Sk Raj official

Sk Raj official ༺👑sk rajシ👑༻
জীবন সহজ না, জীবন কে সহজ বানিয়ে নিতে হয়।কখনো সবুর করে,কখনো এরিয়ে চলে,আবার কখনো মাফ করে✨

19/12/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বংশালে হরিজন সম্প্রদায়ের মানুষের কান্নার রোল২০২৪ জুন ১০ ০৫:৪৬:৫০নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালের ৩৩ নম্বর ওয়ার্ডের মি...
14/06/2024

বংশালে হরিজন সম্প্রদায়ের মানুষের কান্নার রোল২০২৪ জুন ১০ ০৫:৪৬:৫০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশালের ৩৩ নম্বর ওয়ার্ডের মিরনজিল্লা হরিজন কলোনিবাসীদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তাদের উচ্ছেদ করা হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির দুই দিন পর আবারও ১২ ঘণ্টার মধ্যে উচ্ছেদের সময় দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে রোববার (০৯ জুন) ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন হরিজন সম্প্রদায়ের মানুষ। এক পর্যায়ে তারা কলোনির মন্দিরে গিয়ে প্রার্থনায় বসেন। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। সবার চাওয়া একটাই- তাদের উচ্ছেদ না করে পুনর্বাসন করা হোক।

রোববার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, কলোনির ঘরে ঘরে রীতিমতো কান্নার রোল। কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ। একদিকে ক্ষুব্ধ হরিজন সম্প্রদায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে নগর ভবনে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদের সভাপতি কৃষ্ণলাল জানান, আমরা মেয়রকে সকল সমস্যার কথা খুলে বলেছি। উনি বলেছেন, তাকে সঠিক তথ্য সরবরাহ করা হয়নি। যে কারণে কলোনির প্রকৃত অবস্থা সম্পর্কে তিনি অবহিত হতে পারেননি।

মেয়র তাদের বলেছেন, এই প্রেক্ষাপটে পুরো কলোনি উচ্ছেদ করা হবে না। ভবনের জন্য কিছু অংশ ভাঙা হবে। বাদবাকি কলোনিতে সবাই বসবাস করার প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র। সঠিক তথ্য না দেওয়ায় মেয়র ক্ষোভ প্রকাশ করেন বলেও জানান তিনি। একপর্যায়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের ডেকে এনে মেয়র কথা বলেছেন বলেও জানান কৃষ্ণলাল।

এদিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কাজে নিয়োজিত এই কলোনিতে বসবাস করা এমন ৬৬ জনের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিয়েছেন ডিএসসিসি মেয়র। এই ঘটনায় বাদবাকি বাসিন্দাদের মধ্যে উচ্ছেদের চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জোর করে চাবি নিতে বাধ্য করা হয়েছে পল্লিতে বসবাসকারী পরিচ্ছন্নকর্মীদের।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৪০০ বছর ধরে বসবাস করা এই কলোনিবাসীদের উচ্ছেদের সিদ্ধান্ত নেয় দক্ষিণ সিটি করপোরেশন। উচ্ছেদের পর জমিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

হরিজন সম্প্রদায়ের নেতারা বলছেন, কালোনিতে তাদের বসবাসে ভবন নির্মাণের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। যখন তারা উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখছেন ঠিক তখন তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কলোনিতে বসবাসকারী প্রায় তিন হাজারের বেশি মানুষ। তারা সবাইকে পুনর্বাসনের দাবি জানান।

সিটি কর্পোরেশন জানিয়েছে, মিরনজিল্লা কলোনিতে ৩ ও ৪ জুন উচ্ছেদ অভিযান চালাতে চার প্লাটুন পুলিশ চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর প্রথম চিঠি পাঠানো হয়েছে। কলোনির বাসিন্দারা বলছেন, ৪০০ বছর পূর্বে তাদের ভারত থেকে এই অঞ্চলে পরিচ্ছন্ন কাজের জন্য আনা হয়। বর্তমানে সাত শতাধিক পরিবার এখানে বসবাস করছেন।

বসবাসকারীদের মধ্যে কিছু মানুষ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। বাদবাকি দুই শতাধিক পরিবারের সদস্যদের সবাই কোনো না কোনো সময়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিলেন। তাদের অনেকেই মারা গেছেন। কেউবা চাকরিচ্যুত হয়েছেন। এমন বাস্তবতায় অবৈধ বলে সিটি করপোরেশনে কর্মরতদের বাইরে অন্যদের উচ্ছেদ করলে পথে নামতে হবে। তা ছাড়া হরিজন সম্প্রদায়ের সবার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী-অস্থায়ী ঠিকানা এই কলোনি।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

26/02/2024

মানিকগঞ্জের শিবালয়ের প্রত্যন্ত এলাকায় পয়লা গ্রামে আফিম গাছের চাষ।
কৃষক বলছে মসলা গাছ হিসেবে লাগিয়েছিলাম।

বলিউডের ভয়ংকর ভিলেনের ভূমিকায় অভিনয় করা আশিস বিদ্যার্থী ৬০ বছর বয়সে রূপালী বড়ুয়াকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলে...
20/02/2024

বলিউডের ভয়ংকর ভিলেনের ভূমিকায় অভিনয় করা আশিস বিদ্যার্থী ৬০ বছর বয়সে রূপালী বড়ুয়াকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন। রূপালী বড়ুয়া তার সৌন্দর্য দিয়ে বলিউডের বড় বড় অভিনেত্রীদেরও হার মানায়।

12/02/2024
"আমি একটু অন্যভাবে ভাবি। আহমেদ রুবেল যদি নিদেনপক্ষে পশ্চিমবঙ্গে জন্ম নিতেন তাহলে বলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমা তাকে সঠিক...
08/02/2024

"আমি একটু অন্যভাবে ভাবি। আহমেদ রুবেল যদি নিদেনপক্ষে পশ্চিমবঙ্গে জন্ম নিতেন তাহলে বলিউড বা সাউথ ইন্ডিয়ান সিনেমা তাকে সঠিক ব্যবহার করতে পারতো। কারণ ভারতীয় হিসেবে তার জন্য এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করা সহজ হতো। এমনকি পশ্চিমবঙ্গে অভিনয় করলেও চলত। এ কথা আমি হুমায়ুন ফরিদীকে নিয়েও বলি। কোলকাতার যীশু সেনগুপ্তের কথা ধরুন, বলিউড সাউথ সবাই তাকে চেনে। রুবেল তারচেয়ে অনেক বড় শিল্পী। দেশভাগের ফলে বহু প্রতিভা লিলিপুট হয়ে রইল!

বাংলাদেশের মত ছোট দেশের ছোট বাজার এবং প্রতিভাহীন নির্মাতাদের কাছে প্রতিভা মার খাবেই। বাংলাদেশে বড় কোন চলচ্চিত্র পরিচালকের জন্ম হয়নি। দেশভাগের ফলে বাঘ নাই দেশে শিয়াল রাজা হয়ে গেছে! দেশভাগের ফলে তৃতীয় শ্রেণির রাজনীতিবিদের কপাল খুলেছিল। তারা রাজা বাদশাহ হতে পেরেছে যেটা অবিভক্ত দেশে কল্পনাও করতে পারতো না। দেশভাগের ফলেই তৃতীয় শ্রেণির লেখকরা বাংলাদেশের প্রধান লেখক হয়ে বসতে পেরেছে।

আহমেদ রুবেল এক অপচয়ের নাম। এমন আরো অভিনেতা অভিনেত্রী বাংলাদেশে আছে যারা বাংলাদেশে জন্মে এক প্রকার পাপ করেছেন!

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান যতবেশি ভারতে কাজ করবে তাদের প্রতিভার তত যোগ্য ব্যবহার হবে।

লিখেছেন:
সুষুপ্ত পাঠক

*******★*************
যার চিন্তা ভাবনার সাথে আমার ভাবনা মিলে যায়, আমি তার লেখাটাই কপি করে পেস্ট করে দেই।

ছবিতে দেখা যাচ্ছে যে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ আটকে থাকতে দেখেছে এবং বিড়ালটি ভেবেছিল যে এটি একটি ইঁদুর...
31/01/2024

ছবিতে দেখা যাচ্ছে যে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ আটকে থাকতে দেখেছে এবং বিড়ালটি ভেবেছিল যে এটি একটি ইঁদুরের লেজ, তাই সে এটিকে টেনে টেনে তাড়িয়ে দিতে চেয়েছিল যতক্ষণ না এটি বেরিয়ে আসে...।

ছবিটি বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতির।

তার পেইন্টিংয়ের অর্থ: "ঝুঁকি না জেনে আপনি কখনই জানেন না আপনি কার সাথে খেলছেন"।

19/01/2024

কথা গুলো
প্রেমের বিয়ের 💞✅❌❎

Address

Uthali Shibaloya Manikganj
Manikganj
1853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Raj official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share