Moulvibazar News

Moulvibazar News মৌলভীবাজারের সকল আপডেট খবর পেতে আমাদের ফেসবুক পেইজের সাথেই থাকুন। 01703320436

মৌলভীবাজারে বিতর্কিত চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রে ফ তা র।চা শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্য মজুরির আড়ালে দেশকে অস্থ...
04/09/2026

মৌলভীবাজারে বিতর্কিত চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রে ফ তা র।

চা শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্য মজুরির আড়ালে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ এবং স্থানীয় সংঘাতের ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিতর্কিত চা শ্রমিক আন্দোলন নেত্রী গীতা কানুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে আটক করা হয়। চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নিয়ে সম্প্রতি শ্রীমঙ্গল এলাকায় সৃষ্টি হওয়া বিরোধ, মারামারি ও ভাঙচুরের ঘটনায় নিপেন দাসের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষুণ্ন করা এবং সংঘাত-ভাঙচুরের ঘটনায় রুজু হওয়া মামলার ভিত্তিতেই গীতা কানুকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

এদিকে চা শ্রমিক আন্দোলনের এই শীর্ষ নেত্রীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ চা বাগান এলাকায় তীব্র মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি সচেতন মহলের অভিযোগ, চা শ্রমিকদের আবেগ ও ন্যায্য ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ শ্রমিকদের উস্কে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই তিনি একের পর এক আন্দোলনের ডাক দিয়েছিলেন।

তাদের মতে, টানা ১৭ বছর ক্ষমতার কাছাকাছি থেকে আওয়ামী লীগের নানা রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধা ভোগ করার পর, তিনি সম্প্রতি রূপ বদলে এনসিপিতে যোগ দেন এবং নতুন করে অস্থিতিশীলতা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হন। তারা আশা প্রকাশ করছেন, আইনি তদন্তের মধ্য দিয়ে সব অপসংক্রান্তি উন্মোচিত হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি সঠিক ও আলোর পথে ফিরে আসবেন।

তবে এ গ্রেফতারের ঘটনাকে ভিন্ন চোখে দেখছেন সাধারণ চা শ্রমিক ও তার সমর্থকরা। তাদের দাবি, আন্দোলন নস্যাৎ করতেই এই মামলার আশ্রয় নেওয়া হয়েছে। গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় চা বাগানগুলোতে থমথমে পরিস্থিতি ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

মৌলভীবাজার সদর থানার অভিযানে ছিনতাই মামলায় ‘কাউয়া সামসু’ গ্রে ফ তারমৌলভীবাজার সদর মডেল থানার একটি ছিনতাই মামলায় সামসুল ই...
01/09/2026

মৌলভীবাজার সদর থানার অভিযানে ছিনতাই মামলায় ‘কাউয়া সামসু’ গ্রে ফ তার

মৌলভীবাজার সদর মডেল থানার একটি ছিনতাই মামলায় সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানাধীন রঘুনন্দনপুর এলাকায় দেউয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক নিয়ে যায় তিনজন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে সামসুল ইসলামকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশের থানার রেকর্ডপত্র, পিসিপিআর ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, সামসুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, শাহপরাণ (রহ.) ও কোতোয়ালি মডেল থানা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেফতার সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

  হাসন রাজা উৎসব ২০২৬))আয়োজনে:হারমোনিকা একাডেমি মৌলভীবাজার।"আমি কত দূরের পথিক জানে না কেউ কোন দেশের আগেলে হরইলা সে মুরুর...
29/08/2026

হাসন রাজা উৎসব ২০২৬))
আয়োজনে:
হারমোনিকা একাডেমি মৌলভীবাজার।

"আমি কত দূরের পথিক জানে না কেউ কোন দেশের আগেলে হরইলা সে মুরুরূইয়া"
হাসন রাজা। উক্ত অনুষ্ঠানে
যাদু পরিবেশন করবেন

জনপ্রিয় যাদু শিল্পী।
ম্যাজিক মোহন

তারিখ:২৯ আগস্ট ২০২৬
রোজ শনিবার

সময়:
বিকাল ৫ ঘটিকায়

স্থান:জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার।

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. আবু তাহের, সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ,,নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত সম্প...
24/08/2026

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. আবু তাহের, সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ,,
নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত সম্পূর্ণ অলাভজনক ও জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার ২০২৬-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে লেখক ও আইনজীবী ড. আবু তাহেরকে সভাপতি এবং বিশিষ্ট সমাজকর্মী ও ব্যাংকার চৌধুরী মোহাম্মাদ মেরাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১৭ আগস্ট রাজধানীর কাকরাইলে নিসচার কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও সাধারণ সম্পাদক লিটন এরশাদ স্বাক্ষরিত অনুমোদিত কমিটির কপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজের কাছে হস্তান্তর করা হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন খিজির মুহাম্মদ জুলফিকার, সানাউল ইসলাম সুয়েজ ও মো. আব্দুস সালাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মুজিবুর রহমান জছনু, মো. মিরাজ হোসেন হাজারী ও আজিজুর রহমান রুমেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির রতন, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল করিম চৌধুরী, অর্থ সম্পাদক মো. সাইফ উদ্দিন, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, দপ্তর সম্পাদক মো. আব্দুল মুমিন রনি, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরী, প্রকাশনা সম্পাদক সুহেল আহমদ আশরাফ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম, যুব বিষয়ক সম্পাদক শেখ মো. তাজুল উল্ল্যা, সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম তানভীর, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা নাজমিন আক্তার এবং সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন— মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম, সৈয়দ শাহীন মিয়া, মির্জা সুহেল বেগ, কাজী মনজুর আহমদ, দুরুদ আহমদ, দেওয়ান মোনাকিব চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, বদরুল হাছান জুসেফ, মোহাম্মদ নুরুল হক, পায়েল আহমদ, জায়েদ আহমদ, কামরুজ্জামান, মামুনুর রহমান চৌধুরী, মো. রাহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. আবুল কাশেম খান, মিনহাজ আহমদ মুন্না, মো. আজিজুল হোসেন চৌধুরী, জুয়েল আহমদ, শাহী উদ্দিন ও এম. এ. মুন্তাকিম ইকরাম।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৯ জনকে উপদেষ্টা হিসেবেও অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ এবং মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির বিগত দুই বছরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

20/08/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Shaidul Islam, Monpura Redoy, Kaizen Ahmed, Ahmed Sunny, Anika Tasnim, MD Akcar Ahmed, Syedha Salina Hoque, Yakub Ali, Suhan Ahmed, Abdul Kadir Sunna, MD Foysol Raj, Kulsum Begum, Rahim Islam, Nurul Afsar, Mira Amira, Tajul Islam Tajul, Sanzida Kaniz, O Cena Pakhi, Shamim Ahmed, Masu Mhhj Begum, Rafi Islam, Rayna Begom, Alisa Nur

17/08/2026

কিশোর গ্যাং স/ন্ত্রা/সী- হা/ম/লা/কারী
সু/ষ্ঠু তদন্ত ও দো/ষী/দের- দ্রু/ত -
বি/চা/রের -দা/বি/তে- মা/ন/ববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের দায়ে মো....
17/08/2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের দায়ে মো. ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চেয়ারম্যান মানে ক্ষমতা নয়,সে তো মোদের সেবক ভাই।সুখে-দুঃখে পাশে পেলে,আর তো কিছু চাওয়া নাই।একসাথে গড়ি উন্নত ও সমৃদ্ধ এক...
14/08/2026

চেয়ারম্যান মানে ক্ষমতা নয়,সে তো মোদের সেবক ভাই।সুখে-দুঃখে পাশে পেলে,আর তো কিছু চাওয়া নাই।
একসাথে গড়ি উন্নত ও সমৃদ্ধ একাটুনা..

29/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Anharul Islam, Abu Umor, Tanz Tanz, Muhamod Selim, Abu Manha, Sidratur Rahman Ramim, James Mateo, ভজন পাল

19/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Muhammad Jashim Uddin, Sheikh Selim Ahmed, Dev Tulsi, Md Helal, Abir Ahmed

Address

চাঁদনীঘাট, মৌলভীবাজার
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share