Completed Reserved Crime News

Completed Reserved Crime News Shahid Ismail Hosen Serage C
R
C
N

Emrgincy ComingOPORADHBARTA24.COM
17/03/2014

Emrgincy Coming

OPORADHBARTA24.COM

08/03/2014

বাবার ফেরার অপেক্ষায় ১১ মাস ‘নামহীন’আসাদুজ্জামান আসাদ,

বাবা বাড়ি ফিরলেই ভূমিষ্ঠ শিশুটির নাম রাখা হবে- এমন ইচ্ছে ছিল পরিবারের সবার। কিন্তু ১১ মাস কেটে গেলেও বাবা আর ফেরেনি; শিশুটিও রয়ে গেছে নামহীন।১১ মাস বয়সী শিশুটির বাবা যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন, যিনি গতবছরের ৭ মার্চ থেকে নির্খোঁজ।তুহিন নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রী সালমা খাতুন ছিলেন সন্তানসম্ভবা। বাবা নিখোঁজের একমাস পর পৃথিবীর আলোর মুখ দেখে তার সন্তান।পরিবারের সবার ইচ্ছে ছিল তুহিন ফিরলেই ঘটা করে সন্তানের নাম রাখা হবে। কিন্তু এক বছর ধরে তাদের শুধু অপেক্ষাতেই থাকতে হয়েছে। তুহিনের বৃদ্ধ বাবা ইফসুফ আলম, মা আনোয়ারা বেগম ছেলেকে ফিরে পাবেন কি না এখনো জানেন না। কান্না থামছে না স্ত্রী সালমা খাতুনেরও।তুহিন শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।৭ মার্চ, যেদিন থেকে তিনি নিখোঁজ সেদিনও রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ফ্ল্যাটে দুপুর পর্যন্ত ছিলেন তিনি। এরপর থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি।তুহিনের বড়ভাই শরিফুল আলম শাহিনের অভিযোগ, “তুহিনকে অপহরণ করা হয়েছে।”বেনাপোল কলেজের প্রভাষক শরিফুল আলম শাহিন বলেন, গত বছরের ৩ মার্চ বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন ও তুহিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। রাতে র‌্যাব তুহিনের খোঁজে গিয়ে তাকে পায়নি।পরদিন সকালেই তুহিন ঢাকা চলে যায় দাবি করে তিনি বলেন, “নিখোঁজ হওয়ার ৫ দিন পর আমার চাচাতো ভাই সুমন বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেন। পরে সেটি নিয়মিত মামলা হিসেবে পুলিশ গ্রহণ করে।“মামলা হওয়ার ৭ মাস পর এর তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”এদিকে তুহিনের খোঁজ দেয়ার কথা বলে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী সালমা খাতুন।তিনি বলেন, “তুহিন নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময় মোবাইল ফোনের মাধ্যমে একটি চক্র তুহিনের খোঁজ দেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছে।”স্বামী, অর্থ হারিয়ে প্রায় নিঃস্ব সালমা খাতুন সদ্যভূমিষ্ঠ সন্তান নিয়ে এখন ভুগছেন নিরাপত্তাহীনতায়।মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এএসপি বাকী বিল্লাহ জানান, মামলাটি তদন্তাধীন। এই ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। অনেককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাবে না।

05/03/2014

বাংলাদেশে কয়েক দশকে বহু বন্য প্রজাতি হুমকির মুখে

ঢাকাএবারই প্রথম পালিত হচ্ছে বিশ্ব বণ্যপ্রাণী দিবস।এই দিবস পালনের জন্য জাতিসংঘের দিক থেকে গত বছরের শেষের দিকে এ সিদ্ধান্ত হয়। জাতিসংঘ মনে করে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বণ্যপ্রাণীর অস্বিত্ব সংকটে পড়েছে সেজন্য সচেতনতা বৃদ্ধির জন্যই এ দিবস পালনের গুরুত্ব রয়েছে।বাংলাদেশের মতো জনবহুল দেশে বণ্যপ্রাণীর আবাসস্থল কিংবা তাদের অবস্থা কেমন?বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে গত কয়েক দশকে যে বহু বন্য প্রাণীর প্রজাতি হুমকির মুখে পড়েছে সেটি এখন অনেকটাই দৃশ্যমান।বিশেষজ্ঞ এবং সরকারের মধ্যে মূলত বাঘ সংরক্ষণ নিয়েই বেশি কথাবার্তা শোনা যায়।কিন্তু তার আড়ালে বাংলাদেশে আরো অনেক প্রজাতি হুমকির মুখে পড়েছে বলে বলছেন প্রাণী বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম।“আমি যদি বাংলাদেশে ১৬০০ প্রাণীর কথা বলি, তাহলে তার অর্ধেকের মতো বিপন্ন অবস্থায় রয়েছে, ” বলেন অধ্যাপক ইসলাম।তিনি বলেন, তারপরও বাংলাদেশে বণ্যপ্রাণীর প্রজাতির সংখ্যা ব্যাঙ, সাপ, স্তন্যপায়ী প্রাণী সবমিলিয়ে ইউরোপের চেয়ে বেশি হবে।কিন্তু সংখ্যার দিক থেকে এগুলো কমছে বলে উল্লেখ করেন অধ্যাপক ইসলাম।বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে যেখানে বনভূমি হুমকির মুখে সেখানে বন্যপ্রাণী সংরক্ষণ বেশি কঠিন।অতিরিক্ত জনসংখ্যার চাপে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বন পর্যবেক্ষক ফিলিপ গাইন বলছেন, ''বাংলাদেশে বনভূমি ঘুরলে একসময় বন্য প্রাণীর অনেক বিচরণ দেখা যেত কিন্তু এখন তার অনেকটাই হারিয়ে যাচ্ছে।''মি: গাইন বলছেন, প্রকৃত বনভূমির পরিমাণ কমে আসাতেই এই দশা হয়েছে।তিনি বলেন বাংলাদেশের বন বিভাগের হিসেব অনুযায়ী দেশে বর্তমানে ৬ শতাংশের মতো বনভূমি আছে। কিন্তু এর মধ্যে অনেকটাই রয়েছে কৃত্রিম বনায়ন। এগুলো প্লানটেশন বা গাছ লাগিয়ে তৈরি করা হয়েছে বলে মি: গাইন উল্লেখ করেন।বাংলাদেশে বন্যপ্রাণী কেন সংরক্ষণ করা প্রয়োজন সেটি নিয়ে বিশেষজ্ঞ মহলে যতই আলোচনা থাকুক না কেন সাধারণ মানুষের মধ্যে সেটির গুরুত্ব খুবই কম।অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলছেন, এর একটি কারণও রয়েছে। বিভিন্ন প্রাণী সংরক্ষণের যে উপকারিতা সেটি তাৎক্ষণিকভাবে অনুধাবন করা যায়না।অধ্যাপক ইসলাম বলেন, “প্রাকৃতিকভাবে প্রতিটি প্রজাতির কোন না কোন উপকারিতা রয়েছে। প্রাকৃতিক পরিবেশের সকল পরিবর্তন খুবই স্থির গতিতে চলে। এজন্য দৃশ্যমান উপকারিতা সহজে চোখে পড়ে না। ”তিনি বলেন, বন্য প্রাণী দিবস পালনের মাধ্যমে বিভিন্ন মহলে এর গুরুত্ব তৈরি হবে এবং ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে বলেই বিশেষজ্ঞরা আশা করছেন।

05/03/2014

Prisoner dies in ComillaA prisoner of the district jail died at Comilla Medical College Hospital on Tuesday morning, reports UNB.The deceased was identified as Sohel, 24, son of Delu Miah, a resident of Gazipur village in Sadar upazila of the district.Jailer Nasir Uddin said Delu, who was arrested in an illicit drug case, was brought to the district jail on October 25, 2013. He suffered a stroke at about 9:00 am on Tuesday.Later, he was taken to Comilla Medical College and Hospital where he died at about 10:00 am.Share on facebookShare on twitterShare on emailShare on printMore Sharing Services0

05/03/2014

রাজধানীর কল্যাণপুরে এক তরুণীর ‘রহস্যজনক’ মৃত্যুর পর তার স্বামী ও দেবর হিসাবে পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সাদিয়া আক্তার নামে আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণীকে বুধবার সকালে হাসপাতালে নিয়ে আসেন বাদশা মিয়া ও জাহাঙ্গীর হোসেন বিপ্লব নামের দুই ব্যক্তি। এর মধ্যে বাদশা নিজেকে সাদিয়ার স্বামী ও বিপ্লবকে তার ভাই বলে পরিচয় দেন।জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাদিয়াকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।বাদশা ও বিপ্লব পুলিশের কাছে দাবি করেছেন, কল্যাণপুরের ২ নম্বর রোডের একটি আট তলা ভবনের সাত তলায় তাদের বাসা। ভোরের দিকে সাদিয়া আট তলার ছাদে উঠে লাফিয়ে পড়েন। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুইজনের কথা ও আচরণ সন্দেহজনক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা জন্য সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়েছে।”বাদশা পুলিশকে বলেছেন, তিন বছর আগে সাদিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি সন্তানও হয়েছিল, কিন্তু বাঁচেনি।সাদিয়ার বাবার নাম আব্দুল মতিন বলেও মেডিকেল ফাঁড়ি পুলিশকে জানিয়েছেন তিনি।বাদশার মা হিসাবে পরিচয় দিয়ে শাহনাজ বেগম নামে এক নারীও মেডিকেল পুলিশ ক্যাম্পে আসেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মোজাম্মেল।

05/03/2014

চট্টগ্রামে রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি যমুনা অয়েলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন।

বুধবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. শামসুল আলমের (৫০) মৃত্যু হয়।মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার বিমানবন্দর সড়কের গুপ্তাখাল সংলগ্ন যমুনা অয়েলের ডিপোতে ট্যাংকার পরিষ্কার করার সময় বিস্ফোরণে নয় জন দগ্ধ হন। প্রাথমিকভাবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।পরদিন শামসুলসহ তাদের সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আহতদের তিনজনকে এখনো আইসিইউতে রাখা হয়েছে বলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।এদের কেউই এখনো আশঙ্কামুক্ত নন বলে জানান তিনি।পূর্ব সতর্কতা ছাড়াই যমুনা অয়েলের ট্যাংকার পরিষ্কার করতে যাওয়ায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে একটি তদন্তে উঠে এসেছে।এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে এরইমধ্যে বরখাস্ত করা হয়েছে।

04/03/2014

ফেইসবুকের খোরাক ‘হাই ভিডিও’

দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের এক বিএনপি নেতার মোনাজাতের ভিডিওচিত্র সোশাল মিডিয়া ফেইসবুকে সাড়া ফেলেছে।কারচুপির অভিযোগে দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল শেষে ওই মোনাজাতের মধ্যেই অশ্লীল ও অশ্রাব্য শব্দ থাকার কারণে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওচিত্রটিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাইকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মোনাজাত করার আগে দলীয় নেতা-কর্মীদের অশ্রাব্য গালাগাল করতে দেখা যায়।২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগরেও নির্বাচন হয়। দুই আসনেই জয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা।ওইদিনই দুপুরে সদর উপজেলার মোক্তারপুরে আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের একটি মিছিল শেষে এই আলোচিত মোনাজাতটি অনুষ্ঠিত হয়।আব্দুল হাই ১৯৯১ সালের বিএনপি সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।মোনাজাতের সময় সদর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মোশাররফ হোসেন পুস্তী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামও উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ জেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিবেদন করতে গিয়ে একাত্তর টেলিভিশনের ক্যামেরায় এই ভিডিওচিত্রটি ধারণ হয়। তখন সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মিল্টন আনোয়ার।তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেখানে এই ঘটনাটি ঘটে তার পাশে দাঁড়িয়েই নির্বাচনের ফলাফল নিয়ে আমি ‘লাইভ’ দিচ্ছিলাম।“আব্দুল হাই মোনাজাত শুরু করলে আমি ক্যামেরাম্যানকে তাৎক্ষণিকভাবে সেদিকে ক্যামেরা ধরতে বলি। তবে মোনাজাতের ভেতর অশ্লীল ও গণমাধ্যমে প্রচার না করার মতো শব্দ ছিল। সে অংশটি এডিট করে দেখাতে হয়েছে।”

" হাঁসাইতে হাঁসাইতে মাইরা পালা"এক ভিক্ষুক রাস্তায়ভিক্ষা করছে।ভাইদুইডা টেহা দিয়া যান,আমি চোখে দেখতে পাইনা।এই শুনে এক লোকব...
03/03/2014

" হাঁসাইতে হাঁসাইতে মাইরা পালা"
এক ভিক্ষুক রাস্তায়ভিক্ষা করছে।ভাইদুইডা টেহা দিয়া যান,আমি চোখে দেখতে পাইনা।এই শুনে এক লোকবলল,আচ্ছা তুমি যে অন্ধ তা প্রমানকরতে পারলে তোমাকে টাকা ...

22/02/2014

মূলপাতা > খবরবিভাগ

উপজেলা নির্বাচনে ভোটারদের বিবেচনায় কি ছিল?

20 ফেব্রুয়ারি 2014 22:33কাদির কল্লোলবিবিসি বাংলা, ঢাকাবাংলাদেশে অন্যতম একটি প্রধানদল বিএনপি বলেছে, আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার উপজেলা নির্বাচনে কারচুপি করেও ভরাডুবি ঠেকাতে পারেনি।প্রথম পর্যায়ে ৯৭টি উপজেলার নির্বাচনে ৫০টির বেশি উপজেলায় বিএনপি এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে বলে স্থানীয় পর্যায় থেকে জানা যাচ্ছে।স্থানীয় সরকার ব্যবস্থার এই নির্বাচনে এবার জাতীয় রাজনীতি অগ্রাধিকার পেয়েছে বলে বিশ্লেষকদের অনেকে বলেছেন।তাঁরা মনে করেন, ৫ই জানুয়ারির সংসদ নির্বাচন একতরফাভাবে হওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে এই উপজেলা নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব এবার বেশি পড়েছে।প্রথম পর্যায়ে ৯৭টি উপজেলায় ভোটগ্রহণের দিনে বুধবার বিএনপি ঢাকায় দু’দফায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপির নানান অভিযোগ তুলেছিল।৬/৭টি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনও করেছিলেন ভোটগ্রহণের মাঝপথে।তবে গণমাধ্যমে বেসরকারি যে ফলাফল প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিএনপি এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা ৫০টির বেশি উপজেলায় জয়ী হয়েছেন।আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এসেছেন ৩০ টির মতো উপজেলায়।সংবাদ মাধ্যমে এমন ফলাফল প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ৯৫ শতাংশ উপজেলাতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতেন।স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। তাঁর মতে, ৫ই জানুয়ারির একতরফা নির্বাচনের কারণে এই উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের প্রভাব বেশি পড়েছে।তিনি বলছিলেন, "সাধারণত স্থানীয় ইস্যূ এবং প্রার্থীর ব্যক্তিত্ব ভূমিকা বেশি থাকে। এবার নির্বাচনটা যেহেতু একটা ভিন্ন প্রেক্ষাপটে হয়েছে এবং ৫ই জানুয়ারির সংসদ নির্বাচনে মানুষ অংশ নিতে পারেনি। তার একটা রাজনৈতিক মাত্রা যোগ করেছে এই নির্বাচনে। আর সেকারণে অন্যান্য যে কোন সময়ের তুলনায় এই নির্বাচনে জাতীয় রাজনীতির প্রভাব অনেক বেশি পড়েছে বলে আমার ধারণা"।প্রথম ধাপে যে ৯৭টি উপজেলায় নির্বাচন হলো, তার বেশিরভাগ উপজেলা পড়েছে উত্তরাঞ্চলে।উত্তরের দিনাজপুর জেলা থেকে স্থানীয় সাংবাদিক আসাদুল্লাহ সরকার বলেছেন, তাদের অঞ্চলে উপজেলা নির্বাচন পুরোপুরি রাজনৈতিক চেহারা পেয়েছিল।তিনি বলছিলেন, "মানুষ আসলে ব্যক্তি বা যোগ্যতাকে যত না গুরুত্ব দিয়েছে, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দলীয় পরিচয়কে। প্রার্থী আওয়ামী লীগ করে কিনা, বা বিএনপির সাথে জড়িত কিনা অথবা জামায়াতের কিনা সেটিই ভোটাররা বেশি বিবেচনা করেছেন"।তিনি মনে করেন, দিনাজপুর অঞ্চলে ভোটাররা যখন রাজনৈতিক বিবেচনায় এগিয়েছেন। সেখানে বিএনপি এবং জামায়াত ছিল ঐক্যবদ্ধ। কিন্তু আওয়ামী লীগের কয়েকজন করে প্রার্থী ছিল।ফলে আওয়ামী লীগ সমর্থকদের ভোট অনেক ভাগে ভাগ হয়েছে। অন্যদিকে বিএনপি, জামায়াত তাদের ভোট ঠিক মত তারা আদায় করতে পেরেছে বলে তাঁর ধারণা।এই একইচিত্র পাওয়া যাচ্ছে অন্যান্য অনেক জায়গা থেকে। দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে যশোর, ঝিনাইদহ, খুলনা, মাগুরা এবং বরিশাল অঞ্চলেও ভোটারদের মধ্যে স্থানীয় ইস্যুর চেয়ে রাজনৈতিক বিষয় অগ্রাধিকার পেয়েছে। এমন ধারণাই পাওয়া যাচ্ছে।কুষ্টিয়া থেকে স্থানীয় সাংবাদিক তারিক উল ইসলাম বলছিলেন, "ভোটারদের সাথে কথা বলে আমার মনে হয়েছে, তারা দল দেখে ভোট দিয়েছে এবং জাতীয় রাজনীতির অনেক বিষয় তারা বিবেচনায় নিয়েছে"।তিনি আরও বলেছেন, "দলগুলোর অবস্থান নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার দিকে যদি তাকাই, এখানে জামায়াতের থেকে উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনিও প্রার্থী হয়েছিলেন। বিএনপির একক প্রার্থী ছিল। কিন্তু জামায়াত প্রার্থী এবার ভোট বেশি না পাওয়ায় স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল।আর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিল না এবং তাদের কয়েকজন প্রার্থী ছিল। ফলে বিএনপি জয়ী হয়েছে" বলে তিনি উল্লেখ করেন।এই উপজেলা নির্বাচন যখন রাজনৈতিক চেহারা পেয়েছে। তখন সেটাকে কাজে লাগাতে বিএনপি মাঠপর্যায়ে বেশ ঐক্যবদ্ধ ছিল।কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল দলটিকে অনেক জায়গায় সমস্যায় ফেলেছে বলে বিশ্লেষকদের অনেকেই মনে করেন।

বুকমার্ক করুন

পরবর্তী প্রতিবেদনপূর্ববর্তী প্রতিবেদন[2] খবর[1] মূলপাতারিফ্রেশমূল পাতাখবরশুরুতে ফিরে যানমোবাইলের জন্য সেবাডেস্কটপ সাইটে যানসাহায্যযোগাযোগ করুনআমাদের সম্পর্কেব্যবহারের শর্তাবলীব্যক্তিগত গোপনীয়তা এবং কুকিCookiesBBC © 2014

22/02/2014

প্রচ্ছদবাংলাদেশরাজনীতিবাণিজ্যঅর্থনীতিবিশ্বখেলাক্রিকেটপ্রযুক্তিবিজ্ঞানস্বাস্থ্যলাইফস্টাইলগ্লিটজকিডজহ্যালোEnglish Versionখুলনায় যুবলীগকর্মী খুনখুলনা প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমPublished: 2014-02-22 16:20:59 BdSTউপজেলা নির্বাচনের তিন দিনের মাথায় খুলনার কয়রায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।আওয়ামী লীগ নেতারা এই হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন। এর সঙ্গে ঘের সংক্রান্ত বিরোধও যুক্ত ছিল বলে পুলিশ মনে করছে।নিহত জাহান বকস আমাদী ইউনিয়নের যুবলীগকর্মী। শনিবার সকালে কয়রা থানার জায়গীর মহল এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।গত বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন জামায়াতের আ খ ম তমিজউদ্দিন। তার তিন দিনের মাথায় এই হত্যাকাণ্ড ঘটল।কয়রা থানার ওসি ফজলুর রহমান দুপুর বলেন, প্রতিপক্ষ জামায়াত শিবিরের লোকজন জাহানের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানায়, জাহান সকাল ১০টার দিকে জায়গীর মহলের একটি চায়ের দোকানে চা পান করছিল। তখন নির্বাচন নিয়ে জামায়াত-শিবিবেরর কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।এর কিছুক্ষণ পর জামায়াত-শিবিরের একদল কর্মী ধারাল অস্ত্র নিয়ে জাহানের ওপর হামলা চালায় বলে কয়রা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।তিনি বলেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা জাহানকে কুপিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ওসি বলেন, হামলাকারীদের সঙ্গে মাছের ঘের নিয়ে জাহানের পূর্ববিরোধ ছিল।About us | Contact us| Bangladesh News 24 Hours Limited.

22/02/2014

প্রচ্ছদবাংলাদেশরাজনীতিবাণিজ্যঅর্থনীতিবিশ্বখেলাক্রিকেটপ্রযুক্তিবিজ্ঞানস্বাস্থ্যলাইফস্টাইলগ্লিটজকিডজহ্যালোEnglish Versionমান বাঁচানোর লড়াইয়েও পরাস্ত বাংলাদেশঅনীক মিশকাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমPublished: 2014-02-22 12:44:22 BdSTটেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে-শ্রীলঙ্কার কাছে তিন ফরম্যাটেই সিরিজ হারার পর শেষ ওয়ানডেটি ছিল মান বাঁচানোর লড়াই। আর তাতেও ৬ উইকেটে পরাস্ত হয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়লো বাংলাদেশ।শনিবার ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের করা ২৪০ রান কৌশল পেরেরার প্রথম শতকের সুবাদে ১৫ বল বাকি থাকতেই টপকে যায় শ্রীলঙ্কা।লাহিরু থিরিমান্নে (১৮) ও কিথুরুয়ান ভিথানাগেকে (৯) দ্রুত ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।কিন্তু তৃতীয় উইকেটে দীনেশ চান্দিমালের সঙ্গে কৌশলের ১৩৮ রানের জুটি শ্রীলঙ্কাকে সহজ জয়ের ভিত গড়ে দেয়।এই জুটি গড়ার পথেও ভাগ্যের সহায়তা পেয়েছেন দুই ব্যাটসম্যান। ব্যক্তিগত ৫১ রানে কৌশলের ব্যাট ছুঁয়ে রুবেল হোসেনের জমা পড়ে এনামুলের গ্লাভসে। কিন্তু আম্পায়ার আবেদনে সাড়া দেননি। রুবেলের পরের ওভারেই ২৮ রানে ব্যাট করা চান্দিমালের ক্যাচটি গ্লাভসবন্দী করতে পারেননি এনামুল হক।শতরানের জুটি ভাঙ্গার কৃতিত্ব রুবেলেরই। কৌশলকে বোল্ড করে ২৩ ওভার ১ বল স্থায়ী জুটি ভাঙ্গেন তিনি। ১০৬ রান করে ম্যাচসেরা কৌশলের ১২৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়।পরের ওভারে চান্দিমালকেও ফেরান এই ডানহাতি পেসার। ৬৪ রান করা চান্দিমালের ৭০ বলের ইনিংসে ছিল ৪টি চার।এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। জয় আসে ছক্কার মারে।এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ষষ্ঠ ওভারে ধাম্মিকা প্রসাদের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের হাতে ধরা পড়েন এনামুল হক (২)।তবে শামসুর রহমানের সঙ্গে ৪৫ ও অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৪৬ রানের দু’টি জুটি গড়ে দলকে ২ উইকেটে ১০৮ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছিলেন মুমিনুল হক।ধাম্মিকার বলে পুল করেছিলেন শামসুর (২৫)। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় ডিপ স্কয়ারলেগে অ্যাঞ্জেলো পেরেরার হাতে ধরা পড়েন তিনি।অর্ধশতকে পৌঁছানোর পর দুই রান নিতে গিয়ে কিথুরুয়ান ভিথানাগের সরাসরি থ্রোয়ে মুমিনুল রান-আউট হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। ৬০ বলে ৬০ রান করা মুমিনুলের ইনিংসে ছিল ৮টি চার।উইকেটে সেট হয়ে বাজে বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক। ৩০ রান করা মুশফিক ধাম্মিকার তৃতীয় শিকার।অশোভন আচরণের দায়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসানের বদলে দলে ফেরা নাঈম ইসলামের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে দলকে ৪ উইকেটে ১৮৪ রানে পৌঁছে দিয়েছিলেন নাসির হোসেন।শুরুতে স্বচ্ছন্দ্য থাকলেও শেষের দিকে অতিথি বোলারদের আঁটোসাটো বোলিংয়ে রানের জন্য রীতিমত লড়াই করতে হয়েছে নাঈম-নাসিরকে। ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ২৩ রান যোগ করেন এ দু’জনে। ৪০ তম ওভারের শেষ বলে নাঈমকেও (৩২) হারায় বাংলাদেশ।রানের গতি বাড়াতে গিয়ে ৪৫তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের বিদায়ে আর বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে লংঅনে ক্যাচ দেন মাহমুদুল্লাহ (৫)। নাসির (৩৮) ধরা পড়েন মিডউইকেটে।সেখান থেকে স্বাগতিকদের সংগ্রহ আড়াইশ’র কাছাকাছি নেয়ার কৃতিত্ব সোহাগ গাজীর। থিসারা পেরেরার করা ৪৯তম ওভারের পঞ্চম বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে তিনটি ছক্কার সাহায্যে ২৩ রান করেন তিনি।৪৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ধাম্মিকা।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৫০ ওভারে ২৪০/৮ (এনামুল ২, শামসুর ২৫, মুমিনুল ৬০, মুশফিক ৩০, নাঈম ৩২, নাসির ৩৮, মাহমুদুল্লাহ ৫, সোহাগ ২৩, শফিউল ১৫*, সানি ১*; ধাম্মিকা ৩/৪৯, লাকমল ২/২৪, থিসারা ১/৩৯, সেনানায়েকে ১/৪৬)শ্রীলঙ্কা: ৪৭.৩ ওভারে ২৪৬/৪ (কৌশল ১০৬, থিরিমান্নে ১৮, ভিথানাগে ৯, চান্দিমাল ৬৪, ম্যাথিউস ২০*, প্রিয়াঞ্জন ২২*; মাহমুদুল্লাহ ২/৩৮, রুবেল ২/৬৯)ম্যাচসেরা: কৌশল পেরেরাRelated Storiesবাংলাদেশের মান বাঁচানোর লড়াইAbout us | Contact us| Bangladesh News 24 Hours Limited.

22/02/2014

প্রচ্ছদবাংলাদেশরাজনীতিবাণিজ্যঅর্থনীতিবিশ্বখেলাক্রিকেটপ্রযুক্তিবিজ্ঞানস্বাস্থ্যলাইফস্টাইলগ্লিটজকিডজহ্যালোEnglish Versionঠিকাদারি কার্যাদেশ বাতিল করলেন যোগাযোগ মন্ত্রীযশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমPublished: 2014-02-22 19:08:50 BdSTযশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজে দেরি হওয়ায় গাফিলতি ও অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনের পর মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠান 'ইউলিঙ্ক ইন্টারন্যাশনালের' কার্যাদেশ বাতিলের নির্দেশ দেন যশোরের সড়ক ও জনপদকে।সন্ধ্যায় সড়ক ও জনপদ, যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীর নির্দেশের পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করা হয়েছে।মন্ত্রীর নির্দেশনায় কার্যাদেশ বাতিলের বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।নির্বাহী প্রকৌশলী আরো জানান, মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা আসার পর ওই সড়কের দরপত্র আবার আহ্বান করা হবে।এর আগে সকাল ১১টার পর মহাসড়কটি পরিদর্শনে গিয়ে এর সংস্কার কাজ ধীর গতিতে হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলাকে দায়ী করেন মন্ত্রী।এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছেই এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউলিঙ্ক ইন্টারন্যাশনালের কার্যাদেশ বাতিলের ঘোষণা দেন কাদের।তিনি তখন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ মহাসড়কের ৬৬ কিলোমিটারের মধ্যে মাত্র তিন কিলোমিটার খারাপ অবস্থায় রয়েছে। আমি দশবার এখানে আসার পরও কাজ শেষ হয়নি।"আজই তাদের কার্যাদেশ বাতিল করা হলো। আগামীকালই ১৯ কোটি ৫০ লাখ টাকার নতুন টেন্ডার আহ্বান করা হবে।"আগামী ৭০ দিনের মধ্যে যশোর-খুলনা মহাসড়কসহ কোনো সড়কে গর্ত থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।দেশের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে চলা নসিমন, করিমন, ইজিবাইককে যানজট ও দুর্ঘটনার কারণ চিহ্ণিত করে মন্ত্রী বলেন, যানজটের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে।সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আব্দুর রব, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রমুখ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।About us | Contact us| Bangladesh News 24 Hours Limited.

Address

Manda

Telephone

+8801911807083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Completed Reserved Crime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Completed Reserved Crime News:

Share

Category