Abdus Salam Sumon

Abdus Salam Sumon Peace on me the day I was born and the day I die and the day I shall be raised alive.

11/04/2026

ধ্বংস হয়েছে কুন্ডের অধিপতিরা।
যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন।
যখন তারা তার কিনারায় বসেছিল।
এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্ৰত্যক্ষ করছিল।
আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর
আসমানসমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্ৰত্যক্ষদর্শী।
নিশ্চয় যারা বিশ্বাসী নর-নারীকে বিপদাপন্ন করেছে এবং পরে তাওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা।

08/04/2026

ইরানকে নিয়ে মোসাদের প্ল্যান গত ৪০ বছর ধরে। এতো নিখুঁতভাবে লোকেশান ট্র‍্যাক করে ইরানের শীর্ষ নেতৃত্ব কে হত্যা করেছে; এর পেছনে ছিলো বছরের পর বছর ধরে গোয়েন্দা ইনফিলট্রেশান।

ইয়াসির আরাফাতের স্ত্রী, সৌদি বাদশাহ এর স্ত্রী মোসাদ এজেন্ট ছিলেন- তারা এক জীবনে টেরই পাননি।

এই তো সেদিনের ঘটনা। লিবিয়া থেকে এক মসজিদের ইমাম কে গ্রেফতার করা হয়েছিলো যে সেখানে অনেক বছর ধরে ইমামতি করছিলো। আসলে সে ছিলো মোসাদ এজেন্ট।

ইজ্রে*ল কোনো দেশকে নিয়ে বছরের পর বছর ধরে প্ল্যান করতে থাকে।

যে ব্যক্তি ইজ্রে*লের পক্ষ হয়ে সার্ভ করছে সে নিজেও জানেনা যে সে কার পক্ষ হয়ে কাজ করছে।

বাংলাদেশ জনবহুল মুসলিমপ্রধান দেশ। এখানে শুরু হওয়া কোনো ইজ্রে*লবিরোধী বিক্ষোভ, বয়কট আন্দোলন দ্রুত ইন্টারন্যাশনাল কাভারেজ পেতে পারে।

বাংলাদেশে গত দুই দশকে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর প্রভাব বাড়ছে।

পুরো দুনিয়াও যদি ইজ্রে*ল-আম্রিকার নিন্দায় মুখর হয় এদের মুখ দিয়ে কোনো কথা বের হতে দেখবেন না।

ইজ্রে*ল কে সমালোচনা করার আগে সে বলে নিবে ইরানই এক নম্বর শত্রু। ইরানই খারাপ।

এদের একটা চেষ্টা থাকে আকীদার কথা বলে ইজ্রে*ল-আম্রিকার অপরাধকে লঘু করে দেখানোর চেষ্টা।

ইজ্রে*ল বিরোধীতা দানা বেঁধে উঠার উপক্রম হলে এরা নার্ভাস হয়ে যায়। আবোল-তাবোল বকতে থাকে। ইজ্রে*ল না ইরানই এক নম্বর শত্রু- এই বয়ান নিয়ে হাজির হয়।

এদের আকীদা নিয়ে বিশদভাবে খেয়াল করলে কিছু কমন প্যাটার্ন খুঁজে পাবেন।

একসময় বুঝতাম না।

একদিন চোখের সামনে একটা ভিডিও চলে আসলো।

এই গোত্রের এক জনপ্রিয় হুযুরের ছেলে ওয়াজ করছে, মুসলমানরা কেনো ছেলের নাম হোসাইন রাখে।

এটা নিয়ে সে প্রচন্ড ক্ষুব্ধ।

হোসাইন (রা:) নাকি পার্সিয়ান মহিলা বিয়ে করেছেন। এজন্য ইরানিরা ছেলেদের নাম হোসাইন রাখে। এই অঞ্চলে দীর্ঘদিন শিয়া শাসক থাকায় সেজন্য এখানেও নাকি ছেলেদের নাম হোসাইন রাখে।

যে দুই যুবক জান্নাতের সর্দার হবে তাদের একজন ইমাম হোসাইন (রা:)।

হোসাইন (রা:) একজন বীর। যিনি এজিদের বাহিনীর কাছে মাথা নোয়াননি।

কারবালার মর্মান্তিক কাহিনী না হলেও হোসাইন (রা:) এর নামে মুসলমানরা সন্তানের নাম রাখতেন।

এই ভিডিও দেখার পর মনে আর সন্দেহ থাকলো না এরা আসলে এজিদপন্থী।

ইতিহাস কেনো এজিদকে ভিলেইন হিসেবে স্থান দিছে- এই ক্ষোভ ওরা হোসাইন (রা:) এর উপর ঝাড়ে।

এদের সব ক্ষোভ আহলে বাইত অর্থাৎ নবী পরিবারের উপর।

খুব সূক্ষভাবে এরা গত দুই দশকে কিছু কাজ করেছে।

মুসলমানদের মধ্যে ধর্মীয় আচার-সংস্কৃতি সব বাদ দিয়ে দেয়ার ব্যবস্থা করেছে।

এখন আর শবে বরাত উদযাপন হয় না। ঈদে মিলাদুন্নবি উদযাপন হয় না।

এসব করা বিদআত- এই ওয়াজ জনগণের বিশাল অংশ মেনেও নিয়েছে।

এই ঈদ থেকে শুরু করেছে নতুন ওয়াজ।

ঈদে কোলাকুলি করা যাবে না। বিদআত।

ঈদের জামাতে শামিয়ানা টানানো যাবে না। বিদআত।

কিছুদিন পরে আরো এক্সট্রিম জিনিস পাবেন।

ঈদে সেমাই খাওয়া যাবে না। এরকম ওয়াজ আসা সময়ের ব্যাপার মাত্র।

মানে, এরা মুসলমানদের কোনো ঐতিহ্য-সংস্কৃতি রাখবে না।

নিজ জাতির মধ্যে পালন করার মতো আচার না থাকলে, কমন কোনো সংস্কৃতি না থাকলে- কী হয় এটা জেনেই তো ইজ্রে*ল/আম্রিকার সমাজবিজ্ঞানীরা এদের মাধ্যমে এসব বাস্তবায়ন করছে।

কাজটা কীভাবে হচ্ছে?

এরা সবাই সৌদি ফান্ডেড। সৌদি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছে অনেকে। সৌদি আরব হলো আম্রিকা-ইজ্রে*লের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সৌদিকে বলা হয় আম্রিকার পরম বন্ধু।

নবী পরিবারের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে উমাইয়ারা।

সৌদি রাজপরিবারও আহলে বাইত বিরোধী। এজন্য আপনি আলী (রা:) বর্ণিত হাদীস পাবেন না। ফাতেমা (রা:) এর কোনো হাদীস পাবেন না।

হজ বাবদ বিলিয়ন বিলিয়ন ডলার আয় না হলে, এরা মক্কা-মদিনাও পবিত্র রাখতো না।

সৌদি আরব কীভাবে এই বিষাক্ত গোষ্ঠীকে মুসলিমপ্রধান দেশে এস্টাবলিশ করছে- টের পান?

সন্তানকে এদের মাদ্রাসায় পড়িয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখার আগে; শুধু কমনসেন্স খাঁটিয়ে বুঝার চেষ্টা করুন এরা কোন পক্ষের লোক। এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে।

এদের ব্যাপারে বুঝার জন্য আরেকটা ক্লু দিই।

ইবলিশ জ্বিন হলেও ইবাদাতের মাধ্যমে ফেরেশতাদের সমকক্ষ হয়ে গিয়েছিলো। আল্লাহর প্রিয় পাত্রে রূপলাভ করে সে।

এখান থেকে সে শয়তান হলো কীভাবে?

সে আল্লাহর নির্দেশ পালনে অস্বীকার করে। অহমিকায় ভুগে মাটির তৈরি আদম (আ:) কে সেজদা দিতে রাজি হয়নি।

এই পাপে সে শয়তানে পরিণত হয়।

এই গ্রুপের এক হুযুর অলরেডি একটা ভিডিও দিয়েছেন।

খামেনীকে যদি জান্নাত দেয়া হয় তাহলে সে নিজে জান্নাত পেলেও সেটা ফেলে জাহান্নামে চলে যাবে।

মানে আল্লাহর শানে বেয়াদবী করে শয়তান হয়ে যেতেও তার আপত্তি নাই।

খেয়াল করে দেখেন, তার আসল এজেন্ডা কিন্তু জান্নাত পাওয়া না। ধর্ম না।

ইরান বিরোধীতা।

পৃথিবীতে একটা দেশেরও সেইম এজেন্ডা।

মিলায়ে নেন এবার এরা কারা।

যারা অলরেডি এদের দ্বারা ব্রেইনওয়াশড তারা মুয়াবিয়া-এজিদের সাথে হাশর চাইয়েন। সন্তানের নাম রাইখেন এজিদ।

24/03/2026

কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়?"
একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কন্ঠে বলতে লাগলো,

হুজুর!
আমার স্ত্রী কে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি।

যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে।

আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী।
বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেলো, আমার মনে হলো, প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী।

হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বললো, হ্যাঁ হ্যাঁ, বলুন।

হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়িকুত্তা গুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে।
লোকটি অধীর আগ্রহে জানতে চাইলো, কিন্তু হুজুর কেন এমনটা মনে হবে?
সমস্যাটা কোথায় হচ্ছে?
হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন,
শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ডর-ভয়, লাজ-শরমও যখন মানুষের চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না।

আর তোমার সমস্যাটা হচ্ছে,
তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না।
আল্লাহকে ভয় করতে থাকো।
দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে।

আল্লাহ আমাদের বিধান মেনে চলার তৌফিক দান করুক।
আমিন।

18/03/2026
পৃথিবীর বুক থেকে একটি উজ্জল নক্ষত্রের বিদায়। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আপনি আবারও প্রমাণ দিয়ে গেলেন ইসলামের...
01/03/2026

পৃথিবীর বুক থেকে একটি উজ্জল নক্ষত্রের বিদায়।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনি আবারও প্রমাণ দিয়ে গেলেন ইসলামের সৈনিকেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। আপনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
অচীরেই জালিমেরা ধ্বংস হবে, ইনশাআল্লাহ।
হে প্রিয় মুখ, প্রিয় নেতা বিদায়...

Address

Meherpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdus Salam Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdus Salam Sumon:

Share