Md Delowar Hossain

Md Delowar Hossain স্ব-পরিবারে আমি খুবই সুখি মানুষ।

প্রিয় ভাই,সহকর্মী মানে শুধু কাজের মানুষ নয়, বরং প্রতিদিনের সুখ-দুঃখের সাথী।আপনি সবসময় আমাকে ভাল সময় এবং চ্যালেঞ্জিং প...
02/11/2025

প্রিয় ভাই,
সহকর্মী মানে শুধু কাজের মানুষ নয়, বরং প্রতিদিনের সুখ-দুঃখের সাথী।
আপনি সবসময় আমাকে ভাল সময় এবং চ্যালেঞ্জিং পাশাপাশি হাস্যকর এবং আনন্দদায়ক সময় সমর্থন করেছেন।আপনার প্রতি আমি চিরঋণী
ভাইয়া,🥰🥰🥰

পুলিশের গাড়িতে এত রক্তের চিহ্ন কেন?রাত নেমে এসেছে শহরে, কিন্তু খিলক্ষেতের বাতাস ভারী এক অদৃশ্য আতঙ্কে। রাস্তার ধুলোয় ম...
19/03/2025

পুলিশের গাড়িতে এত রক্তের চিহ্ন কেন?

রাত নেমে এসেছে শহরে, কিন্তু খিলক্ষেতের বাতাস ভারী এক অদৃশ্য আতঙ্কে। রাস্তার ধুলোয় মিশে গেছে রক্তের দাগ।
পুলিশের গাড়ির গায়ে লেগে থাকা শুকনো রক্ত যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিভীষিকাময় ঘটনার। ছেঁড়া পোশাক, ছিটকে পড়া পুলিশের হেলমেট, ভাঙা লাঠি—সব যেন চিৎকার করে প্রশ্ন করছে, এমনটা কি হওয়ার কথা ছিল?

একজন যুবকের বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছিল, আইন-আদালতের তোয়াক্কা না করে হাতের কাছে যা পেয়েছে, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তার ওপর। মুহূর্তের মধ্যেই রাস্তায় তৈরি হলো এক ভয়াবহ মব, যাদের চোখে শুধুই প্রতিশোধের আগুন।

খবর পেয়ে পুলিশ ছুটে এলো, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের দায়িত্ব। কিন্তু পরিস্থিতি এতটাই বেগতিক যে পুলিশ বুঝতেই পারেনি, কখন গণপিটুনির সেই উন্মত্ততা তাদের দিকেও ঘুরে গেছে। পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হলো ধাক্কাধাক্কি, মুহূর্তের মধ্যে গাড়ির কাচ ভেঙে পড়ল, পুলিশের পোশাক ছেঁড়া হলো, লাঠির আঘাতে একের পর এক সদস্য লুটিয়ে পড়লেন রাস্তায়।

এই কি আমাদের সমাজ?

আমরা কি ভুলে গেছি, এই পুলিশই দিনের পর দিন আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জীবন বাজি রাখে? আমরা কি একবারও ভাবলাম না, বিচারের নামে এই নৃশংসতা যদি নিয়ম হয়ে দাঁড়ায়, তাহলে আইনের প্রয়োজন কী?

অভিযুক্ত যুবক যদি সত্যিই অপরাধী হয়ে থাকে, তবে তার যথাযথ বিচার হওয়া উচিত। কিন্তু সেই বিচার করার দায়িত্ব কি আইন হাতে তুলে নেওয়া উত্তেজিত জনতার? যদি আজ আমরা নিজেরাই বিচারক হয়ে উঠি, তাহলে আগামী দিনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বটা কার হাতে থাকবে?

পুলিশ আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিল, তাদের গাড়িতে লেগে থাকা রক্তের দাগ জ্বলজ্বল করছিল অন্ধকার রাতে। কিন্তু একটা প্রশ্ন তখনো বাতাসে ভাসছিল—

যদি পুলিশের ওপর এমন হামলা হয়, তবে আমাদের নিরাপত্তা দেবে কে???

সবার জন্য 🥰🥰🥰 রইলো
28/08/2024

সবার জন্য 🥰🥰🥰 রইলো

ঈদ পরবর্তী শুভেচ্ছা। ভালো থাকুক আমার প্রিয় মানুষ গুলো ❤️❤️❤️❤️❤️❤️❤️
24/06/2024

ঈদ পরবর্তী শুভেচ্ছা। ভালো থাকুক আমার প্রিয় মানুষ গুলো ❤️❤️❤️❤️❤️❤️❤️

সকল বন্ধুদের জন্য অফুরন্ত ভালোবাসা অবিরাম।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
09/04/2022

সকল বন্ধুদের জন্য অফুরন্ত ভালোবাসা অবিরাম।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

26/01/2022

আত্মবিশ্বাস:-
এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেখানে ছোটো-বড় নানান আকারের হাতি দড়ি ও শেকল দিয়ে বাঁধা ছিল।

তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়েই বাঁধা আছে, তারা ইচ্ছে করলেই সেই দড়ি গুলি অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু তারা সেই দড়ি গুলি ছেড়ার কোনো চেষ্টাই করছে না। আবার সেই বড় হাতিগুলির পাশেই দুটি ছোট্ট হাতিকে সেই একই রকম দড়ি দিয়ে বেঁধে রাখা রয়েছে, কিন্তু তারা সেই দড়িগুলি ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা বরাবরই ব্যর্থ হচ্ছে।

এই দৃশ্য দেখে কৌতূহল বশত সেই ব্যাক্তিটি, হাতিগুলির পরিচালককে জিজ্ঞাসা করলেন-“ আচ্ছা আপনারা যে এত বড় বড় হাতিগুলিকে শুধুমাত্র একটি দড়ি দিয়েই বেঁধে রেখেছেন কই এরা তো কেউই পালিয়ে যাচ্ছে না বা পালানোর কোনোরকম চেষ্টাও করছে না। তবে তাদের পাশের ছোট্ট হাতিদুটোকে দেখছি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার!”

তখন পরিচালক বললেন- “এই যে ছোট্ট হাতি দুটোকে দেখছেন এদের নতুন আনা হয়েছে, আর এই দড়িটা কিন্তু এই ছোট্ট হাতি গুলিকে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত।তাই যতই এরা চেষ্টা চালাক না কেন এরা এই দড়িকে ছিঁড়তে পারবে না। আর অনেক চেষ্টা করার পরেও যখন এরা দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছেঁড়া অসম্ভব তাই এরা বড় হয়েও আর এই দড়িটি ছেঁড়ার কোনো চেষ্টাই করে না। কিন্তু বড় হাতিদের ক্ষেত্রে এই দড়িটা ছেঁড়া একটা সামান্য ব্যাপার, কিন্তু এরা এখনও মনে করে যে এই দড়িটা ছেঁড়া তাদের পক্ষে সম্ভব নয়।

আমরাও জীবনে চলার পথে এই হাতিদের মতই একই ভুল করে থাকি। অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই এবং পুনরায় আর সেই কাজটি করার চেষ্টা করি না। হয়ত পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি সেই কাজটি করার জন্য, কিন্তু তবুও আমরা আর চেষ্টা করি না এটা ভেবে যে ওই কাজটা আর আমাদের দ্বারা হবে না। তাই কখনো নিজের উপর আত্মবিশ্বাস হারানো উচিত নয়,আর চেষ্টা সে তো অবশ্যই করতে হবে। কারণ পরিশ্রমীর পরিশ্রম কোনোদিনও বিফলে যায় না।
আমিও মনে প্রাণে বিশ্বাস করি আমাদেরকেও আল্লাহ্ সফল করবেন।

29/08/2021

Address

Daulatpur
Manikganj
1860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Delowar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share