Monukantha

Monukantha One of most popular online news portal in Moulvibazar city

27/08/2024

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের পাশে এম নাসের রহমান
নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

25/08/2024

মৌলভীবাজারে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সং ঘ র্ষে নি*হত ২

14/06/2024

HAMSTER KOMBAT! START!
Hamster-kombat.cc - Start launch and improvements.
Welcome bonus on your account.
- Free bonus 10 USD
- Daily profits increased +23%
- Daily bonus | PTC Ads | Free Lottery
- Referral program increased to 12-4-2%
- Many bonuses.

ব্রিটেন প্রবাসী রাজনগরের আজম খানের পৈত্রিক বসতবাড়ি জমিজমা জোরপুর্বক দখল করেও প্রাণনাশের হুমকী দিচ্ছে তার স্বজনরাস্টাফ রি...
09/03/2024

ব্রিটেন প্রবাসী রাজনগরের আজম খানের পৈত্রিক বসতবাড়ি জমিজমা জোরপুর্বক দখল করেও প্রাণনাশের হুমকী দিচ্ছে তার স্বজনরা
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট তাই সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসেবে অভিহিত করেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ ঐতিহ্যবাহী একটি নগরী, রয়েছে গৌরবময় অতীত ইতিহাস। পাহাড় টিলা ঝরনা চা বাগান আগর আতর সমৃদ্ধ একটি পর্যটনের জনপদ সিলেট অঞ্চল।

সিলেট অঞ্চলের বাড়ি বাড়ি রয়েছে লন্ডন ও আমেরিকার রেমিটেন্স যোদ্ধারা। বিশ্বের ধনি দেশ লন্ডনের বিভিন্ন অঞ্চল আজ সিলেটি অঞ্চল নামে খ্যাত রয়েছে। এক সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রেমিটেন্স যোদ্ধারা সিলেট অঞ্চলে বড় বড় ইমারত গড়ে তোলেছিলেন। বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে তোলে সিলেট অঞ্চলকে একটি অর্থনীতির জোন হিসেবে প্রতিষ্টা করার স্বপ্ন বুনেছিলেন।

কালের আবর্তে আমাদের অতীত গৌরবসহ সবকিছু হারিয়ে যেতে বসেছে। লন্ডন ও আমেরিকা প্রবাসী এমনকি মিডিলিষ্টের রেমিটেন্স যোদ্ধাদের সাথে আমরা, স্বজন যারা বিমাতাসূলভ আচরণ করছি। আমাদের লোভ সামলাতে পারছি না যার ফলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের দিক থেকে। বলছি প্রবাসীরা বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনদের কথা, স্বজনদের ভরসায় দেশে ইমারত গড়ে তোলে, ব্যবসা বাণিজ্য দোকান কোটা এমনকি বিভিন্ন জেলা ও উপজেলা শহরে বড় বড় টাওয়ার, বড় বড় মার্কেট গড়ে তোলেছিল। এসকল মার্কেটে ব্যবসা বাণিজ্য করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। তারা তাদের নিকট আত্মীয়ের কথায় ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে প্রতারিত হচ্ছে স্বজনদের হাতেই।

লন্ডন আমেরিকার রেমিটেন্স যোদ্ধাদের উপরই বেশি প্রতারণার জাল বুনে তাদের ভীটে মাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রেমিটেন্স যোদ্ধারা দেশে তাদের স্বজনের ভরসায় কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলে তাদের সম্পদের দখলেও তারা আসতে পারছে না স্বজনদের ভয়ে। এমন কি কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলে তারপর প্রাণ নাশের ভয়ে দেশে আসতে পারে না। তাদের নিকটাত্মীয়রাই প্রাণনাশের হুমকি দেয় এবং এ নিয়ে বাড়াবাড়ি করলে সম্পদের সাথে প্রাণটাও দিয়ে দিতে হয়েছে অনেকের। এরকম ঘটনা অহরহ ঘটছে। গোটা সিলেট বিভাগ জোরে এখন লন্ডন আমেরিকায় বসবাসরত রেমিটেন্স যোদ্ধাদের সম্পদ বিক্রি ও দখলের হিড়িক পড়েছে।

এ রকমই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে রাজনগর উপজেলা সদরের কর্ণিগ্রামের খাঁন পরিবারে। কর্ণিগ্রামের মরহুম নজাবত খাঁনের পুত্র সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক গরীব দু:খী মানুষের প্রিয়জন আজম খাঁনেরই নিকটাত্মীয় আপন বোনের জামাই ও ভাগিনারা তাঁর জায়গাজমি বাড়িঘর জোরপূর্বক দখল করে তাদের নামে লিখিত দেওয়ার জন্য বলছে, না দিলে দেশে আসলে আর রিটার্ন যেতে দেবে না বলে অভিযোগ করছেন ভুক্তভোগী আজম খাঁন ও তাঁর পরিবার। তিনি বলেন প্রশাসনের কাছে বার বার ধরনা দিয়েও তার নিকটাত্মীয়ের কাছ থেকে কিছুটা জমি দখলমুক্ত করলেও তার পৈত্রিক বসতবাড়ি চারা জমি, পুকুর বড়ন্ডি দখলমুক্ত করতে পারছেন না লন্ডন প্রবাসী এ রেমিটেন্স যুদ্ধা।

রাজনগর উপজেলার কর্নিগ্রাম একটি ঐতিহ্যবাহী এলাকা এই এলাকার মরহুম নজাবত খানের ছেলে আজম খান ২৯ বছর পূর্বে একই গ্রামের ব্রিটেন প্রবাসী মরহুম মশরফ মিয়া চৌধুরীর মেয়ে জলি বেগম চৌধুরীকে বিয়ে করে লন্ডনে পাড়ি জমান। আজম খাঁন লন্ডন যাবার সময় তার বাবা পরলোকে ছিলেন তাই তার একমাত্র মাকে রেখে লন্ডনে চলে যাবার কিছুদিন পর তার মাকে নিয়ে চলে যান লন্ডন। আজম খান তার বাবার একমাত্র ছেলে। তার আরও তিন বোন রয়েছে নেওয়া খানম, আরবি খানম ও চারহা খানম। এক বোন লন্ডন চলে গেলে দুই বোন দেশে রয়েছে। বোনদের মধ্যে বড়বোন নেওয়া খানমকে তার একই বাড়ির চাচাতো ভাই মনফর আলীর কাছে বিবাহ দিয়েছিলেন তার বাবা। তাই সে লন্ডনে যাবার সময় তার আর কোনো ভাই না থাকায় তার পৈত্রিক ও নিজের কেনা সম্পদ, বাড়ি-ঘর জমি জমা তার বাড়ির বোন মরহুম নেওয়া খানম এর স্বামী মনফর আলী খানকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন এবং তার জমির উপসত্ব থেকে প্রতি বছর ১০ হাজার টাকা স্থানীয় মসজিদে দিয়ে বাকী উপসত্ব বোনের পরিবার নিয়ে যাবার জন্য বলেছিলেন। আজম খান বলেন, তিনি লন্ডন চলে যাবার পর কয়েকবার দেশে এসেছেন। কিন্তু বোনের স্বামী বা বোনের কাছ থেকে তাঁর বিশাল সম্পদের কোনো উপসত্ব চাওয়া দূরের কথা নিয়মিত বোনের পরিবারকে ভাগনা ভাগনী এমনকি নাতি নাতনিকেও সাহায্য সহযোগিতা করে গেছেন নিয়মিত। তার মা মারা যাওয়ার পর তিনি একবার দেশে এসে খবর পান মসজিদের টাকাটা ঠিকমতো দিচ্ছেন না তার বোন, স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে কিছু টাকা দিতেন মসজিদে। তিনি তার বোনের সাথে এ নিয়ে কথা না বলে তিনি নিজেই মসজিদের পাওনা টাকা দিয়ে দেন। তিনি লন্ডন চলে যাবার কিছুদিন পর তার বোন মারা গেলে খবর জেনে তিনি দেশে আসেন তার বোনের জন্য কিছু করতে। তার বোন এ পৃথিবীতে নেই তাই তার পঞ্চায়েতকে ডেকে তার বোনের স্বামী মনফর খান ও দুই ভাগিনা মোতালিব খান ও আবুল খানকে বলেন তার জায়গাজমির উপসত্ব থেকে ১০ হাজার টাকা মসজিদে দেওয়ার জন্য। বাকী উপসত্বে তার কোনো দায়-দাবী নেই। তার কথা তোমাদের সকল সমস্যায় আমি নিয়মিত সাহায্য সহযোগিতা করছি, করে যাবো, কিন্তু আমার বাবার সম্পদের একটি অংশের টাকা, মানে বছরে ১০ হাজার টাকা মসজিদে দেওয়ার কথা তারা সেটা দিতে যেন কোনো গাফিলতি না করে এ বলেই তিনি আবার ব্রিটেনে চলে যান।

তিনি লন্ডনে চলে যাওয়ার ৭ বছর পর মসজিদ কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুর রহীম খান ও স্থানীয় মেম্বার আব্দুর রকীব ও উক্ত এলাকার প্রবীন মুরব্বী রাজনগর উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ আজাদ মিয়া চৌধুরী (ইমানী) সহ কয়েকজন ফোন করে আজম খানকে জানান দীর্ঘ ৭ বছর যাবৎ মসজিদে তার চাঁদা প্রতি বছর ১০ হাজার টাকা করে যে দেওয়ার কথা এর কোনো টাকাই তারা পায়নি। আজম খান এ কথা শুনে তার বোনের স্বামী মনফর খান ও ভাগিনা মোতালিব খান ও আবুল খানকে ফোনে মসজিদের টাকা দেয়নি কেন? জানতে চাইলে প্রতি উত্তরে তাকে অশালীন ভাষায় গালাগালি করে বলে কিসের টাকা? কেন দিবো। আজম খানের ভাগিনা মোতালিব খান ও আবুল খান বলে জায়গাজমি বাড়ি-ঘর নিয়ে কোনো কথাবার্তা বললে সে দেশে আসলে তার প্রাণটাই দিতে হবে। তারা বলে তার কোনো জায়গাজমি, বাড়ি-ঘর নেই, এসব আমাদের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছ। তারা বলে কোনো জায়গাজমির দখল তারা ছাড়বে না। জায়গাজমি নিয়ে কোনো উল্টা-পাল্টা কথাবার্তা বললে দেশে আসলে আর জীবিত লন্ডন যেতে দেবে না।

তারা বলে যদি সে প্রাণে বাঁচতে চায় তবে দেশে এসে সমূহ বাড়ি-ঘর জায়গাজমি যেন তাদের নামে রেজিষ্ট্রি করে দিয়ে যায়, না হয় তার সম্পদেই তাকে কবর দেবে। প্রাণ নিয়ে লন্ডন যেতে দেবে না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ নিয়ে আজম খান ক্ষিপ্ত হয়ে দেশে আসতে চাইলে তাঁর স্ত্রী জলি বেগম চৌধুরী ভাগিনাদের ভয়ে আজম খানকে দেশে আসতে না দিয়ে সে নিজে দেশে আসে ভাগিনাদের সাথে বিরোধ মিমাংসা করতে। কিন্তু জলি চৌধুরী দেশে এসে তার বাড়িতে যেতে পারেনি তাদের হুমকিতে। বাড়িতে না যেতে পেরে সে তার বাবার বাড়ি উঠে। ভাগিনাদের সাথে বসতে চাইলে তারা জানায় তাঁর স্বামী যদি দেশে এসে সকল জায়গাজমি তাদের রেজিষ্ট্রি করে না দেয় তবে তারা তাকেও দেশে আসলে লন্ডনে যেতে দেবে না। জলি চৌধুরী কর্নিগ্রামের পঞ্চায়েত কমিটির কাছে বিচার দাবী করলে তারা বলে আজম খানের ভাগিনা মোতালিব খান ও আবুল খান দোষী কাজ করেছে তাই এই পরিবারকে পঞ্চায়েত থেকে বাদ দেওয়া হয়েছে। তারা এদের বিচার করতে যাবে না। এছাড়া তাদের বিচার মোতালিব খান এবং আবুল খান মানবে না। লন্ডন প্রবাসী জলি চৌধুরী কর্নিগ্রামেরই মেয়ে তাই তিনি কোন উপায় না পেয়ে তার চাচাতো ভাই রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান ইমানী মিয়া চৌধুরীর মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রিয় জননেতা মিলন বখত, আওয়ামী লীগ নেতা রেজাউল করীম সোহেল, রাজনগর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ছালেক দেওয়ান, বর্তমান মেম্বার আব্দুর রকিবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মুরব্বীয়ানের সহযোগিতায় আজম খাঁনের ভাগিনা মোতালিব খাঁন ও আবুল খানের কাছে গেলে কোনো সদুত্তর না পেয়ে তৎকালীন রাজনগর থানার ওসি বিনয় ভূষনের কাছে জলি চৌধুরী তার সম্পদ রক্ষার্থে মোতালিব খান ও আবুল খানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। ওসি বিনয় ভূষন অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়ে আজম খানের ভাগিনা মোতালিব খান ও আবুল খান এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওসির মধ্যস্থতায় বসতে রাজী হয়। তারপর ওসির নেতৃত্বে ১ অক্টোবর ২০২২ ইংরেজি আজম খানের বাড়িতে এক শালিস বৈঠক বসে এতে উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরব্বী রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ মিয়া চৌধুরী ইমানী, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালিক দেওয়ান, আওয়ামী লীগ নেতা রেজাউল করীম সোহেল অত্র ওয়ার্ডের মেম্বার আব্দুর রকিবসহ অত্র এলাকার মুরব্বীয়ান, এলাকার মুহুরী খুকুমনি ও নিখিল বাবু, তারা সবাই বসে ওসি বিনয় ভূষনের নেতৃত্বে আজম খানের দলীলপত্র বর্তমান রেকর্ড দেখে তার জায়গাজমি আলাদা করে সীমানা পিলার বসিয়ে আজম খানের পৈত্রিক ভিটেমাটিসহ সমূহ সম্পদ অত্র এলাকার জিতু মিয়ার কাছে কাগজপত্র করে বর্গাচাষের দায়িত্ব প্রদান করা হয়। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এলাকার মুরব্বীয়ান ও ওসি বিনয় বাবুর মাধ্যমে সমজানো হয় এবং মোতালিব খান ও আবুল খান নিঃশর্তভাবে সবকিছু ছেড়ে দেন। তারপর জলি চৌধুরী সবকিছু জিতু মিয়াকে সমজাইয়া লন্ডনে চলে যান। জলি বেগম লন্ডন চলে যাওয়ার আনুমানিক দুই বছর পর ১৪ ফেব্রুয়ারি ২০২৪ মোতালিব ও আবুল খান আজম খাঁনের জায়গা জমি থেকে বর্গা চাষী

জিতু মিয়াকে না উঠালেও আজম খাঁনের বাড়ী ঘর পুকুর বড়ন্ডি চারা যার জেল নং ১০৫ খতিয়ান নং ১১০ দাগ নং ৮১৩,৮১৪,৮১৫,৮১৯,৮২০,৮২৫,৮২৭, সাত দাগে সর্বমোট ১১৭ শতকের মধ্যে ৫৮.৫ শতক ভূমি বাড়ী ঘর চারা পুকুর বড়ন্ডির সীমানা পিলার তোলে আজম খানের বর্গাচাষী জিতু মিয়াকে উচ্ছেদ করে তাড়িয়ে দেন আজম খানের ভাগীনা মোতালিব খান ও আবুল খান। এমন কি আজম খানের চারা জমিতে সবজি চাষ করেছিল তার বর্গাচাষী জিতু মিয়া সেই সবজি বাগান থেকে জিতু মিয়াকে নিষেধাজ্ঞা প্রদান করে তাড়িয়ে দেয়। শালিশী বোর্ড আজম খানের বসত ভিটাসহ তার সীমানায় যে সিমানা পিলার বসানো হয়েছিল সকল সীমানা পিলার উপড়ে পেলে শালিশ বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আজম খানের ভাগিনা মোতালিব গংরা। আজম খানের বাড়ী ঘর শুধু দখলই করেনি তার বড়ন্ডির বাঁশ পুকুরের মাছ বিক্রি করে দিয়েছে মোতালিব গংরা। এ নিয়ে জিতু মিয়া আজম খানের বড়ন্ডির বাশ বিক্রি নিয়ে কথা বললে মোতালিব জিতু মিয়াকে বলে জমি ছেড়েছি এ নিয়ে সন্তুষ্ট থাকো বাড়ী ছাড়া বড়ন্ডি পুকুরের দিকে তাকালে তোর চোখ উপড়ে ফেলে দেওয়া হবে।

এ নিয়ে আজম খানের বর্গাচাষী জিতু মিয়া রাজনগর থানায় একটি অভিযোগ করলে থানার এস, আই এহসানুল হক হীরা সরেজমিন পরিদর্শন করে তার সত্যতা পান এবং আজম খানের শালিসি বোর্ডের উপড়ে পেলা সীমানা পিলার স্থাপন করার নির্দেশ দেন। তিনি একটি পিলার বসিয়ে চলে গেলে আর কোন পিলার বসানো হয়নি, যে ভাবে ছিল সেভাবেই রয়েছে।

এ নিয়ে রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ উভয় পক্ষের নিকট আত্বিয় একজন সৎ ও সত্যবাদী স্পষ্টবাদী আজাদ মিয়া চৌধুরীর (ইমানী) সঙ্গে আলাপকালে তিনি বলেন মোতালিব গংরা খুবই খারাপ প্রকৃতির লোক, চরিত্রের বালাই নেই তাদের মধ্যে তাদের পারিবারিক একটি কলংকিত বিষয় নিয়ে তাদেরকে স্থানীয় পঞ্চায়েত থেকে বহিস্কৃত করা হয়েছে।

তিনি বলেন আজম খান নিজেই তার সমুহ সম্পদ তাদেরকে তার বোন থাকাবস্থায় ভোগ দখল করে খাওয়ার জন্য বলেছিল, তার সম্পদের উপস্বস্ত থেকে শুধু স্থানীয় মসজিদে বছরে ১০ হাজার টাকা করে দেয়ার কথা বলেছিল। আজম খানের বোনের জীবদ্দশায় মাঝে মধ্যে মসজিদে কিছু টাকা দেওয়া হলেও আজ ৭ বছর যাবত কোন টাকা দেওয়া হয়নি। এ খবর শুনে আজম খান জানতে চাইলে তারা কোন সদউত্তর না দিয়ে প্রাননাশের হুমকি দেয় তার ভাগিনারা। ভয়ে সে দেশে না এসে তার স্ত্রী জলি চৌধুরী হাঙ্গামা এড়াতে দেশে আসে ভাগীনাদের সঙ্গে বসে। জলি চৌধুরী দেশে এসে কোন সুরাহা করতে না পেরে আইনের শরনাপন্ন হয়। তারপর তৎকালীন রাজনগর থানার ওসি বিনয় বাবুর মধ্যস্থতায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এলাকার সাবেক চেয়ারম্যান ছালিক দেওয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসে আজম খানের জায়গাজমির দলিলপত্র দেখে ওসির মধ্যস্ততায় আজম খানের সমুহ সম্পদ তার লিখিত কেয়ারটেকার জিতু মিয়াকে সমজানো হয় দুই বছর পুর্বে। মোতালিব গৎ ও আজম খানদের ভাগ বাটোয়ারার পর ১৪ টি সীমানা পিলার বসানো হয়। ইদানীং মোতালিব গৎরা আজম খানের বাড়ী ঘর চারা জমি পুকুর বড়ন্ডি থেকে জিতু মিয়াকে উচ্ছেদ করে আবারও তাদের দখলে নিয়ে যায়। এমন কি আজম খানের বাঁশ বড়ন্ডি থেকে অনেক টাকার বাশ বিক্রি করে দিয়েছে, পুকুরের মাছ বিক্রি করে দিয়েছে। জিতুর সবজি বাগান থেকে তাকে উচ্ছেদ করে তার সবজি নিয়ে গেছে।

তিনি বলেন আজম খানের জমিজমা তারা দির্ঘদিন থেকে ভোগ দখল করে তার উপস্বত্ব তাদের শুধু খেতে দিয়েছে তা নয় আজম খান লন্ডন যাবার পর থেকে তাদের বিভিন্ন আপদে বিপদে তাদেরকে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে। তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে তাদের পরিবারের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। তাদের পরিবারের জন্য গাড়ি কিনে দিয়েছে বিনিময়ে তারা আজ তার বাড়ি জমিজমা ঘর দখল করে নিয়েছে। প্রশাসন দখলমুক্ত করলেও আবার দখল করে নিয়েছে।

তিনি প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের কাছে আজম খানের পৈতৃক ভিটা মাটি উদ্ধারে সু দৃষ্টি কামনা করেছেন। তিনি বলেন মোতালিব গংরা দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও প্রতিহিংসা পরায়ন লোক, ওরা গ্রাম পঞ্চায়েত প্রশাসন কিছুই মানতে চায় না। ওরা জমি দখল, বাড়ি দখলের রাজনীতি কায়েম করতে চায়। তিনি বলেন জানি না এদের খুঁটির জোর কোথায়। এ মুহুর্তে এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বড় কোন অঘটন ঘটে যেতে পারে।

তিনি প্রশাসনের উধর্¦তন কর্তৃপক্ষের কাছে আজম খানের পৈতৃক ভিটা-মাটি উদ্ধারে নজর দেওয়া প্রয়োজন বলে জানান।

সামাজিক ব্যক্তিত্ব রেমিটেন্স যুদ্ধা আজম খান ও তার স্ত্রী জলি চৌধুরী প্রশাসনের উধ্বর্^তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। আইনের কাছে সু বিচার দাবী করছেন।

মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার কেন্দ্রীয়  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ স্টাফ রিপোর্টার॥ মহান স্বাধীনতা দিবসে সুর্যোদয়ের...
26/03/2023

মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টার॥ মহান স্বাধীনতা দিবসে সুর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সুর্যোদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি,মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার ইমজা, জেলা যুবলীগ, জেলা জাসদ,ইউকেবিডি টিভি, শিক্ষক, জনপ্রতিনিধি, স্কাউট, রেড ক্রিসেন্ট-সহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। সকাল ৮টায় ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ টায় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকেলে প্রীতি ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে যাচ্ছি এটাই চাকুরী জীবনে আমার বড়প্রাপ্তি ও অর্জন -বিদায়ী জেলা প্রশাসকস্টাফ রিপোর্টার॥ মৌলভী...
23/03/2023

আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে যাচ্ছি এটাই চাকুরী জীবনে আমার বড়প্রাপ্তি ও অর্জন -বিদায়ী জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের মানুষের কথা কখনো ভুলবার মত নয়। আমি যেখানেই থাকি না কেনো মৌলভীবাজারবাসী আমার স্মরণে থাকবে সব সময় সংবাদকর্মীদের আমার সহকর্মী মনে করতাম ।
বৃহস্পতিবার ( ২৩মার্চ ) প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে প্রীতি সম্মেলনে বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসব কথা বলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। আলোচনা করেন প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল,বকসী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, ছাদিক আহমদ, শাহ অলিদুর রহমান,নুরুল ইসলাম, আফরোজ আহমদ, এম এ রব, মামুনুর রশীদ মহসীন, মোজাহিদ আহমদ,হোসাইন আহমদ, রিপন দে,আহমদ ফারুক মিল্লাদ,মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
বিদায়ী জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত বিশেষ করে সংবাদকর্মীরা আমার সাথে ছিলো সব সময় । আমি আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে যাচ্ছি এটাই চাকুরী জীবনে আমার বড়প্রাপ্তি ও অর্জন।
আমার সাথে যেভাবে সবাই সম্মিলিত ভাবে জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগীতা করে গেছেন ,আমি আশা করি নবাগত প্রশাসক হিসেবে যিনি যোগদান করবেন মৌলভীবাজারবাসী তার পাশে থেকে জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কে সম্মাননাস¥ারক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত মৌলভীবাজার সদর মডেল থানা স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনু...
07/03/2023

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত মৌলভীবাজার সদর মডেল থানা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গেলো ফেব্রুয়ারিতে উল্লেখ্যযোগ্য কাজের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ থানা ও পুলিশ অফিসারদের নাম ঘোষণা করা হয়েছে। এই মাসে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১ টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জেদের সাথে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা। জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার এসআই (নিঃ) সুজন তালুকদার ও কুলাউড়া থানার আব্দুল হান্নান শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন কুলাউড়া থানার এএসআই আবু তাহের।
সদর কোর্টের পুলিশ পরিদর্শক জনাব ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচত হন। এছাড়া মো. নবী হোসেন শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই মো. নাজমুল হুদা শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।
৫ জন আসামীসহ ৭৭০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করায় জেলা গোয়েন্দা শাখার এসআই ইফতেখার ইসলামকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় এ সভায়। তাছাড়া, একটি ক্লুলেস হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িত আসামীদের গ্রেফতার করায় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
রাজনগর থানার এসআই কামাল উদ্দিন ৪ টি চোরাই গরু উদ্ধার এবং গরু চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করায় পুরস্কার লাভ করেন। ট্রাফিক বিভাগে নিজের কাজের স্বীকৃতি হিসেবে বড়লেখা জোনের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারদের হাতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
অপরাধ সভায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জরাও উপস্থিত ছিলেন।

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিতস্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ম...
07/03/2023

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোঃ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষর্থীরা।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও বঙ্গবন্ধুকে এ প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন। তিনি বলেন, সারাদেশের মতোই মৌলভীবাজারেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরে জেলা প্রশাসনের নেতৃত্বে¦ নানা রঙের পোষাক ও ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ একটি “জয় বাংলা শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন ছাত্রদের বরণষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের  ৩য়,৬ষ্ঠ ও নবম শ্র...
31/01/2023

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন ছাত্রদের বরণ

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য়,৬ষ্ঠ ও নবম শ্রেণীর ২৮০ ছাত্রকে বরণ করে নিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। এ উপলক্ষ্যে গত ৩১ জানুয়ারি সকাল ১১ টায় নবীন ছাত্রদের বরণ উপলক্ষ্যে সাইফুর রহমান অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈনুল হক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রভাতি শাখা তুলসী রানী সরকার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিবা শাখা আবুল আলা মওদুদ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান সরকার।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান তার বক্তব্যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অতীত ঐতিহ্যের কথা উল্লেখ করে এ ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে নিজেকে গড়ে তোলার জন্য নবীন ছাত্রদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্কুলে নতুন ভর্তিকৃত ২৮০ জন ছাত্রকে ফুলের তোড়া ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠনষ্টাফ রিপোর্টার: প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কম...
21/01/2023

প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন
ষ্টাফ রিপোর্টার: প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষ্যে গত ২০ জানুয়ারী রাতে কোর্ট রোডস্থ দৈনিক মনুকন্ঠ কার্যালয়ে কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল এর সভাপতিত্বে ও প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান রুমীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা আ হ জুবেদ,চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন, মামুনুর রশীদ, হোসাইন আহমদ, জাবেদ ভূঁইয়া,কয়েছ আহমদ,রফিকুল ইসলাম ময়নুল, এবাদুল হক এবাদ, জাকির হোসেন, শেকুল ইসলাম তালুকদার, বদরুল হাসান জোসেফ, সেলিম আহমদ প্রমুখ।
বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন্ দুর্যোগে তাদের সাহায্য সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সারা বিশে^ যখন অর্থনৈতিক সংকট চলছে তখন তাদের প্রেরিত রেমিটেন্সই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। কিন্তু দেশে আসার পর তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এটা কিছুতেই মেনে নেয়া যায় না। প্রবাসীদের সমস্যা ও সমাধানের উপায় বিষয়ে মৌলভীবাজারে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত্ নেয়া হয়।
পরে অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুলকে সভাপতি, এস এম মেহেদী হাসান রুমীকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ঠ প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ প্রবাসী ও দেশে অবস্থান রত তাদের আত্মীয়স্বজনদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে বলে জানা গেছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী পালিতস্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি’র) প্র...
19/01/2023

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির এর উদ্যোগে মিলাদ মাহফিল,দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর হয়রত সৈয়দ শাহ মোস্তফা দরগা জামে মসজিদে এ মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাজার প্রাঙ্গণে শিরনী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ সভাপতি আশিক মোশাররফ, সহ সভাপতি মো.হেলু মিয়া,সহ সভাপতি বদরুল আলম,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বকসী মিস বাহ উর রহমান,জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো.ইদ্রিছ আলী,সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমেদ, জেলা বিএনপির সিনিয়র সদস্য শফিকুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ওহাবুর রহমান রুমেলসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিতস্টাফ রিপোর্টার॥নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূ...
19/01/2023

নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিত
স্টাফ রিপোর্টার॥নানা আয়োজনে মৌলভীবাজারে এশিয়ান টিভির দশম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এশিয়ান টিভির মৌলভীবাজারের জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব রাখেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার, পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান,প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি তমাল ফেরদৌস। বক্তব রাখেন, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, দিপ্ত টিভি জেলা প্রতিনিধি বকসি মিছবাহ উর রহমান,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।
আলোচনা সভার পর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ কেক কাটেন।
এদিকে বর্ষপূর্তি উপলক্ষে মনু নদীর পাড়ে ৩০জন পথশিশুদের খাবার এবং অর্ধ শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Monukantha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monukantha:

Share