17/02/2026
একাকিত্ব সুন্দর, কিন্তু অবহেলা সুন্দর না।
মানুষের নাক সিটকানো পছন্দ না,
খোঁচা মেরে কথা শোনা ভালো লাগে না।
মিথ্যা অপবাদ ভালো লাগে না,
কথা দিয়ে কথা না রাখা মানুষও না।
তাই এখন একা থাকতেই শিখছি,
নিজেকে সময় দিতে শিখছি।
কারণ আমার একাকিত্বে—
কোনো অবহেলা নেই,
কোনো অপমান নেই,
কোনো অপবাদ নেই।
একাকিত্বেই শান্তি, একাকিত্বেই আমার সুখ।🌸