Channel M

Channel M মৌলভীবাজারের সকল সংবাদ পেতে আমাদের পাশে থাকুন।

অস্পষ্ট ও দুর্বোধ্য প্রেসক্রিপশন কোনো ছোটখাটো বিষয় নয়—এটি একজন রোগীর জীবন-মৃত্যুর সঙ্গে জড়িত। একজন চিকিৎসকের হাতের লেখা ...
03/09/2026

অস্পষ্ট ও দুর্বোধ্য প্রেসক্রিপশন কোনো ছোটখাটো বিষয় নয়—এটি একজন রোগীর জীবন-মৃত্যুর সঙ্গে জড়িত। একজন চিকিৎসকের হাতের লেখা যদি রোগী, ফার্মাসিস্ট কিংবা অন্য চিকিৎসক সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে ভুল ওষুধ বা ভুল ডোজ দেওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই চিকিৎসা হোক দায়িত্বশীল, প্রেসক্রিপশন হোক স্পষ্ট ও পাঠযোগ্য—কারণ একটি অস্পষ্ট লেখা যেন কারও জীবনের শেষ ভুল হয়ে না দাঁড়ায়।

শাবাব-মাহি হ*ত্যাকান্ড ⁉️আওয়ামীলীগের আমলে মৌলভীবাজারের বহুল আলোচিত হ*ত্যাকাণ্ড ॥ এখনও খু*নীরা আইনের আওতায় নিয়ে আসা সম...
03/09/2026

শাবাব-মাহি হ*ত্যাকান্ড ⁉️
আওয়ামীলীগের আমলে মৌলভীবাজারের বহুল আলোচিত হ*ত্যাকাণ্ড ॥ এখনও খু*নীরা আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয় নি ॥ বিচারের আশায় প্রহর গুনছে শাবাবের মা এবং বোন ॥ দুটি তরতাজা প্রাণ সেদিন কেড়ে নিয়েছিল তাদেরই সংগঠনের স*ন্ত্রাসীরা ⁉️আওয়ামীলীগের তৎকালীন নেতাদের চাপে মামলাটি এক প্রকার ধামাচাপা পড়ে যায় ॥ শাবাবের মা-বোনের আর্তনাদ তারা সুষ্ঠু বিচার চায় ॥ শাবাবের বোনের বক্তব্য হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে মৌলভীবাজার শহরে যা খুবই দুঃখজনক এবং আইনের শাসনের এবং বিচার বিভাগের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই হত্যাকাণ্ডের বিচার কি আমরা পাব না ⁉️

প্রধান আসামী তুষার এখনো ঘুরছে, শহরে

01/09/2026

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ—রাজনগরে চাঞ্চল্যকর দাবি এক ভুক্তভোগীর।

মৌলভীবাজারের দুই সাংবাদিক মঞ্জু বিজয় চৌধুরী ও জাফর ইকবালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন একজন ভুক্তভোগী। তার দাবি, রাজনগর উপজেলায় গিয়ে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে।

31/08/2026

সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ! রাজনগরে ভুক্তভোগীর মুখে চাঞ্চল্যকর বক্তব্য।

মৌলভীবাজার এনসিপি নেতার তথ্য ফাঁস আস্তে আস্তে সকল তথ্য বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।আমি শুরু থেকেই বলছিলাম আমার বিরুদ্ধে মিডিয়...
24/08/2026

মৌলভীবাজার এনসিপি নেতার তথ্য ফাঁস

আস্তে আস্তে সকল তথ্য বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।আমি শুরু থেকেই বলছিলাম আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে।
এখানে জাবেদ রহমান সাক্ষী দিচ্ছে আমাকে মন্জুরের বিষয় ফাসানো হয়েছে, এভাবে প্রত্যেক বিষয় বেরিয়ে আসবে। রুহুল আমিনকেও এখানে ফাসানো হচ্ছে।

সময় সকল সত্য বেরিয়ে আসবে

এহসান জাকারিয়ার পোস্ট

নিজে গেলে ‘ভুল’, দালাল ধরলেই ‘সঠিক’: মৌলভীবাজার পাসপোর্ট অফিসে কিসের সিন্ডিকেট?পাসপোর্ট অফিসে আবেদন জমা দিতে এসে লাইনে দ...
22/08/2026

নিজে গেলে ‘ভুল’, দালাল ধরলেই ‘সঠিক’: মৌলভীবাজার পাসপোর্ট অফিসে কিসের সিন্ডিকেট?

পাসপোর্ট অফিসে আবেদন জমা দিতে এসে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সাধারণ সেবাগ্রহীতারা। অন্যদিকে অফিসের গেটের বাইরেই ফাইল হাতে ওৎ পেতে রয়েছে দালাল চক্রের সদস্যরা। সাধারণ সেবাগ্রহীতাদের অভিযোগ, নিজেরা সরাসরি আবেদন করতে গেলে সামান্য কোনো ভুল বা ক্রুটির দোহাই দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অথচ দালালের শরণাপন্ন হয়ে বাড়তি টাকা দিলেই মুহূর্তে মিলে যাচ্ছে সমাধান। মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা এই সিন্ডিকেটের দরুন চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেবাগ্রহীতারা নির্ধারিত নিয়মে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। তবে আবেদনে কোনো তথ্যগত সামান্য ভুল থাকলে বা সংশোধন প্রয়োজন হলে সরাসরি ফিরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে অফিসের গেটের বাইরে আবেদনকারীদের হাতে ফাইল ধরিয়ে দিয়ে অপেক্ষা করতে দেখা যায় বেশ কয়েকজন দালালকে। এদের অনেকেই নিজেদের স্থানীয় কোনো ট্রাভেল এজেন্সির লোক বলে পরিচয় দেন।

অভিযোগ রয়েছে, মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় নাম-বেনামে অসংখ্য লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সি গড়ে উঠেছে, যাদের আড়ালে মূলত দালাল চক্রের সদস্যরা তাদের কার্যক্রম চালাচ্ছে।

পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী, ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টের জন্য নির্ধারিত সাধারণ ফি ৪,০২৫ টাকা, জরুরি ফি ৬,৩২৫ টাকা এবং অতি জরুরি ফি ৮,৬২৫ টাকা।

তবে সেবাগ্রহীতাদের অভিযোগ, সরাসরি আবেদন জমা না নিয়ে সাধারণ আবেদনের ক্ষেত্রে সরকারি ফি-র বাইরে অতিরিক্ত ১,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দিতে বাধ্য করা হচ্ছে। এছাড়া নাম, ভুল ঠিকানা সংশোধন বা অন্য কোনো জটিলতা থাকলে খরচের পরিমাণ ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত চুক্তিতে গিয়ে ঠেকছে।

এক প্রবাসী সেবাগ্রহীতার অভিযোগ: — "যারা দালালের মাধ্যমে আসছেন তারা সহজেই সেবা পাচ্ছেন। আর যারা নিজে নিজে চেষ্টা করছেন, তাদের আটকে দেওয়া হয়। পরে বাধ্য হয়েই দালালের কাছে যেতে হচ্ছে।"

ভুক্তভোগী অলি আহমেদ জানান, "আমি নিজে নিজে আবেদন করে দু’দিন পাসপোর্ট অফিসে গিয়েও আবেদন জমা দিতে পারিনি। সামান্য ভুল দেখিয়ে বারবার ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বাধ্য হয়ে দালালের মাধ্যমে অতিরিক্ত ১,৫০০ টাকা বেশি দিয়ে জমা দিতে গেলে সাথে সাথে তা গ্রহণ করা হয়।"

প্রবাস ফেরত লিটন আহমেদ বলেন, "পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ায় মানুষ কিছুটা স্বস্তি পেলেও অফিসের ভেতরের হয়রানি কমেনি। তবে যারা দালালের মাধ্যমে আসেন তারা ঠিকই সহজেই কাজ শেষ করতে পারছেন।" অপর এক সেবাগ্রহীতা সায়মন আহমেদ জানান, এনআইডির মূল কপি না থাকায় তার আবেদন নেওয়া হয়নি, অথচ তার পাশের একজন এনআইডি না থাকা সত্ত্বেও দালালের মাধ্যমে আবেদন জমা দিতে পেরেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দালাল জানান, সাধারণ আবেদন তারা নিজেরাই অনলাইনে পূরণ করে জমা দেন। কিন্তু আবেদনে জটিলতা বা কাগজপত্রগত ক্রুটি থাকলে অফিসের ভেতরের অসাধু ব্যক্তিদের সাথে যোগসাজশ করে কাজ শেষ করতে হয়, যার জন্য গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে জটিল ফাইলের জন্য সর্বনিম্নে ১,০০০ টাকা করে ভেতরে দিতে হয় বলেও তারা জানান।

তবে এসব যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছেন মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোরাদ চৌধুরী। তিনি বলেন, "পাসপোর্ট অফিসে কোনো প্রকার অনিয়মের সুযোগ নেই। অফিসের কেউ দালাল চক্রের সাথে জড়িত হয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন— এমন অভিযোগের স্বপক্ষে কেউ প্রমাণ দিতে পারবেন না।"

তিনি আরও যোগ করেন, "এখানে দালাল চক্র রয়েছে এটা সত্য, তবে আবেদনকারী যদি সঠিক তথ্য নিয়ে আসেন, তবে কাউকে ফেরত দেওয়া হয় না। সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও ফেরত পাঠানো হয়েছে— এমন ঘটনা ঘটে না। আমি নিজে বিষয়টি সবসময় তদারকি করি।"

অফিস সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন গড়ে সেখানে প্রায় ১৩০টি আবেদন জমা পড়ে। বর্তমানে সম্পূর্ণ অনলাইনভিত্তিক প্রক্রিয়া চালু হওয়ায় অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই বলেই দাবি কর্তৃপক্ষের।

22/08/2026

এনসিপি মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহকে হ*ত্যার উদ্দেশ্যে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরে এহসান জাকারিয়া দলবলসহ আব্দুল্লাহকে ছুরি গলায় ধরে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তির নিরাপত্তার বিষয় নয়—এটি পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।

রাজনৈতিক মতপার্থক্য, বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতার কারণে কাউকে অপহরণ করে নিয়ে যাওয়া, অস্ত্রের ভয় দেখানো বা হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মৌলভীবাজারে এ ধরনের অভিযোগ বারবার সামনে আসছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার আগেই প্রশাসনের উচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা এবং প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা।
মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ—এখনো সময় আছে, কঠোর পদক্ষেপ নিন। কেউ যেন রাজনৈতিক পরিচয়, প্রভাব বা দলবল ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, তা নিশ্চিত করুন।

অভিযোগ সত্য হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রেও যেন কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত কাজ না করে।

21/08/2026

মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক Ahsan Jakariya হাফি. কল রেকর্ড ভাইরাল।

20/08/2026

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ছাত্রীরা

মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

মৌলভীবাজারে অসুস্থ-অস্বচ্ছল সাংবাদিকদের সরকারি সহায়তা নিলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড়
05/04/2026

মৌলভীবাজারে অসুস্থ-অস্বচ্ছল সাংবাদিকদের সরকারি সহায়তা নিলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড়

Address

Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share