11/07/2026
বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের দায়িত্বশীলদের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত,,,
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত সমাজসেবী ও সুপরিচিত সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ-এর উদ্যোগে দায়িত্বশীলদের স্বদেশ আগমন উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই (শনিবার) বাদ মাগরিব বড়লেখার জিম্মি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা এমাদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়লেখা উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সভাপতি, বড়লেখা প্রেস ক্লাব।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক এম. এ. মোহাইমিন, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বড়লেখা উপজেলা শাখা) এবং বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা আমিনা বেগম ডলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি, টিম ফর কোভিড-ডেথ টিম বড়লেখা–জুড়ী।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি আলী হোসেন মনজ্জির, সহ-সভাপতি ইসলাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মানবিক সেবায় সংগঠনটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান এবং সম্মাননা জানানো হয়। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
AH Online TV
#বড়লেখা_প্রবাসী_কল্যাণ_পরিষদ #সংবর্ধনা_অনুষ্ঠান #স্বদেশে_আগমন #মৌলভীবাজার