11/07/2026
পরকীয়া, কালোজাদু/black magic. এই পরকীয়া আর কালোজাদু যে কি পরিমাণ ভয়ংকর ব্যধি হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে ।কত সংসার কত মানুষের জীবন নষ্ট করছে এই কুফরী । আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়। তার ২২ বছরের সংসার ২ টা বাচ্চা।তা রেখে তার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে পরে। হয়তো শয়তানের প্ররোচনায় পরে।সেই পরকীয়া মহিলা সেই স্বামীর ওপর কালোজাদু করে তার বশ করে ফেলে। এমন করে স্বামী বিদেশ থেকে তার বউকে টাকা পয়সা না দিয়ে এ পরকিয়া মহিলাকে দেয়।বউ বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে ২ টা বছর কাটিয়েছে। সেই পরকীয়া মহিলার ও স্বামী বাচ্চা সংসার সব আছে। কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলে নাই।এখনো এমন সহজ সরল মানুষ দুনিয়াতে আছে। কিন্তু তার বড় মেয়েটা বুঝে প্রতিবাদ করছে। তখন অনেক কিছু শেষের দিকে। সংসার প্রায় ভাঙার পথে। অনেক ও শান্তি করে বিদেশ থেকে বাড়ি এসে।। একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙ্গার সমান অপরাধ। তার পর ও বউ অনেক ধৈর্য্যশীল ছিল। আল্লাহর উপর বিশ্বাস ছিল ভরসা ছিল।এত কিছুর পরও স্বামীর প্রতি বিশ্বাস।২২ বছরের বিশ্বাস। ২২ টা বছর তিল তিল করে গড়া সংসার। কত আশা ভরসা সুখ দুঃখ নিয়ে গরা।কিন্তু স্বামী তার মর্যাদা রাখতে পারে নাই। কিন্তু আল্লাহর কালামের কাছে কুফরী কালাম হার মানতে বাধ্য।যাই হোক অনেক কিছুর পর এখন সংসারটা আবার আগের মত হওয়ার চেষ্টায় আছে। তার স্বামী নাকি এখন আগের চেয়ে অনেকটা ভালো। দোয়া করি ভাল থাক। আগের মতো সংসার করুক। মা বোনদের বলি এভাবে কারো সংসার নষ্ট করো না।কারো জীবন নষ্ট করো না। নাম প্রকাশে অনিচ্ছুক।