15/08/2026
🎬 Awarapan 2 — রিভিউ
১৯ বছর পর আবারও পর্দায় ফিরেছে শিবম পণ্ডিত। আর সত্যি বলতে, Awarapan 2 দেখার সবচেয়ে বড় কারণ যদি একটা হয়, সেটা হলো Emraan Hashmi as Shivam।
⚠️ স্পয়লার নেই..
বলিউডে নায়কের অভাব নেই কিন্তু হাতেগোনা কিছু নায়ক আছে যাদের স্ক্রিন প্রেজেন্স পর্দায় আগুন লাগিয়ে দেয়। ইমরান হাশমি হলেন সেই হাতেগোনা কয়েক জনের একজন। তার উপস্থিতি বিশেষ কয়ে যখন অ্যাংরি ইয়াং ম্যান লুকে হাজির হন পুরো সিনেমার লাইমলাইট তিনি টেনে নিয়ে যান। আওরাপান ২ তেও এর ব্যাতিক্রম হয়নি। বহু বছর পর সেই ভিন্টেজ ইমরান হাশমিকে দেখতে পেলাম।
প্রথম Awarapan যারা দেখেছেন, তারা জানেন শিবম শুধু একটা চরিত্র নয়—একটা অনুভূতি। তার ভেতরের কষ্ট, একাকীত্ব, ভালোবাসা আর redemption এর গল্পটা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। দ্বিতীয় পর্ব সেই শিবমকেই নতুন এক মিশনের মধ্যে নিয়ে আসে। এবার তার সামনে মানবপাচার ও অপরাধজগতের ভয়ংকর এক দুনিয়া। পুরনো ক্ষত, নতুন সম্পর্ক আর প্রতিশোধ সবকিছু মিলিয়ে গল্পটা এগিয়েছে।
পুরো সিনেমার প্রাণ হলেন ইমরান হাশমি৷ তার সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। বয়স বেড়েছে, কিন্তু Shivam-এর চোখের সেই বিষণ্ণতা আর attitude একটুও কমেনি। বিশেষ করে তার intense expression, action scene এবং emotional মুহূর্তগুলো বেশ ভালো লেগেছে। অনেক জায়গায় মনে হয়েছে “এই চরিত্রটা ইমরান ছাড়া আর কে করতে পারত?” Awarapan 2 আসলে অনেকটাই Emraan Hashmi-এর comeback vehicle, আর সেই দায়িত্বটা তিনি বেশ ভালোভাবেই সামলেছেন।
দিশা পাটানির Zara চরিত্রটা গল্পে emotional angle যোগ করেছে এবং Shivam এর journey কে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছে। তবে সত্যি বলতে, চরিত্রটির আরও depth থাকলে ভালো লাগত। কিছু জায়গায় তার অভিনয় ঠিকঠাক, কিন্তু ইমরানের মতো শক্তিশালী impact তৈরি করতে পারেননি।
Shabana Azmi কে Nafisa চরিত্রে বেশ interesting লেগেছে। তাঁর screen presence এবং dialogue delivery দুর্দান্ত। তবে তাঁর চরিত্রটি যতটা শক্তিশালী হতে পারত, screenplay সেই সুযোগ পুরোপুরি দেয়নি।
অন্যদিকে Suvinder Vicky এবং অন্যান্য supporting actors নিজেদের জায়গা থেকে ভালো করেছেন। তবে villain side এর কয়েকটি চরিত্র আরও threatening হলে গল্পের tension অনেক বেশি বাড়ত। দর্শকদের একটি অংশও মূল villain ও gang-এর impact কম মনে করেছেন।
Awarapan 2-এর সবচেয়ে ভালো দিক হলো এটি শুধু পুরনো সিনেমার nostalgia বিক্রি করার চেষ্টা করেনি। প্রথম সিনেমার Shivam এর journey কে ধরে নতুন একটা গল্প বলার চেষ্টা করেছে।
প্রথমার্ধে action, suspense এবং Shivam এর mission বেশ engaging। Bangkok-এর locations, cinematography এবং action sequences সিনেমাকে উপভোগ্য করে তুলেছে। তবে দ্বিতীয়ার্ধে এসে গতি কিছুটা কমে যায়। কিছু ঘটনা predictable মনে হয়েছে এবং climax টাও আরও tight হতে পারত। ফলে প্রথম পর্বের মতো emotional impact পুরো সিনেমাজুড়ে ধরে রাখা সম্ভব হয়নি।
মিউজিক এর nostalgia অনেক বড় factor। Awarapan এর পুরনো আবহ ও গানগুলোর স্মৃতি দর্শকদের জন্য আলাদা একটা emotional connection তৈরি করেছে। নতুন গানগুলো হয়তো প্রথম সিনেমার soundtrack এর মতো iconic নয়, কিন্তু কিছু গান পরিস্থিতির সঙ্গে ভালোভাবে ব্যবহার করা হয়েছে।
সবশেষে বললে Awarapan 2 খুব বেশি আহামরি হয়নি। গল্পে কিছু দুর্বলতা আছে, কিছু চরিত্র আরও ভালোভাবে লেখা যেত এবং দ্বিতীয়ার্ধে screenplay আরও শক্ত হওয়া দরকার ছিল।
কিন্তু তারপরও একটা জিনিস অস্বীকার করার উপায় নেই যে Shivam Pandit is back! ❤️🔥
১৯ বছর পর প্রিয় একটা চরিত্রকে আবার পর্দায় দেখা এই অনুভূতিটাই অনেকের জন্য সিনেমাটার সবচেয়ে বড় পাওয়া।
এটা Awarapan (2007) এর মতো masterpiece নয়, কিন্তু একজন Emraan Hashmi fan এবং Shivam Pandit-এর ভক্ত হিসেবে সিনেমাটা একবার দেখার মতো।
আর সবচেয়ে বড় কথা “Awarapan” শেষ হয়নি, Shivam-এর গল্পটাও শেষ হয়নি।
Awarapan কে পছন্দ করে থাকলে Awarapan 2 কে একবার দেখতেই পারেন। পুরনো নস্টালজিয়া আবারে জেগে উঠবে।
পার্সেনাল রেটিং: ৭/ ১০