Binodpur media

Binodpur media শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। চাকরি প্রত্যাশীদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান Binodpur media Job circular 2024
(1)

06/09/2026

আজ বিনোদপুর ডিগ্রি কলেজ পরিদর্শন করেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিনোদপুর ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

এ সময় তিনি কলেজের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিনোদপুর ইউনিয়নের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সকলে বিনোদপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণ করার দাবি জানান। তিনি সকলকে আশ্বস্ত করেন।

শিক্ষার মানোন্নয়ন, কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তাঁর আন্তরিক চিন্তা ও দিকনির্দেশনা সত্যিই প্রশংসনীয়।

06/09/2026

মাগুরার শ্রীপুরে ৩২৯ বস্তা অবৈধ মজুদ সার উদ্ধার করেছে প্রশাসন।

শ্রীপুর থানার আমলসার ইউনিয়নের শহিদ জোয়ার্দার (৪৫), পিং বদিয়ার জোয়ার্দার তার গ্রাম আমলসার এবং বাজার থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত থেকে ৩২৯ বস্তা সার উদ্ধার হয়েছে।

শ্রীপুর থানায় শহিদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দারের নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

অযোগ্য নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি হলো অন্ধ সমর্থন।
05/09/2026

অযোগ্য নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি হলো অন্ধ সমর্থন।

05/09/2026

"ইনশাআল্লাহ, নিউজ করে কারও থেকে একটি পয়সাও নেব না। কাউকেও হয়রানিও করব না। সত্য তুলে ধরব! তাতে আপনি আমার পক্ষে গেলেন, নাকি বিপক্ষে!
সেইটা আমার দেখার সময় নেই!"

05/09/2026

মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাঠের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন বা ট্রান্সফরমার চুরির চেষ্টা করার সময় শর্ট সার্কিটের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
এদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি স্থানীয় বাসিন্দা নাকি অন্য কোনো এলাকা থেকে এসেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি কীভাবে সেখানে এসেছিলেন, ট্রান্সফরমার চুরির সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না এবং শর্ট সার্কিটের প্রকৃত কারণ কী—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

03/09/2026

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাউড়া গ্রামের ছোট্ট শিশু ছাদিয়া (৫)। তার বাবা বছির শেখ। ছাদিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হার্টে রয়েছে ৫টি ছিদ্র।

মেয়ের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ধারদেনা ও নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে আসছেন বাবা বছির শেখ। কিন্তু ছাদিয়ার চিকিৎসা করাতে গিয়ে তাদের শেষ সম্বলটুকুও প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, ছাদিয়ার চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। অসহায় পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

তাই ছাদিয়ার জীবন বাঁচাতে দেশ-বিদেশের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার।

আপনার সামান্য সহযোগিতাও ছোট্ট ছাদিয়ার চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে। আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে শিশুটির চিকিৎসায় সহযোগিতা করি।

যোগাযোগ ও বিকাশ: 01346905692

শিশুটির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছে পরিবার।

02/09/2026

পথ চারী কুকুর হতে সাবধান -

আজ একই জায়গা থেকে ৩ জনকে কামড়িয়েছে।
বিস্তারিত ভিডিওতে......
#হাটবাড়িয়া #বাবুখালী #বিনোদপুর

মাগুয়া জেলার অভ্যান্তরে ছাত্র-ছাত্রীদের জন্য ভাড়ার তালিকা:মাগুরা হইতে মহম্মদপুর সড়কশুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ...
02/09/2026

মাগুয়া জেলার অভ্যান্তরে ছাত্র-ছাত্রীদের জন্য ভাড়ার তালিকা:
মাগুরা হইতে মহম্মদপুর সড়ক
শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য ভাড়া

02/09/2026

ধলহরা ইট ভাটার সামনে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ। এর সাথে ক্ষতিগ্রস্থ হয় একজন ভ্যান চালক।

স্থানীয় সূত্রে জানা যাই, একজনের অবস্থা আশঙ্কা জনক।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে!

তাদের নাম ঠিকানা জানা যাইনি।

Address

Binodpur
Magura
7631

Opening Hours

Monday 14:00 - 21:00
Tuesday 14:00 - 09:00
Wednesday 14:00 - 21:00
Thursday 14:00 - 21:00
Friday 09:45 - 21:00
Saturday 14:00 - 21:00
Sunday 14:00 - 22:00

Telephone

+8801911673370

Website

Alerts

Be the first to know and let us send you an email when Binodpur media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Binodpur media:

Shortcuts

Share