Sultan Siam

Sultan Siam খেলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা।

"আমি এখন এক নাম্বার আর মানুষ বলতো আমি ছক্কা হাঁকাতে পারি না"মোহাম্মদ রিজওয়ান।তিনি বলেন, আমাকে আল্লাহ এই অর্জনে দিয়েছেন...
10/09/2022

"আমি এখন এক নাম্বার আর
মানুষ বলতো আমি ছক্কা হাঁকাতে পারি না"
মোহাম্মদ রিজওয়ান।

তিনি বলেন, আমাকে আল্লাহ এই অর্জনে দিয়েছেন, এজন্য খুশি। কারন একটা সময় মানুষ বলতো আমি নাকি ছক্কা হাঁকাতে পারিনা।

তিনি আরও বলেন, আমি এক নম্বর নাকি বাবার এক নম্বর, তাতে কিছু যায় আসেনা। পাকিস্তানি কেউ শীর্ষে, এটাই বড় কথা।

রেজওয়ান বলেন আমি ভেবেছিলাম আমার আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হবে না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম এবং কঠোর পরিশ্রম করতাম।

মোহাম্মদ রিজওয়ানের কত
সুন্দর চিন্তা ভাবনা এবং কত সুন্দর কথা🥰

মোস্তাফিজের ক্যারিয়ারের শুরুতে একটা ব্যাপার দেখেছিলাম তার শুরুটা হয়েছিল প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে আউট করেই৷ টেস্টে ...
05/09/2022

মোস্তাফিজের ক্যারিয়ারের শুরুতে একটা ব্যাপার দেখেছিলাম তার শুরুটা হয়েছিল প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে আউট করেই৷ টেস্টে তার প্রথম উইকেট ছিল হাসিম আমলা, ওয়ানডের শুরু রোহিত শর্মা আর টি-টুয়েন্টি শুরু শহিদ আফ্রিদির উইকেটে...

এমনকি বিপিএলের প্রথম উইকেট ছিল মারলন স্যামুয়েলস, আইপিএলে এবি ডি ভিলিয়ার্স৷ ওয়ানডে বিশ্বকাপের প্রথম উইকেট ছিল ডেভিড মিলার আর টি-টুয়েন্টি বিশ্বকাপে স্টিভেন স্মিথ...

মোস্তাফিজের শুরুটাও হয়েছিল ম্যাচ জিতে৷ একসময় সাকিবের পর মোস্তাফিজ ছিলেন আরেক ক্রিকেটার যার অভিষেক টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি ম্যাচে হারেনি বাংলাদেশ দল...

ফিজ ইদানীং তোমার কাছ থেকে প্রত্যাশা মত কিছু আমরা পাই নি, আমরা তোমার স্বরুপে দেখতে চাই💥


Thank you     🥰
04/09/2022

Thank you 🥰

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান ও ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
03/09/2022

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান ও ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।


অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠিতে ওডিয়াইতে ৩ উইকেটে জয় জিম্বাবুয়ের 💥অভিনন্দন জিম্বাবুয়ে 👏👏জিম্বাবুয়ে ক্রিকেটের সু...
03/09/2022

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠিতে ওডিয়াইতে ৩ উইকেটে জয় জিম্বাবুয়ের 💥

অভিনন্দন জিম্বাবুয়ে 👏👏
জিম্বাবুয়ে ক্রিকেটের সুদীন মনে হয় ফিরে এসেছে! 🖤

আমি আসলে তেমন একটা ক্রিকেট নিয়ে পোস্ট কখনো করিনি। কিন্তু  কিছু কিছু  গ্রুপে কিছু আনকোরা ক্রিকেট বিশ্লেষকের করা বিশ্লেষণ ...
31/08/2022

আমি আসলে তেমন একটা ক্রিকেট নিয়ে পোস্ট কখনো করিনি। কিন্তু কিছু কিছু গ্রুপে কিছু আনকোরা ক্রিকেট বিশ্লেষকের করা বিশ্লেষণ দেখে আসলে পোস্ট টা করতে আসলাম।

প্রথমত তাদের কথা আজকে সাকিব কেপ্টেন্সি খারাপ করছে।এখন আমার প্রশ্ন খারাপ কোথায় করল??

কেও কেও বলল মোসাদ্দেক কে আরও ওভার করালো না কেন?ভাই আপনার দলের মুল বোলার রেখে পার্টটাইমার দিয়ে আপনি ম্যাচ জেতার চিন্তা করছেন তখনই বোঝা হয়ে গেছে আপনাট ক্রিকেটিয় জ্ঞান কতটুকু। একজন অধিনায়ক পার্টটাইম বোলারকে দিয়ে বল করায় কেন? যেন সে কিছু রান চেক বা দুই একটা উইকেট তুলে নিয়ে মোমেন্টাম টা পাল্টে দিতে পারে।সে কাজটা তো সে করে দিয়েছে এখন বাকি কাজ তো আপনার দলের মুল বোলার দের সেটা করতে পারে নি এতে সাকিবের কেপ্টেন্সির ভুল টা কোথায়?সাকিব যদি আরেক ওভার মোসাদ্দেক কে দিতো মার খেত তাইলে আপনারাই বলতেন মেইন বোলার রেখে পার্ট টাইম বোলার আবার দিল কেন?

আবার কেও কেও বলছেন তাসকিনকে কেন বল দিল??আমার প্রশ্ন বল দেবে টা কাকে?? মুস্তাফিজুর কে দিবে?? সাইফুদ্দিন কে দিবে? তারা কি করতে পারে সেটা তো তাসকিনের পরেই দেখতে পারলেন।

১৬ ওভার পর্যন্ত তো আমরা ম্যাচে ছিলাম নাকি?
এখন আপনার সো কলড ডেথ ওভার স্পেশালিষ্ট, দেশসেরা পেসার সে যদি ১৭ তম ওভারে ১৭ রান দেয়।আবার আরেক ইয়র্কার স্পেশালিষ্ট সে যদি ১৮ তম ওভারে ২২ রান দেয় তাহলে কেপ্টেন করবে টা কি?? নাকি তাদের বল টাও কেপ্টেন গিয়ে করে দিয়ে আসবে??

কেও কেও বলছে তাসকিনকে বল দিছে ১৫ তম ওভারে সেই ওভারে পর পর দুইটা চার মেরে খেলা নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।দুইটা চার খাওয়ার পরেও সে রান দিছে ১১। তখনও আমরা ম্যাচে ছিলাম।অথচ মুস্তাফিজুর যখন বোলিংয়ে আসলো তখনও রান দরকার ৪ ওভারে ৪৩ সে ১৭ খেয়ে চলে গেল। আরেক নাদান আসলে তখন দরকার ৩ ওভারে ২৬ সে নাদান ২২ দিয়ে চলে গেল। এখন আমার কথা আসলে হারালো টা কে???

মানে ম্যাচ হারাইলো মুস্তাফিজুর, সাইফুদ্দীন দোষ হলো সাকিব তাসকিনের 🥴

31/08/2022

এই জিবনে যত দুঃখ পেয়েছি অর্ধেক এর বেশি দিয়েছে বাংলাদেশ টিম!
আমার বিশ্বাস বাংলাদেশ খুব ভালোভাবে কাম ব্যাক করবে শ্রীলংকার সাথে 💪 🇧🇩

বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড আইকন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ নতুন এক মাইলফলকের সামনে। যে ফরমেটের ফেরিওয়ালা হ...
30/08/2022

বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড আইকন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ নতুন এক মাইলফলকের সামনে। যে ফরমেটের ফেরিওয়ালা হয়ে বছরের পর বছর তিনি বিশ্বজুড়ে লাল-সবুজের পতাকা বহন করে নিয়ে যাচ্ছেন সেই প্রিয় টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচটি খেলতে নামছেন এই চ্যাম্পিয়ন।

আজকের ম্যাচটি সাকিবের জন্য অনেক কঠিন এক পরীক্ষাই বটে। একদিকে গত ১৫ ম্যাচে এই ফরমেটে মাত্র ২টি জয় টাইগারদের, অন্যদিকে আফগানিস্তানের টি-২০ দল, ফর্ম এবং গত ম্যাচের বিশাল বিজয়। সব মিলিয়ে এই লড়াইয়ে জিততে হলে টিম হিসেবেই জ্বলে উঠতে হবে সাকিব অ্যান্ড কোং।

নেতৃত্বে যখন বিশ্বসেরা সাকিব, সূচনা যখন নতুন, তখন আশা তো করাই যায়। বিশ্বাস করি, সাকিব আল হাসান নিজের সেঞ্চুরির ম্যাচটাকে রঙিন করে রাখতে সব চেষ্টাই করবেন। মাঠ থেকে ফিরবেন বিজয়ীর বেশে।

অজস্র শুভকামনা হে বাংলার কাপ্তান, সাকিব আল হাসান।

তুমি অপরাজেয়, তুমি বাংলার অহংকার
জানি তোমার হাত ধরে বিজয় আসবে আবার…

আফগানিস্তানের বিপক্ষে টি টুয়েন্টিতে সাকিব আল হাসান খেলেছেন ৮ টি ম্যাচ।  ৮ ইনিংসে ২২.৮৩ গড়ে রান করেছেন ১৩৭। আফগানিস্তানের...
30/08/2022

আফগানিস্তানের বিপক্ষে টি টুয়েন্টিতে সাকিব আল হাসান খেলেছেন ৮ টি ম্যাচ। ৮ ইনিংসে ২২.৮৩ গড়ে রান করেছেন ১৩৭।

আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের টি টুয়েন্টি উইকেট সংখ্যা ১০ টি। আফগানদের ব্যাটারদের বিরুদ্ধে তিনি বল করেছেন ৩০.১ ওভার।, রান দিয়েছেন ৫.৭০ ইকোনোমিতে ১৭২ রান।

আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক অবস্থায় সাকিব খেলেছেন ৫ টি টুয়েন্টি। ৫ ইনিংসে ২৮.২৫ এভারেজে রান করেছেন ১১৩ । সর্বোচ্চ স্কোর ৭০*

আফগানিস্তানের বিপক্ষে টি টুয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৩ টি ম্যাচ। জয় পাওয়া ৩ টি ম্যাচে সাকিবের রান সংখ্যা ২৮.৩৩ গড়ে ৮৫ রান। হেরে যাওয়া ৫ ম্যাচে সাকিবের রান সংখ্যা ১০.৪০ গড়ে ৫২ রান।

তার মানে জ্বলে উটতে হবে ক্যাপ্টেন নিজেকে আপন শক্তিতে।
শুভকামনা বাংলাদেশ টিম 🇧🇩



Address

Maulvi Bazar

Telephone

+8801787779373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Siam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share