NR Media

NR Media মৌলভীবাজার জেলার ঘটে যাওয়া সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন NR Media ফেইসবুক পেইজের পর্দায়। daynight24 NR Media and news company
(2)

05/10/2026

ব্যক্তি উদ্যোগে পুরো ইউনিয়নে একের পর এক সোলার লাইট স্থাপন করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক শেখ নুর আলম।

04/10/2026

আপনার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে রুপচর্চায় আভিজাত্য আর আধুনিকতার ছোয়া নিয়ে শুভ উদ্বোধন হলো আপনার আমার সু-পরিচিত বিউটি পার্লার - গ্লো রুম বাই নিহাত এর দ্বিতীয় ব্র্যাঞ্চ।

আর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পুরো মাস জুড়েই প্রতিটি সার্ভিসে থাকছে - ৩০ পার্সেন্ট মূল্য ছাড়।

ঠিকানা: পৌর মার্কেট, ২য় তলা (সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে), সৈয়দ মুজতবা আলী সড়ক, মৌলভীবাজার।
📞 ০১৩৩৪-৬৭৬৬৮৯ / ০১৩৪৮-২০৩৪৮২

কুলাউড়ায় ২৫ পিস ইয়াবাসহ যুবক আটককুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা...
04/10/2026

কুলাউড়ায় ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত ৩টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এএসআই তোফায়েলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকায় ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে মুফিক মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম আফিয়া বেগম।

পুলিশ জানায়, আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীমঙ্গলে ০৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রে*প্তারশ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫ বোতল ভারতীয় 'ICONIQ WHITE' মদসহ ১...
04/10/2026

শ্রীমঙ্গলে ০৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রে*প্তার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫ বোতল ভারতীয় 'ICONIQ WHITE' মদসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ০৩ অক্টোবর ২০২৬ ভোর ৫:৩০ ঘটিকায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব সরকার আবদুল্লাহ আল মামুন মহোদয়ের দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ৪নং সিন্দুরখান ইউপির কুঞ্জবন গ্রামে অভিযান চালান। এতে মো: শাহজাহান মিয়া (৩৩)-কে তার বসতঘর থেকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫,০০০ টাকা।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজারে আধুনিকতার ছোয়া নিয়ে সম্পূর্ণ নতুন রুপে শুভ উদ্বোধন হলো আপনার আমার সু-পরিচিত বিউটি পার্লার - Glow Room By Nih...
03/10/2026

মৌলভীবাজারে আধুনিকতার ছোয়া নিয়ে সম্পূর্ণ নতুন রুপে শুভ উদ্বোধন হলো আপনার আমার সু-পরিচিত বিউটি পার্লার - Glow Room By Nihat দ্বিতীয় ব্র্যাঞ্চ।

আর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পুরো মাস জুড়েই প্রতিটি সার্ভিসে থাকছে - ৩০ পার্সেন্ট মূল্য ছাড়।

আমাদের ঠিকানা-মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরিত, পৌর মার্কেটের ২য় তলা, গ্ল-রুম বাই নিহাত।

হবিগঞ্জের বাহুবলে কুয়া থেকে আটকা পড়া কালো দাঁড়াশ সাপ উদ্ধার৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধারঅদ্য ০৩.১০.২...
03/10/2026

হবিগঞ্জের বাহুবলে কুয়া থেকে আটকা পড়া কালো দাঁড়াশ সাপ উদ্ধার

৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
অদ্য ০৩.১০.২০২৬ খ্রিঃ, রোজ শনিবার দুপুর ৩ ঘটিকায় হবিগঞ্জ জেলার বাহুবল দক্ষিণ রামপুর চা বাগান (রাধানগর) এলাকায় সজল সাওতালের বাসায় একটি পরিত্যক্ত কুয়াতে প্রায় ৯ ফুট গভীরে একটি সাপ আটকে থাকে। সাপটি প্রায় তিন দিন ধরে ওই কুয়ার মধ্যে আটকে ছিল।
পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর জীবন চাষা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নাম্বার বের করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখেন সাপটি একটি দাঁড়াশ সাপ।
পরে প্রায় ৯ ফুট গভীর ওই কুয়ার ভিতরে একটি মই নামিয়ে কুয়ার ভিতরে প্রবেশ করে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দাঁড়াশ সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
কোথাও কোনো পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সাথে সাথে নিকটস্থ বনবিভাগে খবর দিন অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উ*দ্ধা*র  শনিবার দুপুর ১২.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একট...
03/10/2026

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উ*দ্ধা*র

শনিবার দুপুর ১২.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত সোনালী হনুমানটি মারা যায়। পরবর্তীতে মৃত সোনালী হনুমানটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

02/10/2026

আসন্ন দুর্গাপূজা কে সামনে রেখে সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন অরুন বিশ্বাস-সদস্য সচিব,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার সদর উপজেলা শাখা।

01/10/2026

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জুয়েল সূত্রধর- সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ১নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা।

01/10/2026

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ :কথিত ২০০ কোটি টাকার কয়েন জ'ব্দ, গ্রে'ফ'তা'র- ৪

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when NR Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NR Media:

Shortcuts

Share