01/09/2026
এখন রাত বাজে ১টা। কালকে কোন কোন পণ্য ডেলিভারি হবে, সেগুলো গুছিয়ে রেডি করছি—ঘুম বাদ দিয়ে। ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে ভালো লাগা। কারণ, কিছু মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখে প্রি-অর্ডার করে রেখেছেন। আর সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমাদের। ❤️
মনে আছে, Shova’s Creation-এ যেদিন প্রথম(২০২৩) ১০০০ টাকার বিক্রি হয়েছিল, সেদিন আমার আনন্দের সীমা ছিল না! খুশিতে সত্যিই লাফাচ্ছিলাম।
বিশ্বাস করেন, আমাদের কোনো মার্কেটিং নেই, কোনো বুস্টিং নেই। আজকে আমরা যতটুকু পথ এসেছি, তার প্রতিটি ধাপ শুধু আপনাদের বিশ্বাস আর ভালোবাসার ওপর ভর করে।
আজ ১২৫৮ জন মানুষ আমাকে বিশ্বাস করে, আমার কাজের পাশে থেকেছেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ❤️
আমাদের পোশাকের মান ধরে রাখা এবং সেই সঙ্গে তুলনামূলক সুলভ মূল্যে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করাটাই আমার সবচেয়ে বড় মার্কেটিং।
অনেকে বলেন, “দাম একটু বেশি।”
তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই—
সেরা জিনিসটা কখনোই সবচেয়ে সস্তায় পাওয়া যায় না।
আমরা সস্তা করতে গিয়ে আমাদের পোশাকের গুণগত মানের সঙ্গে আপস করতে পারব না। কারণ, একটা পোশাক শুধু বিক্রি করাই আমাদের উদ্দেশ্য নয়; আপনার হাতে পৌঁছে দেওয়ার পর আপনি যেন বলেন—“টাকাটা সার্থক হয়েছে”—এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ❤️
আপনাদের বিশ্বাস, ভালোবাসা আর পাশে থাকাটাই Shova’s Creation-এর সবচেয়ে বড় শক্তি।
আমরাও চেষ্টা করে যাব আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে। ❤️
— Shova's creation