07/10/2026
কিছু জিনিস সময়ের কাছে ছেড়ে দিতে হয়।
কিছু মানুষকে আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়।
আর কিছু চাওয়া তাহাজ্জুদের সিজদায় ছেড়ে দিতে হয়।
মানুষ চেষ্টা করলেও সব পায় না।
যেটা কপালে নেই, হাজারবার কেঁদেও সেটা আসবে না।
আর যেটা কপালে আছে, দুনিয়ার কেউ সেটা আটকাতেও পারবে না।
কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই।
তুমি এত দোয়া করো, এত চাও...
আল্লাহ খুশি হয়ে "নেই" কেও "আছে" বানিয়ে দিতে পারেন।
আর মাঝে মধ্যে ছোট কিছু পাওয়ার আশায়
বড় বড় জিনিসও ত্যাগ করতে হয়।
কারণ ওই ছোট প্রাপ্তিটাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
কিছু জিনিস সময়ের কাছে ছেড়ে দিতে হয়।
কিছু মানুষকে আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়।
আর কিছু চাওয়া তাহাজ্জুদের সিজদায় ছেড়ে দিতে হয়।
মন থেকে এমনভাবে ছেড়ে দাও,
যেন আল্লাহ খুশি হয়ে সেটাই তোমাকে দিয়ে দেন।
আমরা জানি না কোনটা চেষ্টা দিয়ে পাবো,
আর কোনটা শুধু সবর আর দোয়া দিয়ে পাবো।
তাই ইচ্ছা থাকা পর্যন্ত থেমো না।
চেষ্টা করো, দোয়া করো, সবর করো।
যেটা পাওয়ার না, ওটার পেছনে নিজেকে কষ্ট দিও না।
আর যেটা পাওয়ার, সময় হলে ঠিকই ধরা দেবে।
সর্বোপরি প্রত্যেক মানুষের মনের আশা যেন পূর্ণ হয়।
কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী 🤍
#কপালের_লেখা #সবর #দোয়া #তাহাজ্জুদ #আল্লাহ_ভরসা #আল্লাহ_উত্তম_পরিকল্পনাকারী #মনের_আশা_পূর্ণ_হোক #ত্যাগ