KH Tanvir

KH Tanvir Purpose at Work
Meaning in Life
Grow in Thought

এত বছর ধরে আপনার ফোনে ছিলো Airtel। কিন্তু হঠাৎ একদিন দেখলেন, Airtel আর নেই! নাম হয়ে গেছে Cirkle। কিন্তু কেনো? ভাবতে পারে...
19/08/2026

এত বছর ধরে আপনার ফোনে ছিলো Airtel। কিন্তু হঠাৎ একদিন দেখলেন, Airtel আর নেই! নাম হয়ে গেছে Cirkle। কিন্তু কেনো?

ভাবতে পারেন, “ভাই, আমার SIM-টা কি এতদিনে চাকরি বদলায়ে ফেলল?”

কিন্তু আসল গল্পটা একটু অন্যরকম।

শুরুটা Airtel দিয়ে নয়, Warid দিয়ে।

২০১০ সালে Bharti Airtel, Warid Bangladesh-এর majority stake কিনে নেয়। এরপর Warid-এর নাম বদলে যায় Airtel।

তারপর ২০১৬ সালে Airtel Bangladesh মিশে যায় Robi-এর সঙ্গে। তখন মনে হয়েছিল, এবার বুঝি Airtel-এর বিদায়!

কিন্তু না ভাই, Airtel থেকে গেল। Operator হিসেবে নয়, Robi-এর youth-focused sub-brand হিসেবে।

আর এখানেই শুরু আসল মজার ব্যাপার।

Robi আর Airtel একই কোম্পানির হলেও customer-এর চোখে তারা ছিল দুই রকম।

একদিকে Robi, অন্যদিকে Airtel। একজন একটু serious টাইপ ভদ্র বাচ্চা। আরেকজন যেন বলছে, “ভাই, life chill করো!”

আলাদা offer, campaign, 016 number, My Airtel app, youth-focused branding, সব মিলিয়ে Airtel-এর নিজের একটা identity তৈরি হয়ে গিয়েছিল।

এমন ঘটনা কিন্তু শুধু বাংলাদেশে হয়নি। UK-তে Orange ও T-Mobile merger-এর পরও দুই brand কিছু সময় আলাদাভাবে চলেছে। Indonesia-তেও XL আর AXIS ভিন্ন customer segment ধরে রেখেছে।

কিন্তু তাহলে এত বছর পর Airtel গেল কেন?

২০২৫ সালে Grameenphone ও Banglalink মিলে Airtel branding নিয়ে BTRC-তে অভিযোগ তোলে। Robi অবশ্য Airtel-কে legally acquired sub-brand হিসেবেই দেখেছে।

এরপর ১৭ আগস্ট ২০২৬।

Airtel retired. Cirkle entered.

Robi বলছে, নতুন brand হবে আরও digital-first, Gaming, entertainment, online community, content, এমনকি ভবিষ্যতের AI-based services নিয়েও Cirkle কাজ করবে।

তবে ভয় পাওয়ার কিছু নেই।

016 number থাকবে। SIM থাকবে। Balance থাকবে। Package-ও থাকবে।

শুধু Airtel বলবে না, “Hello Bangladesh!”

এখন হয়তো Cirkle বলবে, “চলো, circle-এ ঢুকি!”

তাই পুরো গল্পটা দাঁড়ায়:

Warid → Airtel → Robi-এর Airtel → Cirkle

Network বদলায়নি।

Customer বদলায়নি।

শুধু brand-এর জামাটা বদলেছে।

13/08/2026

Why Consistency beats Talent?

07/08/2026

আমরা একা নই। আল্লাহ অবশ্যই আমাদের সিচুয়েশন জানেন

31/07/2026

নিয়ত অনুযায়ী বারাকাহ!

ঢাকা শহরে "রাতের রানি" কে জানেন? "রাতের রানি" বলতে কোনো মেয়েকে বোঝানো হচ্ছে না। এটি মূলত কারওয়ান বাজারের কথা বলা হয়েছে। ...
18/06/2026

ঢাকা শহরে "রাতের রানি" কে জানেন?

"রাতের রানি" বলতে কোনো মেয়েকে বোঝানো হচ্ছে না। এটি মূলত কারওয়ান বাজারের কথা বলা হয়েছে। কিন্তু কেনো?

রাতের বেলা সবাই যখন ঘুমে ঠিক তখনই কারওয়ান বাজার জেগে উঠে। একবার রাত ১২ টার আশেপাশে সেখানে গেলে মনে হবে যেনো মাত্র সন্ধ্যা নেমেছে!

পুরোটা সাপ্লাই চেইনের খেলা। ওয়েট, বিস্তারিত বলছি।

রাত ১০-১২ টা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা বাজারের শাক-সবজি এখানে এসে পৌঁছায়।

রাত ১২-২ টা: পাইকারি ট্রাকগুলো আনলোড হয়ে ভ্যানে করে বাজারে ঢুকতে থাকে। এই সময় ভ্যানের পাশাপাশি সাধারণ কুলি পাওয়া যায়। এরা পণ্যগুলো বস্তায় ভরে মাথায় নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়।

রাত ২-৫ টা: এখন কথা বলার একদম সময় নেই। শুধুই কেনা-বেচা হবে। এদের কাছ থেকে পাইকারি ক্রেতারা কিনে পরেরদিন ঢাকা শহরে খুচরো বিক্রি করবে। বরিশালের ডাব, রাজশাহীর আম-লিচু, চুয়াড়াঙ্গার পেঁপে, কুষ্টিয়ার মিষ্টি কুমড়া, ময়মনসিংহের মাছ, টাঙ্গাইলের ডিম.... এই লিস্ট যেনো শেষ হবার নয়!

ভোর ৫-৬ টা: এটি ক্লোজিং টাইম। মূল বিজনেস শেষ। এখন শেষ মুহূর্তে টুকটাক লাভ হলেই পণ্য ছেড়ে দেন মূল ব্যবসায়ীরা।

এভাবেই প্রতিদিন হাজার কোটি টাকার ডিল হচ্ছে ঢাকা শহরের কারওয়ান বাজারে। অবাক ব্যাপার হলো, এখানে কোনো সফটওয়্যার কাজ করে না। পুরো ব্যাপারটা ম্যানুয়ালি হয়ে থাকে।

Address

Manikgonj
Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when KH Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share