Shapna Puran Media

Shapna Puran Media নতুন প্রজন্মের চেতনায়
(1)

রামিসা হত্যার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তদন্ত কর্মকর্তার।ঢাকার মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণে...
07/06/2026

রামিসা হত্যার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তদন্ত কর্মকর্তার।
ঢাকার মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা ও লাশ কয়েক খণ্ড করার ঘটনায় করা মামলার রায় হবে আজ রোববার (৭ জুন) সকাল ১০টায়।

রায়ে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশা প্রকাশ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান।তিনি বলেন, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্য-আদালত উত্থাপন করা হয়েছে। আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় দেবেন বলে আমি আশাবাদী।এদিকে পুরান ঢাকার কোতোয়ালি থানা বলছে, আদালত চত্বরে রাজারবাগ পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন।


পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান বলেন, এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত বিবরণ, সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদনসহ সব প্রয়োজনীয় নথি আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। মামলায় মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যার মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডে পুরো দেশ কেঁদেছে। আমার সন্তানও কেঁদেছে। আমাদের থানা কেদেছে, আমাদের পুলিশ বাহিনী কেঁদেছে। আশা করছি, আদালত রামিসা হত্যাকাণ্ডের আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন।

তিনি বলেন, আইন অনুযায়ী মামলার সব ডকুমেন্ট আদালতে দাখিল করা হয়েছে। আমার সহকর্মীরাসহ সবাই রাত দিন ২৪ ঘণ্টা মিলে অনেক কষ্ট করেছি এ মামলার জন্য।

সকালে আদালতে আমাদের কোনো কাজ নেই, তবে আদালত রায় ঘোষণা করবেন, রায় শোনার জন্যই আদালতে উপস্থিত থাকবো। রামিসার পরিবারের সদস্য, বাবাসহ আত্মীয়-স্বজন আদালতে উপস্থিত থাকতে পারেন।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, এ মামলার রায় দেখে ভবিষ্যতে কেউ যেন এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

এদিকে রাতে পুরান ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, রামিসা হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তবে ওই নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্ট ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত হবে।কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, যাতে রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

পল্লবী থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন, ১৯ মে ঘটনার দিন বড় বোন রাইসা আক্তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। সঙ্গে যাওয়ার বায়না ধরে শিশু রামিসা। কিন্তু বড় বোন তাকে বলে, তুই একটু পরেই স্কুলে যাবি, যাওয়ার দরকার নেই। এরপর রামিসার মা রান্নাঘরে থাকা অবস্থায় রামিসাকে ডাকলে সে ভেতরে চলে যায়। তবে শিশুর মন সেখানে স্থির হয়নি। বড় বোন পাশের একটি ভবনে আত্মীয়ের বাসায় চলে গেলেও তাকে সঙ্গে নেয়নি। তখন রামিসা আবার বের হয়ে সিঁড়ির কাছে আসে, সম্ভবত বড় বোনকে দেখার জন্য। ঠিক সেই সময় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা বাইরে বের হওয়ার সময় সিঁড়ির মুখে রামিসাকে দেখতে পেয়ে তাকে জাপটে ধরে মুখ চেপে নিজের ফ্ল্যাটের বাথরুমে নিয়ে যায়। সে সময় তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬) ঘুমিয়ে ছিলেন।

পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তে জানা যায়, বাথরুমেই রামিসাকে ধর্ষণ ও হত্যা করেন সোহেল রানা। সোহেল শিশুটিকে চড়, থাপ্পড়, ঘুষি ও খামচি দেন। একদিকে মারধর, অন্যদিকে ধর্ষণের ফলে শিশুটির শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের মতে, শরীরের কার্যক্ষমতা প্রায় বন্ধ হয়ে গেলেও মস্তিষ্কের কিছু কার্যক্রম তখনও চলমান থাকতে পারে। এরপর গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে লাশ গুম করতে শরীরের অংশ বিচ্ছিন্ন করা হয়।

ঘটনা ঘটে যাওয়ার কিছু সময় পর সোহেল রানার স্ত্রীর ঘুম ভাঙে এবং সে বিষয়টি জানতে পারে। পরে দুজন মিলে শিশুটির দেহ খাটের নিচে রাখেন এবং মাথা একটি প্লাস্টিকের পাত্রে রাখা হয়। এরপর সোহেল রানা জানালার একাংশ ভেঙে পালিয়ে যান। তদন্তে জানা যায়, পালিয়ে যেতে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। স্বপ্না তার স্বামীকে বলেছিলেন, তুমি পালিয়ে যাও, না হলে তোমাকে মেরে ফেলবে।

এদিকে রামিসার মা শিশুটিকে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সোহেল রানার ফ্ল্যাটের দরজার সামনে রামিসার জুতা পাওয়া যায়। এরপর স্থানীয়রা দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন।

তদন্ত কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে ঘটনাটি সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে ঘটে। ১১টার পর ঘটনাটি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে একটি বিকাশের দোকান থেকে টাকা তোলার সময় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

শিশুটিকে হত্যার পর সোহেল রানা গাবতলী এলাকায় যান। তার উদ্দেশ্য ছিল পঞ্চগড়ে পালিয়ে যাওয়া। কিন্তু টিকিট না পাওয়ায় সেখানে যেতে পারেননি। পরে বেড়িবাঁধ এলাকায় ঘোরাফেরার পর ফতুল্লায় চলে যান। একজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তিনি কক্সবাজারে গিয়ে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেছিলেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, এ হত্যাকাণ্ডের জন্য সোহেল রানার পূর্বপরিকল্পনা ছিল না। সেদিনই প্রথম সুযোগ পেয়ে তিনি রামিসাকে মুখ চেপে ধরে বাথরুমে নিয়ে যান।তদন্ত কর্মকর্তার কাছে প্রশ্ন করা হয়, আদালতে সোহেল রানা দাবি করেছেন, ডলার নামে আরও একজন এ ঘটনায় জড়িত। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি তার একটি কৌশল। কারাগারে থাকা কোনো বন্দির পরামর্শে তিনি অন্য নাম বলেছেন, যাতে মামলা দীর্ঘায়িত হয়।

মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ১৯ দিনের মাথায় অর্থাৎ ৭ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। ওই দিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

আপনার ভাবনা কি? কমেন্টে জানাতে পারেন।
04/06/2026

আপনার ভাবনা কি? কমেন্টে জানাতে পারেন।

21/05/2026

ঈদের গরুর হাট

সিংগাইর বাজার ঈদের গরুর হাট। মানিকগঞ্জ।
21/05/2026

সিংগাইর বাজার ঈদের গরুর হাট। মানিকগঞ্জ।

21/05/2026

সিংগাইর বাজার ঈদের গরুর হাট।

20/05/2026

কালিয়াকৈরখান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম ও স্কুল সুজ বিতরন।
পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান ও পারফেক্ট ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ সারোয়ার আলম বাবু-এর সৌজন্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। তাঁর এই মহতী উদ্যোগের ফলে বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থীর মুখে হাসি ফুটেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব সফিকুর রহমান বিশ্বাস সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলধার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব মতিয়ার রহমান চান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বলধারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক জনাব দিলাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ সারোয়ার আলম বাবু এলাকার শিক্ষার প্রসারে যে অবদান রাখছেন, তা সত্যিই অনুকরণীয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন:

"আমাদের সন্তানরা যাতে চমৎকার পরিবেশে এবং পরিপাটি পোশাকে বিদ্যালয়ে আসতে পারে, সেই চিন্তা থেকেই এই আয়োজন। বিত্তবানদের এভাবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত।"

শিক্ষার্থীদের উচ্ছ্বাস

নতুন ইউনিফর্ম ও ঝকঝকে স্কুল জুতো পেয়ে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য পারফেক্ট গ্রুপের চেয়ারম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রীগুলো সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।
#কালিয়াকৈরখানউচ্চবিদ্যালয়


19/05/2026
মানিকগঞ্জ জেলাবিএনপি'র ৭ টি উপজেলা ও২ টি পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা।
16/05/2026

মানিকগঞ্জ জেলা
বিএনপি'র ৭ টি উপজেলা ও
২ টি পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা।

09/05/2026

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাথে মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহানবী(সা:) ও সাহাবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ফেইবুকে পোস্ট করায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ।
28/04/2026

মহানবী(সা:) ও সাহাবীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ফেইবুকে পোস্ট করায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ।

Address

Manikganj
1820

Alerts

Be the first to know and let us send you an email when Shapna Puran Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shapna Puran Media:

Share