MB TV

MB TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MB TV, Media/News Company, Maniknagar.

01/11/2022

Informative Page. Thanks for Sharing Some Good Information.

12/10/2020

আল-মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা। এ সময় আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা। জাতীয় শ্রমিকলীগের খাগড়াছড়ি জেলা সভাপতি জানু সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা কামাল উদ্দিন পাঠোয়ারী,খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার রইস উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদ-উদ-জামান স্বাধীন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম ইউছুফ আলী,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো: হাসান প্রমূখ। পরে নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক বিতরণ করে একে অপরের সাথে আনন্দ বিনিময় করেন।

12/10/2020
09/10/2020

চলতি বন্যায় ব্যাপক ক্ষতির মুখে মাদারীপুরের পান চাষীরা

মাদারীপুরের বিভিন্ন এলাকায় এক সময় সবুজ পানের বরজের সমারোহ ছিলো। বন্যায় সেই সবুজ বরজ আর নেই। মাদারীপুরের ৪টি উপজেলায় এই বছরের বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে পানের বরজ। এতে করে লোকশানের মুখে পড়েছে পান চাষীদের। এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দেনার দায়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন পান চাষীরা। কৃষি বিভাগ কৃষি বিভাগের বলছে কৃষকদের প্রনোদনাসহ সহজ শর্তে ঋনের ব্যবস্থা করা হবে। মাতুব্বর শফিক স্বপন এর তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট।

09/10/2020

মাদারীপুরের বিভিন্ন এলাকায় এক সময় সবুজ পানের বরজের সমারোহ ছিলো। বন্যায় সেই সবুজ বরজ আর নেই। মাদারীপুরের ৪টি উপজেলায় এই বছরের বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে পানের বরজ। এতে করে লোকশানের মুখে পড়েছে পান চাষীদের। এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে দেনার দায়ে বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন পান চাষীরা। কৃষি বিভাগ কৃষি বিভাগের বলছে কৃষকদের প্রনোদনাসহ সহজ শর্তে ঋনের ব্যবস্থা করা হবে। মাতুব্বর শফিক স্বপন এর তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট।

09/10/2020

আল-মামুন, খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে পৌর নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সদর পৌর বিএনপি। শুক্রবার বিকেলে সদর পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রব রাজা, মোঃ আবু তালেব প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, পৌর বিএনপির সাঃ সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহেদুল আলম। জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ নুরুল আলম, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও সদর পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত বিএনপির প্রার্থী বাছাই ও ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে এনে আওয়ামীলীগকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। সে সাথে পৌরবাসীকে নাগরিক সেবা দিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণে বিএনপি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ যে, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসারকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী ১২ ও ১৩ অক্টোবর জেলা বিএনপির কার্যালয়ে আগ্রহী মেয়র প্রার্থীদের মধ্যে দলীয় নমিনেশন ফরম বিতরণ করবেন বলে জানা গেছে।

08/10/2020

গৃহবধূকে হত্যার দায়ে খাগড়াছড়িতে স্বামী মোখলেছ মিয়াকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে বিচারীক আদালত। একইসাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত আসামীর উপস্থিতিতেএ রায় দেন। ঘটনার তিন বছরের মাথায় আদালত এই রায় ঘোষনা করা হয়।

পুরো নিউজটি পড়তে ক্লিক করুন : https://mirrorbanglatv.com/?p=283

08/10/2020

দেশব্যাপী নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের মিল্লাত চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কে উঠতে চাইলে ভাঙ্গাব্রীজ এলাকায় পুলিশের বাঁধার মূখে পড়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

পুরো নিউজটি পড়তে ক্লিক করুন : https://mirrorbanglatv.com/?p=277

08/10/2020

পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের আদালত সড়কের অফিসার্স ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবীতে উত্তাল হয়ে উঠেছে পার্বত্য এই জনপদ ....

পুরো নিউজ পড়তে ক্লিক করুন : https://mirrorbanglatv.com/?p=274

07/10/2020

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছে আমরা মতামত ও পরামর্শ নিয়েছি। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্বের অনেক দেশের পরিস্থিতি দেখে আমরা ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সরাসরি পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থীদের জেএসসি-জেডিসি এবং এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে গ্রেড নম্বর নির্ধারণ করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কী পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরামর্শের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। এর ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

অনেকে এক, দুই বিষয়ে বা পুরো ফলাফল আশানুরূপ না হওয়ায় পুনরায় পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিয়েছিল, তাদের ক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করা হবে এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করে তাদের গ্রেড নম্বর দেয়া হবে। তবে কীভাবে তা দেয়া হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’

07/10/2020

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কুমিল্লায়। বিক্ষোভকারীরা আইন সংশোধন করে ধর্ষনের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদন্ড দেয়ার দাবি জানায় আন্দোলনকারীরা।

07/10/2020

ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কৃুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে— গণজমায়েত, মানববন্ধন ও মশাল মিছিল

Address

Maniknagar
1000

Alerts

Be the first to know and let us send you an email when MB TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share