22/06/2026
হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেবের মৃত্যুতে জননেতা জনাব মহসিন মিয়া মধুর শোক প্রকাশ
শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব সিলেটের একটি হাসপাতালে আজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সর্বজন শ্রদ্ধেয় হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন- শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় মেয়র' ন্যাশনাল টি কোম্পানির পরিচালক' বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জননেতা জনাব মো. মহসিন মিয়া মধু।
শোক বার্তায় জননেতা জনাব মো. মহসিন মিয়া বলেন,
হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন, উনার কাছ থেকে আমরা সব সময় সঠিক পরামর্শ পেতাম, তিনি অত্যন্ত আন্তরিক ও বিনয়ী একজন মানুষ ছিলেন।
পরিশেষে জননেতা জনাব মো. মহসিন মিয়া মধু মরহুমের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে মরহুমের জন্য মহান আল্লাহ পাকের নিকট জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনা করেন।