Juwel Ahmed

Juwel Ahmed I am a Professional Digital Marketer and Freelancer
(1)

06/06/2026

Cetirizine খেলে ঘুম আসে, Fexofenadine খেলে আসে না।
কিন্তু দুটোই Antihistamine। তাহলে পার্থক্য কোথায়?

Histamine আমাদের শরীরে দুই জায়গায় কাজ করে।
▪️Periphery-তে - Allergy reaction তৈরি করে। চুলকানি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া।
▪️Brain-এ - Wakefulness বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ জেগে থাকতে ভূমিকা রাখে।

Antihistamine যখন Brain-এ গিয়ে H₁ receptor block করে, তখন ঘুমের প্রবণতা দেখা দিতে পারে। আর যখন Periphery-তে কাজ করে, তখন Allergy কমে কিন্তু ঘুম কম আসে।

এখন পার্থক্যটা বুঝুনঃ
Cetirizine অল্প পরিমাণে Blood-Brain Barrier (BBB) অতিক্রম করতে পারে। তাই কিছু মানুষের ক্ষেত্রে Brain-এ H₁ receptor block করে ঘুমের প্রবণতা তৈরি করতে পারে।

Fexofenadine মস্তিষ্কে খুব কম প্রবেশ করে। তাই এটি Allergy কমায়, কিন্তু সাধারণত ঘুমের কারণ হয় না।

আপনার কি Cetirizine খেলে ঘুম আসে?
ব্র্যান্ড নেইম যেমন Alatrol, Atrizine, Alat, Riz ইত্যাদি।

পেইজটি ফলো করে রাখুন!

Atorvastatin (যেমন- Anzitor, Torva, Atova, ATV) এবং Rosuvastatin (Rosuva, Rosutin, Rolip) দুটোই Statin, সংক্ষেপে কিছু  C...
01/06/2026

Atorvastatin (যেমন- Anzitor, Torva, Atova, ATV) এবং Rosuvastatin (Rosuva, Rosutin, Rolip) দুটোই Statin, সংক্ষেপে কিছু Clinical পার্থক্য দেখিঃ

১) LDL কমানোর ক্ষমতা
Atorvastatin এর প্রায় 35–50%
Rosuvastatin এর প্রায় 45–55%
একই dose-এ Rosuvastatin সাধারণত বেশি LDL কমায়।

২) Half-life
Atorvastatin - প্রায় 14 ঘণ্টা
Rosuvastatin - প্রায় 19 ঘণ্টা
দুটোই দিনে একবার খাওয়া হয়, তবে Rosuvastatin কিছুটা বেশি সময় Active থাকে।

৩) Drug Interaction
▪️Atorvastatin → CYP3A4 enzyme দিয়ে metabolize হয়, তাই Clarithromycin, Ketoconazole-এর মতো ওষুধের সাথে interaction বেশি হতে পারে।
▪️Rosuvastatin → CYP3A4-এর উপর কম নির্ভরশীল, তাই interaction তুলনামূলক কম।

৪) দাম
Atorvastatin 10mg: ৩–১৩ টাকা প্রতি tablet
Rosuvastatin 10mg: ৬–২৭ টাকা প্রতি tablet

Atorvastatin দীর্ঘমেয়াদী চিকিৎসায় কম খরচে ভালো।

৫) Kidney সমস্যায়
Atorvastatin - প্রধানত Liver দিয়ে eliminate হয়।
Rosuvastatin - আংশিক Kidney দিয়ে eliminate হয়।
তাই গুরুতর CKD-তে Rosuvastatin-এর dose adjustment প্রয়োজন হতে পারে।

মনে রাখবেন,
দুটোই কার্যকর Statin; রোগীর অবস্থা, LDL level, Kidney/Liver function এবং অন্যান্য ওষুধ বিবেচনা করে ডাক্তার সঠিক Statin রোগীকে দিবেন।

আপনি কোন ওষুধটি ব্যবহার করেন? দাম কত?

যেসকল কাস্টমার মোনাস কিনে ১৫ টাকা রেট দিয়ে চলে যায় তাদের জন্য...🙂
29/05/2026

যেসকল কাস্টমার মোনাস কিনে ১৫ টাকা রেট দিয়ে চলে যায় তাদের জন্য...🙂

কিছু কিছু Customers মনে করে Ceevit আমাদের Company থেকে মাগনা দেয়,, 🙃
20/05/2026

কিছু কিছু Customers মনে করে Ceevit আমাদের Company থেকে মাগনা দেয়,, 🙃

কাস্টমাররা দোকানে এসে শুধু( নাপা এইস ) সিরাপ চায় তাদের জন্য এইটা বানাতে হবে,,,!
15/05/2026

কাস্টমাররা দোকানে এসে শুধু( নাপা এইস ) সিরাপ চায় তাদের জন্য এইটা বানাতে হবে,,,!

হারানো আঙুল ফিরে পাওয়ার অবিশ্বাস্য গল্প! 🦾দুর্ঘটনায় পিষ্ট হওয়া আঙুল যখন চিকিৎসকরা কেটে ফেলার কথা ভাবছিলেন, ঠিক তখন ইজরায়...
13/05/2026

হারানো আঙুল ফিরে পাওয়ার অবিশ্বাস্য গল্প! 🦾

দুর্ঘটনায় পিষ্ট হওয়া আঙুল যখন চিকিৎসকরা কেটে ফেলার কথা ভাবছিলেন, ঠিক তখন ইজরায়েলের চিকিৎসকরা এক অভিনব পদ্ধতি বেছে নিলেন। এক মাস যুবকের আঙুলগুলো তার পেটের ভেতর 'পকেট' বানিয়ে রাখা হয়েছিল!
পেটের টিস্যু থেকে রক্ত ও পুষ্টি নিয়ে মৃতপ্রায় আঙুলগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। বিজ্ঞানের কল্যাণে ছেলেটি তার ক্ষতিগ্রস্ত হাত ফিরে পেয়েছেন প্রায় স্বাভাবিকভাবে। স্যালুট সেই চিকিৎসকদের মেধা আর ধৈর্যকে! 🫡🩺

আপনার কি মাঝে মাঝে বুকের ভিতর চাপ চাপ লাগে?হাঁটলে আগের মতো শক্তি পান না?সিঁড়ি উঠলে হাঁপিয়ে যান?রাতে হঠাৎ বুক ধড়ফড় করে?তা...
09/05/2026

আপনার কি মাঝে মাঝে বুকের ভিতর চাপ চাপ লাগে?
হাঁটলে আগের মতো শক্তি পান না?
সিঁড়ি উঠলে হাঁপিয়ে যান?
রাতে হঠাৎ বুক ধড়ফড় করে?
তারপর নিজেকেই বুঝ দেন,
“… গ্যাস…”
“বয়স বাড়তেছে…”
“এত টেনশন করলে এমন হবেই…”

৫৮ বছরের একজন মানুষ
একদম সাধারণ জীবন।
সকাল হলে কাজে যেতেন, মানুষের সাথে হাসতেন, বাজার করতেন, পরিবার নিয়ে চিন্তা করতেন।
বড় কোনো অসুখ ছিল না।
কমপক্ষে উনি তাই ভাবতেন।
তারপর একদিন সকালে বুকের ভিতর ভারী লাগা শুরু হলো।
তীব্র ব্যথা না।
শুধু মনে হচ্ছিল বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে।
তিনি ভাবলেন একটু পর ঠিক হয়ে যাবে।
হার্টের রক্তনালী আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছিল বছরের পর বছর ধরে।
আমরা যেভাবে ঘরের পাইপের ভিতরে ময়লা জমে পানি চলার রাস্তা ছোট হয়ে যায়,
ঠিক সেভাবেই রক্ত চলার পথ ছোট হয়ে যায়।

অল্প কাজেই ক্লান্ত লাগা
বুকের মাঝখানে চাপ লাগা
হাঁটলে দম ফুরিয়ে যাওয়া
আগের মতো শক্তি না পাওয়া
হঠাৎ ঘাম হওয়া
বাম হাত বা চোয়ালে অস্বস্তি
এগুলাকে অবহেলা করবেন না

আমরা বিশ্বাস করতে চাই, “আমার কিছু হবে না।”
কিন্তু হার্ট অ্যাটাক সময় দেয়না...

প্লিজ অবহেলা করবেন না।

কি করলে হার্ট ভালো থাকবে?
বরং প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই হার্টকে ধীরে ধীরে বাঁচায়… আবার ধ্বংসও করে।

🖤 হার্ট সুস্থ রাখতে যা করবেন:
•😒১/ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
জিম করতে হবে না।
নিয়মিত হাঁটাটাই অনেক বড় ওষুধ।
২/ ধূমপান বাদ দিন
একটা সিগারেটও হার্টের রক্তনালীর ক্ষতি করে।
“মাঝে মাঝে খাই” বলেও অনেক মানুষ ICU তে যায়।
৩/ তেল-চর্বি কমান
প্রতিদিন গরু-খাসি, ফাস্টফুড, ভাজাপোড়া…
এগুলো ধীরে ধীরে রক্তনালী বন্ধ করে।

৪/ ঘুম ঠিক করুন
রাত জেগে থাকা, অল্প ঘুম, অতিরিক্ত স্ট্রেস…
এসব হার্টের উপর ভয়ংকর চাপ ফেলে।

৫/ সুগার, প্রেসার, কোলেস্টেরল চেক করুন
অনেক মানুষের এগুলো থাকে কিন্তু টেরই পায় না।
আর ভিতরে ভিতরে হার্ট নষ্ট হতে থাকে।

৬/ ওজন নিয়ন্ত্রণে রাখুন
পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা না।
এটা হার্টেরও শত্রু।

৭/ রাগ, টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা কমান
সব চিন্তা একা মাথায় রাখবেন না।

যদি মাঝে মাঝে বুক চাপ লাগে, হাঁটলে হাঁপান, বাম হাতে অস্বস্তি হয়, অকারণে ঘাম হয়…
একটা ECG, Echo বা ডাক্তার দেখানো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে।
হার্ট ভালো রাখার জন্য শুধু ওষুধ না,
জীবনযাপনও বদলাতে হয়।

15/04/2026

+ Xamic 500 মূলত রক্তপাত কমানোর ও বন্ধ করার ওষুধ।

- এর কাজ কী?

Xamic

500-এ থাকে Tranexamic Acid, যা শরীরের অতিরিক্ত রক্তক্ষরণ থামাতে সাহায্য করে। এটি রক্ত জমাট (clot) ভেঙে যাওয়া রোধ করে।

- কোন ক্ষেত্রে ব্যবহার হয়?

- অতিরিক্ত মাসিক (heavy bleeding)

দাঁত তোলার পর রক্তপাত

- অপারেশনের পর রক্তক্ষরণ

- নাক দিয়ে রক্ত পড়া (nosebleed)

- আঘাতজনিত রক্তপাত

গুরুত্বপূর্ণ সতর্কতা A

ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না

15/04/2026

* রক্ত বৃদ্ধি করে আয়রন ও ফলিক এসিড নতুন রক্ত কণিকা তৈরি করে।

* দুর্বলতা ও মাথা ঘোরা কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ---জিংক ইমিউন সিস্টেম শক্ত করে।

* চুল, ত্বক ও নখ ভালো রাখে।

সহজভাবে: রক্ত বাড়ায়, শরীরে শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইনশাআল্লাহ

দাম:- এক পাতা ৪০ টা/কা

12/04/2026

একটি দোকানে কয়েক বছর
চাকরি করলে বুঝা যায়,
কাষ্টমারের ভালোবাসা কেমন,,

Address

Manikganj
1800

Alerts

Be the first to know and let us send you an email when Juwel Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Juwel Ahmed:

Share