Sabbir On Sight

Sabbir On Sight On Air Every Friday!!!

আজকের পদ্মা নদীর বাস দুর্ঘটনার পরে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, আর সেটা হলো বাসের জানালার পাশে লাগানো স্টেইনলেস স্টিল ...
26/03/2026

আজকের পদ্মা নদীর বাস দুর্ঘটনার পরে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, আর সেটা হলো বাসের জানালার পাশে লাগানো স্টেইনলেস স্টিল (SS) পাইপ।
বাসের দুই পাশে যাত্রীদের সিটের পাশে যে জানালা থাকে, সেখানে সাধারণত রোদ আটকানোর জন্য পর্দা লাগানো হয়। কিন্তু সেই পর্দা আটকানোর জন্য পুরো জানালাজুড়ে মোটা এস এস পাইপ লাগানো থাকে—বাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত।

দেখতে হয়তো এটা খুব সাধারণ একটা জিনিস।

কিন্তু দুর্ঘটনার সময় এই ছোট্ট জিনিসটাই মানুষের বাঁচার পথ বন্ধ করে দেয়।

আজ যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল, তখন অনেক যাত্রী জানালা দিয়ে বের হয়ে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু জানালার পাশে এই লোহার পাইপ থাকার কারণে একজন মানুষের পুরো শরীর বের করা প্রায় অসম্ভব হয়ে যায়।

ভাবুন তো পরিস্থিতিটা—

একটা বাস পানিতে ডুবে যাচ্ছে…

ভেতরে মানুষ বাঁচার জন্য হাহাকার করছে…

কেউ জানালা দিয়ে বের হতে চাইছে…

কিন্তু সেই জানালার সামনে একটা লোহার পাইপ তাদের পথ আটকে রেখেছে।

যে জানালা হওয়ার কথা ছিল জীবন বাঁচানোর রাস্তা,

সেই জানালাটাকেই আমরা নিজেরাই প্রায় বন্ধ করে রেখেছি।

সবচেয়ে বড় প্রশ্ন হলো—

এই পাইপটা কেন?

শুধু একটা পর্দা ধরে রাখার জন্য!

অথচ পর্দা তো অন্যভাবেও লাগানো যায়—

ক্লিপ দিয়ে, গিঁট দিয়ে, বা অন্য কোনো সহজ পদ্ধতিতে।

কিন্তু একটা পর্দার জন্য যদি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে এটা শুধু অবহেলা না—এটা এক ধরনের নিষ্ঠুরতা।

আমি তীব্র প্রতিবাদ জানাই এবং জোর দাবি জানাই—

অবিলম্বে বাসের জানালার পাশ থেকে এই ধরনের এস এস পাইপ সরিয়ে ফেলা হোক।

কারণ দুর্ঘটনার সময় মানুষের বাঁচার সবচেয়ে বড় পথই হলো জানালা।

আর যদি সেই পথই বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানুষের বাঁচার সুযোগটাই শেষ হয়ে যায়।

আমরা যেন আর এমন মর্মান্তিক দৃশ্য না দেখি।

হে আল্লাহ, যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জান্নাত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। 🤲

বিদায় বেলায় লাগেজ ধরার মতো লোক ছিল না কি কেউ? যেদিন দেশে পা রেখেছিলেন দেশের নাজেহাল অবস্থা অনেকেতো গিয়েছিল আনতে!ভালো ...
18/02/2026

বিদায় বেলায় লাগেজ ধরার মতো লোক ছিল না কি কেউ? যেদিন দেশে পা রেখেছিলেন দেশের নাজেহাল অবস্থা অনেকেতো গিয়েছিল আনতে!
ভালো থাকবেন স্যার!!

12/02/2026

তারুণ্যের প্রথম ভোট যোগ্য প্রার্থীর পক্ষে হোক, পরিবর্তনের পক্ষে হোক 💯

11/02/2026

Situation right now.

Good night 🙃

09/01/2026

শুক্রবার ফিরে আসে , হাদি ভাই ফিরে না "

07/01/2026

শহীদ ওসমান হাদি হত্যার ইস্যু পুরোনো হয়েছে
মানুষ এহন নতুন ইস্যু তে ব্যস্ত
আহা দেশ!!!

31/12/2025

মিরপুর-৭ নাম্বারে আতশবাজির আগুন থেকে ভবনে আগুন লেগেছে!

31/12/2025

আঁতশ ও ফাটে ফানুশ ও উড়ে।
মাঝখান দিয়ে শিশু আর পাখিরা মরে 🥹

31/12/2025

কে শোনে কার কথা!🥹😅

আজ কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই, ভিন্নমত নেই। আজ রাজনীতি নীরব। মৃত্যু সব বিভাজনের উর্ধ্বে। আজ আর আপনি কারো প্রতিদ্বন্দ্...
31/12/2025

আজ কোনো বিতর্ক নেই, সমালোচনা নেই, ভিন্নমত নেই। আজ রাজনীতি নীরব। মৃত্যু সব বিভাজনের উর্ধ্বে। আজ আর আপনি কারো প্রতিদ্বন্দ্বী নন। এই শূন্যতা অস্বীকার করা যায় না।

ভাল থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ❤️

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir On Sight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share