Daily Noakhali Somoy

Daily Noakhali Somoy বৃহত্তর নোয়াখালী জেলার অনলাইন নিউজ পোটাল ও পত্রিকা (এডমিন 01813868310)

ব্যবসায়ীর অস্ত্রের মুখে বোট থেকে তেল ও নগদ টাকা লুটক্রাইম রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ আন্ডারচরের চৌধুরী বাজা...
15/04/2026

ব্যবসায়ীর অস্ত্রের মুখে বোট থেকে তেল ও নগদ টাকা লুট
ক্রাইম রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ আন্ডারচরের চৌধুরী বাজার থেকে ব্যবসায়ীর ২২০০ লিটার তৈল লুট।
বৈধ উপায়ে ক্রয়কৃত আমাদের ৩ নং ওয়ার্ডের সিরাজ মাঝির ২২০০ লিটার তৈল চৌধুরী বাজার থেকে লুট করা হয়। বাজারের ৩ জন দারোয়ান আন্ডারচর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নিজাম উদ্দিন চৌধুরীর নির্দেশনায় গাড়ি থামান। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকের কনসার্নে থামানো হইছে বলে নিজাম চৌধুরী ভুক্তভোগীকে জানান। এরমধ্যেই গাড়িসহ লুট করা হয়। তৈল,নগদ ১ লক্ষ টাকা এবং মেসিনের কিছু পার্টস লুট করা হয়। সিরাজ মাঝি সহ কয়েকজনকে মারধরও করা হয়। প্রসঙ্গত,সিরাজ মাঝি নৌকায় (মাছ ধরার বোটে) কাজ করেন। তার ব্যবসা আছে।

চাঁদপুরে প্রবাসীর কষ্টার্জিত ৭০ লাখ টাকা নিয়ে উধাও স্ত্রীচাঁদপুর প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ  গত কয়েকদিন ধ...
15/04/2026

চাঁদপুরে প্রবাসীর কষ্টার্জিত ৭০ লাখ টাকা নিয়ে উধাও স্ত্রী
চাঁদপুর প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় থাকা চাঁদপুরের একটি ঘটনায় অনুসন্ধানে জানা গেছে—ঘটনাটি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী স্বামী ইব্রাহিম জানান, ওমানে দীর্ঘ ১০ বছরের পরিশ্রমে উপার্জিত প্রায় ৭০ লাখ টাকা তিনি স্ত্রীর দুইটি ব্যাংক একাউন্টে পাঠিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে স্ত্রী লিপি আক্তার দুই সন্তান (বয়স ১০ ও ৮ বছর) রেখে কথিত প্রেমিক নাঈম ইসলামের সাথে পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে লিপি আক্তার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে কাবিন করে নাঈমকে বিয়ে করেন। এমনকি স্বামীর পাঠানো টাকা দিয়ে জমি ক্রয় করে নিজের নামে দলিলও করেন।
এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হলে আদালতের নির্দেশে লিপি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত নাঈম ইসলাম এখনো পলাতক রয়েছে।
জনস্বার্থে প্রবাসী ইব্রাহিম জানান,বিশ্বাস একটি সম্পর্কের ভিত্তি—কিন্তু অন্ধ বিশ্বাস হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদ ব্যবস্থাপনায় রাখা অত্যন্ত জরুরি। সচেতন না হলে এমন ঘটনা যে কারো সাথেই ঘটতে পারে।

নোয়াখালী সদরে আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলার রায় ২৯ এপ্রিলকোর্ট রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃনোয়াখালীর বহুল আ...
15/04/2026

নোয়াখালী সদরে আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলার রায় ২৯ এপ্রিল
কোর্ট রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ
নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এমদাদ হোসেন কৈশোর। তিনি জানান, এদিন মামলার রায় ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও এজলাসে বসেই বিচারক রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) মো. সেলিম শাহী বলেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাতে নোয়াখালী পৌরসভার একটি বাসা থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর গলা, হাত ও পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে স্কুলে যাওয়ার পর দুপুরে প্রাইভেট শেষে বাসায় ফিরে একাই ছিল ওই ছাত্রী। সন্ধ্যায় তার মা বাসায় এসে মূল দরজায় তালা দেখতে পান। পরে তালা খুলে ভেতরে ঢুকে ঘরের আলমারিতে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। অন্য কক্ষে বিছানায় মেয়ের অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ও নিহত ছাত্রীর সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জবানবন্দিতে জানান, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় ঘটনাটি গোপন করতে গলা কেটে হত্যা করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ।
তদন্ত শেষে অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এদিকে, এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।
নিহত ছাত্রীর মা বলেন, “আমার স্কুলপড়ুয়া মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনির সর্বোচ্চ শাস্তি চাই, যেন এটি দৃষ্টান্ত হয়ে থাকে।”

দৈনিক নোয়াখালীর সময় ১৫/০৪/২৬ বুধবার প্রকাশিত পত্রিকা পড়ুন বিজ্ঞাপন দিন ০১৮১৩৮৬৮৩১০।
15/04/2026

দৈনিক নোয়াখালীর সময় ১৫/০৪/২৬ বুধবার প্রকাশিত পত্রিকা পড়ুন বিজ্ঞাপন দিন ০১৮১৩৮৬৮৩১০।

বেগমগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতারবেগমগঞ্জ প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গ...
14/04/2026

বেগমগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বেগমগঞ্জ প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ পিস ইয়াব ‘সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে চৌমুহনী পৌরসভার পোড়াবাড়ী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে অর্পিতা সেলুনের সামনে অভিযান চালায়।
অভিযানে মোঃ বাবু (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গনিপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পোড়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে। অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার এস,আই অনুপ চক্রবর্তী। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

সেনবাগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা,অবৈধ তেল মজুদ রাখায়সেনবাগ প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ নোয়াখালীর সে...
14/04/2026

সেনবাগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা,অবৈধ তেল মজুদ রাখায়
সেনবাগ প্রতিনিধি, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবৈধভাবে ৫ হাজার লিটার তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার মধ্যম কাদরা এলাকায় ইশতিয়াক সাঈদ ভূঁইয়া ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এসিল্যান্ড নুর পেয়ারা বেগম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাবসেন্ট্রাল ডেক্স, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ সারাদেশে চাঁদাবাজি দমন ও অপরাধ নিয়...
14/04/2026

সারাদেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

সেন্ট্রাল ডেক্স, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ সারাদেশে চাঁদাবাজি দমন ও অপরাধ নিয়ন্ত্রণে ‘পক্ষপাতমুক্ত’ তালিকা তৈরির কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা ধরে শিগগিরই সারা দেশে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজ ও সংঘবদ্ধ অপরাধীদের শনাক্ত করে একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেই তালিকার ভিত্তিতেই পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে সাম্প্রতিক কয়েকটি অভিযানের তথ্যও তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বাকলিয়ায় এক ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্নের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি পতেঙ্গা উপকূলে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে ৫০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করা হয়েছে বলেও জানায় র‍্যাব।
সংস্থাটি বলছে, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং তালিকা প্রস্তুত শেষে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান আরও জোরদার করা হবে।

বসুরহাটে ব্যবসায়ী মিলনের সমিল গুঁড়িয়ে লুটপাটের ঘটনায় কাদের মির্জাসহ ৪৩ আসামীর বিরুদ্ধে সিআইডির তদন্ত​কোর্ট রিপোর্টার,দৈন...
13/04/2026

বসুরহাটে ব্যবসায়ী মিলনের সমিল গুঁড়িয়ে লুটপাটের ঘটনায় কাদের মির্জাসহ ৪৩ আসামীর বিরুদ্ধে সিআইডির তদন্ত
​কোর্ট রিপোর্টার,দৈনিক নোয়াখালী সময় ডট নেট :
নোয়াখালীর বসুরহাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বুলডোজার দিয়ে ব্যবসায়ী ফিরোজ আলম মিলনের ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্স’ এবং ‘হুমায়ুন টিম্বার অ্যান্ড স-মিল’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলাটি এখন অধিকতর তদন্তাধীন। বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার প্রধান সহযোগী হিসেবে পরিচিত পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম ছারওয়ার বুলবুলসহ ৪৩ জনের বিরুদ্ধে এই লুটপাট ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী বিচারিক ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালত, সিআর মামলা নং- ৫৪৩/২০২৪ (কোম্পানীগঞ্জ)। আদালত অভিযোগ আমলে নিয়ে বর্তমানে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
​মামলার এজাহার ও ভুক্তভোগী ব্যবসায়ীর বর্ণনা অনুযায়ী, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে আবদুল কাদের মির্জার নির্দেশে প্রায় ২০০-৩০০ জনের এক সশস্ত্র বাহিনী বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত ফিরোজ আলম মিলনের স'মিলে অতর্কিত হামলা চালায়। বুলডোজার দিয়ে মিলের সব স্থাপনা মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ফিরোজ আলম মিলনের দাবি, ওই জমিটি তিনি ক্রয়সূত্রে মালিক এবং এ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় উচ্চ আদালতের স্থিতাবস্থা ছিল। কিন্তু আদালতের তোয়াক্কা না করেই কোটি কোটি টাকার ফার্নিচার তৈরির মেশিন, লোহা ও সেগুন কাঠ লুট করে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। পরে ওই জমিতে ‘শিশুপার্ক’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দখল নিশ্চিত করেন তৎকালীন মেয়র ও তার অনুসারীরা।
মামলার এজাহারে বসুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম ছারওয়ার বুলবুলকে অন্যতম আসামি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ এবং মামলার প্রেক্ষাপট অনুযায়ী বুলবুল পৌরসভার সরকারি পদের অপব্যবহার করে আবদুল কাদের মির্জার ব্যক্তিগত বাহিনীর প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। মিলনের সমিল গুঁড়িয়ে দেওয়ার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রশাসনিক দোহাই দিয়ে উচ্ছেদ প্রক্রিয়াকে তদারকি করেছিলেন, যা ছিল সম্পূর্ণ অবৈধ। দীর্ঘ তিন দশক ধরে একই পৌরসভায় কর্মরত থেকে নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ এবং হাট-বাজার ইজারা থেকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ই আগস্টের পটপরিবর্তনের পর তার এই বিপুল সম্পদের উৎস নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুছাপুর থানারহাটে নিজ বাড়িতে গত ডিসেম্বরে তিন তলা ভবন নির্মাণ সহ অবৈধ সাম্রাজ্য, বসুরহাটে স্ত্রী ফেরদৌস আরার নামে ফ্ল্যাট ক্রয়, চর এলাহীতে খামার বাড়ি ও মাছের ঘের, স্ত্রীর নামে ২১ ভরি স্বর্ণ ও বিদেশী প্রসাধনী সামগ্রী, ছেলে সাবেক ছাত্রলীগ নেতা অপির দামি মোটরসাইকেল সহ বিপুল অবৈধ সম্পদ রয়েছে। অপরাধ দুর্ণীতি করেও বিএনপির কিছু নেতা ম্যানেজ প্রকাশ্যে চলাফেরা করছে। ​ব্যবসায়ী ফিরোজ আলম মিলন বলেন, "কাদের মির্জার ডান হাত হিসেবে পরিচিত এই বুলবুলরাই আমাকে পথে বসিয়েছে। আদালতের ইনজাংশন থাকার পরও তারা ডাকাতের মতো আমার কারখানা লুট করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।" সিআইডির তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে। অভিযুক্ত গোলাম ছারওয়ার জানান, উপরের নির্দেশে আমি এসব করেছি, ক্ষমতার অপব্যবহার ও দুর্ণীতি বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এডিয়ে যান।
​বর্তমানে মামলার প্রধান আসামি আবদুল কাদের মির্জাসহ বেশিরভাগ অভিযুক্ত আত্মগোপনে থাকলেও গোলাম সরওয়ার বুলবুল প্রকাশ্যে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। পৌরসভা প্রশাসনিক কার্যক্রম ও তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

সংরক্ষিত নারী আসনে নোয়াখালীতে আলোচনায় যারাসেন্ট্রাল ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃজাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপ...
13/04/2026

সংরক্ষিত নারী আসনে নোয়াখালীতে আলোচনায় যারা
সেন্ট্রাল ডেক্স,দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর চার নেত্রী। তারা হলেন, ভিপি শাহনাজ পারভিন, হাসনা জসীমউদ্দিন মওদুদ, শাহীনুর রহমান (সাগর) ও ফৌজিয়া সাফদার সোহেলী। দল থেকে মনোনয়ন পাবেন বলে তারা সবাই-ই আশাবাদী।
এই চার নেত্রীর মধ্যে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহনাজ পারভিন। তিনি নোয়াখালী মহিলা কলেজের ৯৪-৯৫ সালের নির্বাচিত ভিপি। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ছাত্র ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন, ১১ বছর জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সাত বছর। ভিপি শাহনাজ পারভিন জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। সাবেক এই অ্যাথলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যও।
দলের দুর্দিনে দলীয় আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন বলে জানান শাহনাজ পারভিন। তিনি জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন।
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদও রয়েছেন মনোনন দৌড়ে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দলীয় মনোনয়ন চেয়ে শেষ পর্যন্ত দলের হাইকমান্ডের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনিও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছেন।
হাসনা জসীমউদ্দিন মওদুদ পল্লীকবি জসীমউদ্‌দীনের মেয়ে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যরিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ঢাকায় বসবাস করলেও রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসেন।
মনোনয়ন প্রসঙ্গে হাসনা জসীমউদ্‌দীন মওদুদ বলেন, মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি। আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এলাকার সেবা করেছি।
আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট শাহীনুর রহমান সাগরও। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। নোয়াখালীর পৌরসভার করিমপুরের বাসিন্দা শাহীনুর রহমান ২০০১ সালে ইডেন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আইন পেশা ও রাজনীতির কারণে ঢাকায় অবস্থান করেন তিনি। ঢাকার রাজনীতিতে সক্রিয় হলেও নোয়াখালীর রাজনীতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি দলীয় অনুষ্ঠানে অংশ নেন এই নেত্রী। মনোনয়নপ্রত্যাশী আরেক নেত্রী ফৌজিয়া সাফদার সোহেলী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জন্ম নেওয়া ফৌজিয়া সাফদার সোহেলী রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন। তিনি হাতিয়ার প্রখ্যাত জমিদার ও দানবীর আলহাজ আজহার উদ্দিন মিয়ার বংশধর। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত দলীয় নেতাকর্মীদের জন্য নিজ বাসভবন ছেড়ে দেন তিনি।
মনোনয়ন প্রসঙ্গে ফৌজিয়া সাফদার সোহেলী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করেছি। দল আমার প্রতি আস্থা রাখবে বলে আশা করি। সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই। জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ দৈনিক নোয়াখালী সময় অনলাইন নিউজ পোর্টালকে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো মন্তব্য নেই। দলের প্রধান যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব।

হাতিয়ার নিঝুমদ্বীপে ইব্রাহিম পার্টি’র রামরাজত্বক্রাইম রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃনোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বী...
13/04/2026

হাতিয়ার নিঝুমদ্বীপে ইব্রাহিম পার্টি’র রামরাজত্ব
ক্রাইম রিপোর্টার, দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ
নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে বনভূমি, চর ও সী-বিচ এর জায়গা দখলের পর এবার নদী-খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ‘ইব্রাহিম পার্টি’র বিরুদ্ধে। তার অনুমতি ছাড়া নদীতে মাছ ধরতে যাওয়ায় জেলেদের জাল লুট, মারধর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চর কবিরা সংলগ্ন নদীতে মাছ ধরতে গেলে ভোলার চরফেশন এলাকার বাসিন্দা আব্দুল মাঝির আড়াই লাখ টাকার জাল লুটের ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মাঝি জানান, “আমরা কোরাল জাল ফেলতে গেলে একদল লোক ইব্রাহিম পার্টির নাম বলে আমাদের জোর করে নদী থেকে তুলে নেয়। পরে ইব্রাহিম পার্টি বলেন—‘চার কবিরা থেকে মনপুরার কালকিনি সীমান্ত পর্যন্ত সব আমার। এখানে মাছ ধরতে হলে আমার কাছ থেকে হার (ফার) ভাড়া নিতে হবে, না হলে নৌকা ছিদ্র করে দেব।’ আব্দুল মাঝি আরও বলেন, “হুমকি দিয়ে আমাদের তাড়িয়ে দেওয়ার পর দেখি নদীতে ফেলা আড়াই লাখ টাকার জাল নেই। পরে তার কাছে গেলে প্রথমে অস্বীকার করেন। আমাদের ৮ কেজি ৮০০ গ্রামের একটি কোরাল মাছও নিয়ে যায় তার লোকজন। প্রায় ১০ হাজার টাকার মাছের বিপরীতে মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হয়।”এ বিষয়ে ইব্রাহিম পার্টির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জাল লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, “জাল আমি নিইনি, নৌ-পুলিশ নিয়েছে।” তবে নিঝুম দ্বীপ নৌ-পুলিশ ইনচার্জ আশিক জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। ঘটনার পর চারদিকে বিষয়টি জানাজানি হলে গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে লুট হওয়া জালের অর্ধেক ফেরত পাঠানো হয় বলে জানান আব্দুল মাঝি। তবে বাকি জাল ফেরত না পাওয়ায় তিনি অভিযুক্তদের বিচার দাবি করেছেন।এদিকে এ ঘটনার মধ্যে গতরাতে নিঝুমদ্বীপের নামারবাজারে বিলাসের চা দোকানে স্থানীয় সোহরাব মাঝির ছেলে রাজিবকে মারধর করে ইব্রাহিম পার্টির ভাতিজা ইলিয়াস। ভুক্তভোগী পরিবার জানায়, সাগরে জাল বসানোর ভাড়া না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন জেলে জানান, তারা ১০ থেকে ৩০ বছর ধরে নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকায় মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমানে ইব্রাহিম পার্টি ও তার ভাই খায়ের পার্টির গ্রুপকে চাঁদা না দিলে নদী বা সাগরে যাওয়া যায় না। প্রতি হার (ফার) বাবদ ৩০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দিতে হয়।
জেলেদের অভিযোগ, “চাঁদা না দিলে মারধর, জাল কেটে দেওয়া কিংবা নৌকা ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া সাগর থেকে মাছ এনে তাদের গদিতে দিতে বাধ্য করা হয়, কিন্তু সঠিক মূল্য পাওয়া যায় না। ৮০০ টাকার মাছের দাম দেওয়া হয় ১৫০ থেকে ২০০ টাকা, ৫০০ টাকার চিংড়ি দেওয়া হয় মাত্র ৬০ টাকা।” খোঁজ নিয়ে জানা যায়, ইব্রাহিম পার্টি বিভিন্ন গ্রুপ তৈরি করে নিঝুম দ্বীপের সী-বিচের উত্তর পাশে শতাধিক দাগ জমি, বনভূমি ও চর এলাকার বিস্তীর্ণ অংশ দখলে নিয়েছেন। নামার বাজারে বিলাসবহুল হোটেলসহ কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে নৌপুলিশ ইনচার্জ আশিক জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

না ফেরার দেশে আইনজীবী ফারুক, ১৩ এপ্রিল সকাল ৯ টায় জানাজাডেক্স রিপোর্ট,দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ  নোয়াখালী বারের সিনি...
12/04/2026

না ফেরার দেশে আইনজীবী ফারুক, ১৩ এপ্রিল সকাল ৯ টায় জানাজা
ডেক্স রিপোর্ট,দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ নোয়াখালী বারের সিনিয়র আইনজীবী,জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সভাপতি,দৈনিক জনতার অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এডভোকেট মোঃ ফারুক আমাদের মাঝে আর নেই৷ আজ ১২ এপ্রিল রোজ রবিবার ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
মরহুমের মৃত্যুতে নোয়াখালীসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। একজন অভিজ্ঞ আইনজীবী ও সমাজসেবক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জানা যায়,হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁর দুইটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। প্রথমে মাইজদীর মাদার ল্যান্ড ও প্রাইম হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরবর্তীতে দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।
আগামীকাল ১৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালী আইনজীবী সমিতির সামনে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।দৈনিক নোয়াখালী সময় ও নিউজ ফোল্ডার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহবকতিয়ার শিকদার,দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ...
12/04/2026

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

বকতিয়ার শিকদার,দৈনিক নোয়াখালী সময় ডট নেটঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।
তিনি বলেন, আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন।
সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল জবিউল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এ ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে। তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ প্রমুখ।

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Daily Noakhali Somoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Noakhali Somoy:

Share

Category