Md. Raton Ali

Md. Raton Ali Tech Trips and Tricks

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জনাই বিনম্র শ্রদ্ধা।
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জনাই বিনম্র শ্রদ্ধা।

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল...
20/03/2025

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!

রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।

সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।

শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?

শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।

নীতিকথা: হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।।😌

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
06/03/2025

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে অসম্মান করা হয়। তাদের এই ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই এবং আপনারাও সম্মান করুন। পৃথিবীর বুকে সুস্থ মস্তিষ্ক নিয়ে বাঁচুন।

03/03/2025

★ পবিত্র রমজানের শুভেচ্ছা!

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই পবিত্র মাস আমাদের সকলের জন্য কল্যাণ, শান্তি ও বরকতের বার্তা নিয়ে আসুক। সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে পারি।

রমজানুল মোবারক!

পরিচ্ছেদঃ ৩০/৮. যে ব্যক্তি সওম পালনের সময় মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করে না।১৯০৩. আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণ...
01/03/2025

পরিচ্ছেদঃ ৩০/৮. যে ব্যক্তি সওম পালনের সময় মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করে না।

১৯০৩. আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। (৬০৫৭)

16/03/2024
কথাঃ মানুষ জাত এতটায় নিচে নেমেছে যে, সামান্য হাসি খুশি থাকার জন্য চিরস্থায়ী সুখকে প্রাধান্য দেয় না। অস্থায়ী হাসিখুশির জন...
04/03/2024

কথাঃ মানুষ জাত এতটায় নিচে নেমেছে যে, সামান্য হাসি খুশি থাকার জন্য চিরস্থায়ী সুখকে প্রাধান্য দেয় না। অস্থায়ী হাসিখুশির জন্য চিরস্থায়ী সুখকে হারায় আর দোষারোপ করে কপাল বা ভাগ্যের। যেসব লোক কপাল বা ভাগ্যকে দোষারোপ করে তারা ব্যক্তিত্বহীন। #আগে_নিজের_নীতিকে_ঠিক_করুন।

মানুষকে ততটায় বিশ্বাস করা উচিত!যতটা বিশ্বাসের আস্থা রাখে...
03/03/2024

মানুষকে ততটায় বিশ্বাস করা উচিত!
যতটা বিশ্বাসের আস্থা রাখে...

Address

Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Md. Raton Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share