Gazi Humayun Kabir ofisial

Gazi Humayun Kabir ofisial আমরা মন্দ কিছুর আলোচনা অন্যের মাঝে কল্পনা করি, ভালো কিছুর আলোচনা নিজের মধ্যে কল্পনা করি

আসসালামু আলাইকুম,
গাজী হুমায়ুন কবির অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম।

আমরা মন্দ কিছুর আলোচনা অন্যের মাঝে কল্পনা করি, ভালো কিছুর আলোচনা নিজের মধ্যে কল্পনা করি । তাই আমাদের উচিত সবসময় সত্য কথা বলা এবং সত্যের পথে চলা। সত্য কথা কে প্রশ্রয় দেওয়া এবং সবাইকে সত্য কথা বলার পরামর্শ দেওয়া।

বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।

04/04/2026

আলহামদুলিল্লাহ
u??

30/03/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান ( দা.বা.)এর সহধর্মিনী কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন।
আল্লাহপাক মরহুমাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

আমার প্রিয় এলাকাবাসী,দেশবাসী ও প্রবাসীদের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।            ঈদ মোবারক!!!"
20/03/2026

আমার প্রিয় এলাকাবাসী,দেশবাসী ও প্রবাসীদের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক!!!"

আমরা সকলেই বেশি বেশি এস্তেগফারের আমল করি কোরআন তেলাওয়াত করি দুরূদের আমল করি
20/02/2026

আমরা সকলেই বেশি বেশি এস্তেগফারের আমল করি কোরআন তেলাওয়াত করি দুরূদের আমল করি

যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, তখন একমাত্র আল্লাহই এমন সত্তা যিনি বান্দাকে আরও কাছে টেনে নেন। মানুষের কথায় মন ভাঙতে...
27/01/2026

যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, তখন একমাত্র আল্লাহই এমন সত্তা যিনি বান্দাকে আরও কাছে টেনে নেন। মানুষের কথায় মন ভাঙতে পারে, কিন্তু আল্লাহর কথায় হৃদয় জুড়ে যায়। তাই মানুষের সন্তুষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য বানাও। কারণ যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে কেউ অপমান করতে পারে না।

আজ বুধবার, ৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি
22/01/2026

আজ বুধবার, ৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

এই ঘরটা হযরত আয়শা (রাঃ) এর ঘর। রাসূল (সাঃ) এর কবর যেখানে সেখানে একটা চৌকি ছিলো। যাতে রাসূল (সাঃ) আরাম করতেন। এবং এই চৌকি...
30/12/2025

এই ঘরটা হযরত আয়শা (রাঃ) এর ঘর। রাসূল (সাঃ) এর কবর যেখানে সেখানে একটা চৌকি ছিলো। যাতে রাসূল (সাঃ) আরাম করতেন। এবং এই চৌকির উপরেই হযরত আয়শা (রাঃ) এর কোলে মাথা রেখে তিনি ইন্তেকাল করেন।

রাসূল (সাঃ) এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে যান কোথায় দাফন করা হবে তা নিয়ে। কেউ মসজিদে, কেউ জান্নাতুল বাকীতে একেকজন একেক রকম মত দিচ্ছিলেন।

তখন আবু বকর (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ) থেকে শুনেছি কোনো নবী যেখানে ইন্তেকাল করেন, সেখানেই তাকে দাফন করা হয়। এরপর সাহাবায়ে কেরাম একমত হলে এখানেই রাসূল (সাঃ) কে দাফন করা হয়।

দাফনের পরও আয়শা (রাঃ) এই ঘরেই আগের মত বসবাস করতেন। রাসূলের মৃত্যুর ২বছর পর আবু বকর (রাঃ) অসুস্থ অবস্থায় তিনিও ইন্তেকাল করেন।

অসুস্থ থাকাকালীন তিনি বলেছিলেন, আমি চাই আমাকে আল্লাহর রাসূল (সাঃ) এর পাশে দাফন করা হোক, যদি আয়িশা অনুমতি দেন। আয়শা (রাঃ) অনুমতি দিলে রাসূল (সাঃ) এর পাশেই আবু বকর (রাঃ) কেও দাফন করা হয়।

এরপর আয়শা (রাঃ) এর ইচ্ছে ছিলো রাসূল (সাঃ) ও তার পিতা আবু বকরের পাশে তিনি নিজে দাফন হতে। কিন্তু মৃত্যুশয্যায় শুয়ে হযরত উমর (রা.) তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আমি রাসূল (সা.)-এর রওজার পাশে দাফন হতে চাই।

তুমি মা আয়েশা (রা.) এর কাছে যাও এবং তাকে বলো, উমর তার দুই সাথীর পায়ের কাছে কবরস্থ হওয়ার অনুমতি চাইছে। তাকে 'আমিরুল মুমিনীন' বলো না, শুধু 'উমর' বলো।

এটা শুনে আয়িশা (রাঃ) কেঁদে ফেললেন। এবং তিনি দীর্ঘ সময় কান্নায় ভেঙে পড়েছিলেন। এরপর বললেন, আমি এই জায়গাটি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি উমরের জন্য তা ছেড়ে দিলাম।

আয়শা (রাঃ) অনুমতি দেওয়ার পরও উমর (রাঃ) তার ছেলেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আবার অনুমতি চাইবে। কারণ হতে পারে আমার জীবদ্দশায় লজ্জায় পড়ে অনুমতি দেওয়া হয়েছিল। যদি আবার অনুমতি পাওয়া যায়, তবে দাফন করবে নতুবা সাধারণ কবরস্থানে দাফন করে দিও।

তার মৃত্যুর পর রওজার দরজায় গিয়ে অনুমতি চাইলে মা আয়েশা (রা.) বললেন, "উমরকে তার সাথীদের পাশে দাফন হওয়ার জন্য স্বাগতম।

উমর (রাঃ) কে দাফনের আগে আয়শা (রাঃ) সেই ঘরে স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন। কিন্তু তার দাফনের পর ছবিতে যেভাবে দেওয়া আছে সেভাবে পর্দার ব্যবস্থা করেন।

আয়শা (রাঃ) বলেন, উমরকে যখন তাঁদের সঙ্গে দাফন করা হলো, আল্লাহর কসম! এরপর থেকে আমি সেখানে প্রবেশ করিনি যতক্ষণ না আমি আমার কাপড় শক্ত করে জড়িয়ে পূর্ণ পর্দা করে প্রবেশ করেছি।

আয়শা (রাঃ) ৬৫ বা ৬৬ বছর বয়সে এই ঘরেই তিনি ইন্তেকাল করেন। রাসূল এর মৃত্যুর পরেও প্রায় ৪৭ বছর পর্যন্ত জীবিত ছিলেন এই মহিয়সী। এই পুরো সময় ইলমের চর্চা, উম্মতের ফিকির ও ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন।

মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে বলেছিলেন, আমাকে রাসূল (সাঃ) এর সাথে ঘরে দাফন করো না, রাসূল (সাঃ) এর বাকি স্ত্রীদের সাথে দাফন করো। কারণ আমি চাই না আমাকে বাকি স্ত্রীদের থেকে বিশেষভাবে পবিত্র বা উচ্চ মর্যাদাসম্পন্ন মনে করা হোক। এরপর এই মহিয়সীকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। রদ্বিআল্লাহু আনহা। 🌹

একটা কবর থেকেও পর্দা করেছিলেন জগত শ্রেষ্ঠ এই নারী। তবুও তোমরা কেন পর্দা থেকে এত দূরে?? ও নারী সমাজ!

(ছবি মদিনা মিউজিয়াম থেকে সংগৃহীত।)

26/12/2025

Address

মিরপুর ১১ব্লক সি এভিনিউ ৫ লেইন ২৩মিরপুর , ঢাকা ১২১৬
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Humayun Kabir ofisial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi Humayun Kabir ofisial:

Shortcuts

Share