মহেশখালী সংযোগ

মহেশখালী সংযোগ কক্সবাজার ও মহেশখালীর সব খবর সবার আগে পেতে Follow করুন।”

মহেশখালী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জনসমুদ্রে পরিণত বড় মহেশখালীর নতুন বাজার মাঠবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ...
03/09/2026

মহেশখালী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: জনসমুদ্রে পরিণত বড় মহেশখালীর নতুন বাজার মাঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় মহেশখালীর নতুন বাজার মাঠে আয়োজিত বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ জনসভায় উপস্থিত হয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো নতুন বাজার মাঠ উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।

#মহেশখালী #মাতারবাড়ী #কক্সবাজার
゚viralシ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় ২৮৪ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার দু...
03/09/2026

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় ২৮৪ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার দুটি টয়োটা কোম্পানির জিপ জব্দ ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তথা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় ও স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।

゚viralシ

03/09/2026
ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগেরাতের নীরবতায় ঘুমিয়ে পড়েছিল পরিবারের সবাই। কিন্তু সেই রাতেই ভয়াবহ নির্যাতনের শ...
03/09/2026

ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে

রাতের নীরবতায় ঘুমিয়ে পড়েছিল পরিবারের সবাই। কিন্তু সেই রাতেই ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক কিশোরীর। ধামরাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আজাহারুল পেশায় রংমিস্ত্রি। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামের বাসিন্দা। ধামরাইয়ের কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা একটি রেডিও সেন্টারে রান্নার কাজ করেন। আগের সংসারে তার দুই মেয়ে রয়েছে। প্রায় সাত বছর আগে আজাহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজাহারুল কৌশলে তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। ওষুধ সেবনের পর দুই বোন আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে। পরে রাত চারটার দিকে তিনি স্ত্রীর হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে দেন এবং মুখে কসটেপ লাগিয়ে রাখেন। এরপর বড় মেয়ের কক্ষে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ছোট মেয়ে তার মায়ের হাতের বাঁধন খুলে দেয়। এরপর মা বড় মেয়েকে উদ্ধার করেন। পরে কিশোরীটি জানায়, এর আগেও একাধিকবার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন তার সৎ বাবা।

বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আজাহারুল বাড়িতে ফিরলে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে মারধর করেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

#মহেশখালী #কক্সবাজার #মাতারবাড়ী
゚viralシ

03/09/2026

অসুস্থ বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক ও মানবিকভাবে প্রশ্নবিদ্ধ।

ঘটনাটি সবার নজরে আনতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

৬ কোটি ৬৮ লাখ টাকার পেনশন বিল আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা ইশরাত জাহান সাময়িক বরখাস্তঅবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশ...
03/09/2026

৬ কোটি ৬৮ লাখ টাকার পেনশন বিল আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা ইশরাত জাহান সাময়িক বরখাস্ত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদি-সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়ায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অডিট অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ইশরাত জাহান বর্তমানে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত। এর আগে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের (পেনশন ও ফান্ড) কার্যালয়ে একই পদে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে বুধবার (২ সেপ্টেম্বর) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বকেয়া পেনশন ও সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++-এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ ও আত্মসাতের অভিযোগ ওঠার পর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

তদন্তে কমিটি জানতে পারে, ইশরাত জাহান তার নিজস্ব আইবাস++ ইউজার আইডি ব্যবহার করে পেনশন ও ভাতাদি-সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন। এর মাধ্যমে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ওই অর্থ বিধিবহির্ভূতভাবে পরিশোধের জন্য ইশরাত জাহানকে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা বা সাবসিস্ট্যান্স গ্র্যান্ট পাবেন।
তবে এটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইশরাত জাহান আগে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের (পেনশন ও ফান্ড) কার্যালয়ে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে একই পদে কর্মরত।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ফর্মস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী গেজেটে প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে।

২৬ পেনশনারের ৩৪৬ বিলের ৬.৬৮ কোটি টাকা পরিশোধে অনিয়ম, কর্মকর্তা বরখাস্ত
আইবাস ব্যবহার করে ৬ কোটি ৬৮ লাখ টাকা বিধিবহির্ভূত পরিশোধের অভিযোগ
পেনশন বিলের কোটি টাকা অনিয়ম, ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত
৩৪৬ পেনশন বিলে ৬.৬৮ কোটি টাকার অনিয়ম, তদন্তে কর্মকর্তা দায়ী

#পেনশন #সিএজি #অডিট #সরকারি_কর্মকর্তা #পেনশন_বিল
#মহেশখালী #কক্সবাজার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে আটক ...
02/09/2026

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।



বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার সংলগ্ন আইড়ল গ্রামে এ ঘটনা ঘটে। আটক আসাদুজ্জামান ওয়াসিম ওই গ্রামের রতন ডাক্তারের ছেলে।



স্থানীয়দের অভিযোগ, ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।



একপর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা কর্ণেল বাজারের আবু তাহেরের দোকান থেকে ওয়াসিমকে আটক করে রাখেন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশ তাকে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন বলে জানা গেছে।



পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে আখাউড়া থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।



আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “আসাদুজ্জামান ওয়াসিম মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় তাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”



এ বিষয়ে আখাউড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি মুফিজুর রহমান বলেন, কোনো মুসলিম রাসূলের অবমাননা করলে সে ইসলাম ধর্ম থেকে খারিজ বা মুরতাদ হয়ে যায় তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি শিরোচ্ছেদ করা। আমাদের দেশে ইসলামি হুকুমত না থাকায় অপরাধীরা কিছুদিন পরপর এই ধরনের অপরাধ করে কয়েকদিন আটক থাকার পর আবার জেল থেকে বেরিয়ে যায় আমরা রাষ্ট্রের কাছে এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।



তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং পবিত্র কুরআন নিয়ে কটূক্তির বিরুদ্ধে কঠোর আইন সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করা প্রয়োজন।”

02/09/2026

স্বপ্ন পূরণের পথে লিবিয়া হয়ে ইতালি যাত্রা, অনেকের জন্যই তা পরিণত হচ্ছে মৃত্যুকূপে

Address

Cox's Bazar
Maheshkhali
NO

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহেশখালী সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share