Cad & Concrete

Cad & Concrete Precision in CAD, Strength in Concrete. Bridging the gap between digital drafting and real-world civil construction.

27/01/2026

✅ Fresher Civil Engineer দের জন্য করণীয় কি কি হতে পারে__🤔

1️⃣ প্রথমত AutoCAD ভালোভাবে শিখতে হবে।
2D Drawing, Dimension এবং Scale ঠিকভাবে জানা দরকার।

2️⃣ Drawing বোঝা খুবই জরুরি।
একজন Civil Engineer হলে Plan, Section, Elevation ঠিকভাবে বোঝা খুবই দরকার।
এগুলো না জানলে কাজ বোঝা কঠিন হয়ে পড়ে।

3️⃣ Site visit করতে হবে বেশি বেশি।
শুধু বই পড়েই যেকোনো কাজ করা সম্ভব হয় না।
Column, Beam, Slab বাস্তবে দেখলে বুঝতে সুবিধা হয়।

4️⃣ Basic site knowledge নিতে হবে।
Rebar, Concrete mix, Shuttering, Curing ইত্যাদি জানলে সাইটে কাজ অনেক সহজ হয়।

5️⃣ Measurement clear রাখতে হবে।
Measurement tape ব্যবহার করা জানতে হবে।
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ঠিকভাবে মাপলে সাইটে ভুল কম হয়।

6️⃣ Practice করতে হবে বারবার।
যেকোনো কাজ বারবার প্র্যাকটিস করলে confidence অনেক বেড়ে যায়।

7️⃣ Senior দের কথা শুনতে হবে।
শুরুতে ego বাদ দিয়ে শেখার মনোভাব রাখতে হবে।
Senior engineer বা colleague এর পরামর্শ মানলে অনেক ভুল এড়ানো যায়।

8️⃣ Patience রাখতে হবে।
শুরুতে job সবসময় perfect হয় না।
ধৈর্য ধরলে ও নিয়মিত চেষ্টা করলে ধীরে ধীরে ভালো পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে ইনশাআল্লাহ।

9️⃣ Communication skill বাড়াতে হবে।
Site engineer হলে মিস্ত্রি, supervisor ও client এর সাথে কথা বলতে জানতে হবে।
ভালো কমিউনিকেশন থাকলে কাজ অনেক সহজ হয়।

🔟 নিজেকে সবসময় আপডেট রাখতে হবে।
নতুন technology, software, BNBC, site rules সম্পর্কে জানার চেষ্টা করতে হবে।
যে engineer শেখা বন্ধ করে — তার growth সেখানেই থেমে যায়।

11/11/2025

যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকলে উত্তম হবে।

🔹 1. স্পেসিফিকেশন কি?
উত্তর: কাজটি কিভাবে ও কোন অনুপাতে সম্পন্ন হবে তার বিস্তারিত নির্দেশনাকে Specification বলে।
🔹 2. সিডিউল কি?
উত্তর: যে নির্দেশিকায় Specification, BOQ এবং Rateসহ বিস্তারিত লেখা থাকে, তাকে সিডিউল বলা হয়।
🔹 3. Project Launch করতে কী কী দরকার?
উত্তর: জায়গা, ড্রইং, ডিজাইন, সিদ্ধান্ত, প্রয়োজনীয় লোকবল এবং উপকরণ।
🔹 4. Layout কি?
উত্তর: ড্রইং সিটে থাকা ডিজাইন অনুযায়ী ফিল্ডে মাপ অনুযায়ী স্থাপন বা সেট করা-কে Layout বলে। Layout করার সময় প্রথমে সোজা ওয়াল থেকে শুরু করতে হবে।
🔹 5. Grid Line কাকে বলে?
উত্তর: কাজের সুবিধার জন্য ড্রইং-এ নির্দিষ্ট দূরত্বে উত্তরের দিকে–দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমে টানা রেখাকে Grid Line বলে। এটি হল Reference Line, কখনো Center Line নয়।
🔹 6. Centre Line কাকে বলে?
উত্তর: কলাম বা ফুটিং-এর মধ্য বরাবর টানা রেখাকে Center Line বলে। এটি member-এর সেন্টারের মধ্য দিয়ে যেতে হবে। Center Line Grid Line হিসেবে ধরা যেতে পারে।
🔹 7. একটি কলাম ও ফুটিং-এর অবস্থান কিভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: কলামের Center Line এবং ফুটিং-এর Center Line অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কারণ ছাড়া এটির ব্যতিক্রম নেই।
🔹 8. Layout করার সময় মাটি পরীক্ষা কিভাবে করা যায়?
উত্তর: সুতার সাহায্যে ৩-৪-৫ ফুটের সমকোণী ত্রিভুজ তৈরি করুন। এটি ব্যবহার করে যেকোনো কর্নারে ৯০° চেক করা যায়।
🔹 9. Pile Layout কিভাবে করতে হবে?
উত্তর: Building Layout ফাইনাল করার পর Drawing অনুযায়ী Pile Point নির্ধারণ করুন। প্রতিটি পয়েন্টে ৮/১০ মিমি রড একফুট পুঁতে, সামান্য ঢালাই করে Pile Point ঠিক রাখতে হবে।
🔹 10. পাইল কত প্রকার?
উত্তর: কার্যপ্রণালীর উপর ভিত্তি করে পাইলকে ভাগ করা যায়:
Function অনুযায়ী
Driving অনুযায়ী
Classification অনুযায়ী
এছাড়া প্রকৃতি অনুযায়ী:
Pre-Cast Pile
Cast-in-Situ Pile
🔹 11. 18" ডায়া Pile-এর জন্য কত চিজেল ব্যবহার?
উত্তর: 16" ডায়া চিজেল ব্যবহার করতে হবে।
🔹 12. যে পাইপ দিয়ে Pile ঢালাই হয়, তার নাম কি?
উত্তর: ত্রিমি পাইপ।
🔹 13. ত্রিমি পাইপের ডায়া কত?
উত্তর: 6" থেকে 7" পর্যন্ত।
🔹 14. বোরিং ওয়াশ কত সময় করতে হবে?
উত্তর: কমপক্ষে অর্ধ ঘণ্টা, অর্থাৎ যতক্ষণ পানি কাদা আসে।
🔹 15. Pile-এ Aggregate কী এবং অনুপাত কত?
উত্তর: Aggregate হিসেবে Stone Chips/ Singles ব্যবহার হয়। অনুপাত সাধারণত 1:8:1.83।
🔹 16. Cut-Off Level কম রেসিওতে কেন কাস্টিং করা হয়?
উত্তর: কাস্টিং-এর পর Cut-Off Level ভাঙতে হয়, তাই কম রেসিওতে (1:2:4 বা 1:3:6) কাস্টিং করা হয়।
🔹 17. একটি Pile বোরিং-এর পর পরবর্তী Pile-এর দূরত্ব কত?
উত্তর: কমপক্ষে 6 ফুট, বেশি হলে আরও ভালো।
🔹 18. এক দিনে একটি মেশিনে কয়টি Pile করা সম্ভব?
উত্তর: 50 ফুটের নিচে 3টি, 50 ফুটের উপরে 2টি।
🔹 19. Pile-এর ভারবহন ক্ষমতা কী?
উত্তর: প্রতি বর্গফুট Pile নিরাপদে যে ওজন বহন করতে পারে, তাকে Pile-এর ভারবহন ক্ষমতা বলে।
🔹 20. Pile ব্যবহার কেন হয়? Pre-cast Pile স্থানান্তর করলে কী লক্ষ্য রাখতে হবে?
উত্তর: মাটির Bearing Capacity কম হলে Pile ব্যবহার হয়। Pre-cast Pile স্থানান্তরের সময়:
ভাঙা না যায়, তাই C.G ঠিক করে ওয়্যার বাঁধতে হবে।
Accident এড়াতে সতর্ক থাকতে হবে।
🔹 21. ফুটিং-এর মাটি কাটার আগে কি ভাবা উচিত?
উত্তর: গভীর ফুটিং-এর মাটি আগে কাটা উচিত এবং মাটির অবস্থার ওপর ভিত্তি করে Safety ব্যবস্থা নিতে হবে।
🔹 22. Safe Bearing Capacity of Soil কি?
উত্তর: জমির ওপর যত ওজন নিরাপদে চাপানো যায় যাতে ফাউন্ডেশন বসে যাওয়ার ভয় না থাকে, তাকে Soil-এর Safe Bearing Capacity বলে।
🔹 23. Shoring কি?
উত্তর: রাস্তা বা খুঁটি মাটি ধরে রাখার জন্য দুই পাশে লম্বা কাঠের তক্তা ব্যবহার করার পদ্ধতিকে Shoring বলে।
🔹 24. Vi****or Roller-এর বিশেষত্ব কী?
উত্তর: চালু করলে এটি ক্রমাগত Vibrate করে, ফলে মেঝে, রাস্তা বা বালি Properly Compacted হয়।
🔹 25. Foundation কী?
উত্তর: Building-এর নীচের অংশ যা সমস্ত লোড মাটিতে সমভাবে পৌঁছে দেয়। Footing অবশ্যই শক্ত মাটিতে বসাতে হবে।
🔹 26. Footing সাধারণত কত প্রকার?
উত্তর: ৩ প্রকার:
Spread Footing
Combined Footing
Mat/ Raft Footing
🔹 27. R.C.C কী?
উত্তর: Reinforced Cement Concrete, অর্থাৎ Concrete + Steel। এটি টান ও চাপ উভয়ই সহ্য করতে পারে।
🔹 28. Ferro-Cement কি?
উত্তর:
Expended Metal বা Coil Rod দিয়ে খাঁচা তৈরি করে Cement এবং Sylhet Sand
দিয়ে হালকা কাস্টিং করা। সাধারণত 1" থেকে 2" Wall তৈরি ও ট্যাঙ্কে ব্যবহার
হয়।
🔹 29. Curing কী এবং কেন?
উত্তর: Concrete, Brickwork বা Plastering-এর ডিহাইড্রেশন রোধ করতে দিনে ৩–৪ বার পানি দেওয়া। এটি শক্ত ও টেকসই নির্মাণ নিশ্চিত করে।
🔹 30. Segregation কী?
উত্তর: বেশি Water Cement Ratio হলে মিশ্রণ ফেলার পর সিমেন্ট-বালু আলাদা হওয়া। এটি Segregation নামে পরিচিত।
🔹 31. Bleeding কী?
উত্তর: এটি Segregation-এর একটি ধরন। কংক্রিট থেকে সিমেন্ট থিতিয়ে যাওয়াকে Bleeding বলে। এর ফলে কংক্রিট দুর্বল হয় এবং উপরিভাগে Hair Crack দেখা দিতে পারে।
🔹 32. 100 cft কাজের জন্য কংক্রিট উপাদান নির্ধারণ (1:2:4 অনুপাত)
উত্তর:
Dry Condition: 100 cft
Wet Condition: 100 × 1.5 = 150 cft
Cement = 150 × (1/7) × 0.8 ≈ 17.5 ব্যাগ
Sand = 48 cft
Aggregate = 85.5 cft
🔹 33. Column কত প্রকার?
উত্তর: প্রধানত ২ প্রকার:
Tied Column
Spiral Column
🔹 34. কংক্রিট-এর উপাদানগুলো কী কী?
উত্তর:
কোর্স Aggregate (Stone Chips / Brick Chips)
ফাইন Aggregate (Sand)
সিমেন্ট
পানি
🔹 35. কংক্রিট উপাদানের “রাজা” কে?
উত্তর: কোর্স Aggregate (Stone Chips / Brick Chips)
🔹 36. 200 cft-এ 2% রড ব্যবহার হলে রডের পরিমাণ (kg)?
উত্তর: 200 × 2 × 490 = 1960 lbs → 882 kg
🔹

Old Age Home Project ❤️🏘️
01/07/2025

Old Age Home Project ❤️🏘️

28/10/2024
😍
18/09/2024

😍

ইলিশ 😍
18/09/2024

ইলিশ 😍

Faluda 😍
18/09/2024

Faluda 😍

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/08/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Cad & Concrete posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cad & Concrete:

Share