SardeR some word

SardeR some word Don't be afraid, stomach burning has to go away

প্রিয় মানুষকে ঘৃণা করার হাজারটা কারণ থাকলেও, তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট।কেউ চলে যেতে চাইলে তার কাছে হাজারটা ক...
08/05/2026

প্রিয় মানুষকে ঘৃণা করার হাজারটা কারণ থাকলেও,
তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট।
কেউ চলে যেতে চাইলে তার কাছে হাজারটা কারণ থাকতে পারে, আর যদি কেউ থাকতে চায় তা হলে কোনো কারণ ছাড়াই থেকে যেতে পারে শুধু মাত্র ভালোবাসার বাহানা দিয়ে।

আমরা যাদের হারাই, কিংবা যারা আমাদের হারায়-
তারা কেউই পুরোপুরি হারিয়ে যায় না।
তারা হয়তো অন্য কারো জীবনে গিয়ে পূর্ণ হয়ে ওঠে।

শুধু অপূর্ণ থেকে যাই আমরা।
একটা নাম, একটা স্মৃতি, আর-
হাজারটা অজানা প্রশ্ন বুকে নিয়ে।

তাদের নতুন হাসিতে আমাদের কোনো অধিকার থাকে না, তাদের নতুন গল্পে আমাদের কোনো চরিত্র থাকে না।

তবুও অদ্ভুতভাবে, তাদের পুরোনো হয়ে যাওয়া
মুহূর্তগুলোতেই আমরা আজীবন আটকে থাকি।
আমরা নিজের ভেতরে তার একটা স্মৃতির শহর হয়ে থাকি।

©️—ফাহমিদ হাসান

08/04/2026

পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিষয়গুলোর একটি হলো, নসিব। কারন নসিবে যা লেখা থাকে, তা ঠেকানোর সাধ্য কারো নেই. আপনার জন্য যা নির্ধারিত তা পেতে দেরি হতে পারে বা পথ ঘুরতে পারে কিন্তুু তা কখনো হারিয়ে যায় না, পরিস্থিতি বা মানুষ পাল্টালেও নসিবের প্রাপ্য ঠিকই আপনাকে খুঁজে নেবে অস্থির না হয়ে নিজের কাজ টুকু করে যান এবং ধৈর্য্য ধরুন কারন নসিব কখনো ভুল করে না শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে যা আপনার নয় তা হাজার চেষ্টাতেও থাকবে না, আর যা আপনার তা পুরো পৃথিবী ঘুরে হলেও আপনার কাছে এসে পৌঁছাবেই,
ইনশাআল্লাহ, 🤍🤝
©️

আপনি অভাব টাকে পুষে রাখেন অভাব হচ্ছে আমাদের সেই আত্মীয় _যে আত্মীয় কখনোই আপনার কাছ থেকে বিলাসী জীবন যাপন পছন্দ করে না।
28/03/2026

আপনি অভাব টাকে পুষে রাখেন অভাব হচ্ছে আমাদের সেই আত্মীয় _যে আত্মীয় কখনোই আপনার কাছ থেকে বিলাসী জীবন যাপন পছন্দ করে না।

13/01/2026

"আমাদের মধ্যে আজ যোগাযোগ নেই, হয়তো কোনোদিন আর হবেও না। আসলে সময়ের প্রয়োজনে যোগাযোগ বিচ্ছেদ হতেই পারে, পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়। সম্পর্কটাও হয়তো একসময় ছিন্ন হয়ে যায়, কিন্তু মনের গভীরে জমা থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়।
মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো তো আর মুছে ফেলা যায় না। সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে—হয়তো কোনো না পাওয়া আক্ষেপে, নয়তো সারাজীবনের এক নীরব অপেক্ষায়।
জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে, আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটব। কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত আর যন্ত্রণার হবে, তা কোনোদিন কল্পনাও করিনি। প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ জানি ওটাই হবে আমাদের শেষ দেখা।
আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত, হয়তো ভালোই আছি। তবুও মাঝরাতে যখন পুরনো কথা মনে পড়ে, তখন বুঝি—সম্পর্ক শেষ হলেও মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না। তুমি পাশে নেই তাতে কী? আমার ভালোবাসাটুকু তো তোমার সাথেই রয়ে গেছে।"🥀
©️©️

Address

Mirpur

Telephone

+8801717819571

Website

Alerts

Be the first to know and let us send you an email when SardeR some word posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SardeR some word:

Shortcuts

Share