মানবিক ও নাগরিক মূল্যবোধ বিকাশে বিনিয়োগ বাড়ানো হবে। সাক্ষরতার পরবর্তী ধাপ হবে দক্ষতা, আর দক্ষতার লক্ষ্য হবে আত্মনির্ভরতা ও কর্মসংস্থান। তাই সাক্ষরতা কার্যক্রমকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা জরুরি। বিশেষ করে গ্রামীণ শিক্ষাবঞ্চিত নারী ও গৃহিণীদের জন্য স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল সাক্ষরতার সুযোগ সম্প্রসারণের বিকল্প নেই।

শিক্ষা ও দক্ষতা অর্জনের এই সুযোগ হতে হবে সবার জন্য। শিশু, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মূলধারায় আনতে হবে। কাউকে পেছনে না রেখে প্রত্যেক নাগরিকের জন্য জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের চর্চা জোরদার করা এখন সময়ের দাবি। একটি আধুনিক রাষ্ট্রের জন্য শুধু দক্ষ কর্মীই নয়, মানবিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিকও এক বিশাল সম্পদ।

আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত, নাগরিক সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে এই লক্ষ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা, সাক্ষরতা, ডিজিটাল সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের অঙ্গীকার হোক-সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়ানো, জ্ঞানের শক্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং সচেতন নাগরিকের অংশগ্রহণে একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ নির্মাণ করা।

আমি 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬' উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।

#সরকারেরশিক্ষানীতি

Address

Magura/1
Magura
7600

Telephone

+8801721476631

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network Magura 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNP Network Magura 1:

Shortcuts

Share