11/03/2026
***পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সমূহ ***
* ফজরের নামাজ মোট ৪ (চার) রাকাআত। প্রথমে সুন্নাত নামাজ ২ (দুই) রাকাআত, এবং পরে ফরজ নামাজ ২ (দুই) রাকাআত আদায় করতে হয়।
*জোহরের নামাজ প্রথমে ৪ (চার) রাকাআত সুন্নাত। তারপর ৪ (চার) রাকাআত ফরজ এবং অতঃপর ২ (দুই) রাকাআত সুন্নাত। এ ১০ (দশ) রাকাআত পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষ ২ (দুই) রাকআত নফল নামাজও পড়ে। এ হিসেবে জোহরের নামাজ ১২ (বারো) রাকাআত আদায় করা হয়।
* আসরের নামাজ ৪ (চার) রাকাআত পড়া ফরজ। কেউ কেউ ফরজের পূর্বে ৪ (চার) রাকাআত সুন্নাত নামাজ পড়ে থাকে।
* মাগরিবের নামাজ মূলত ৫ (পাঁচ) রাকাআত। মাগরিবে প্রথম ৩ (তিন) রাকাআত নামাজ ফরজ। তারপর ২ (দুই) রাকাআত সুন্নাত নামাজ। কেউ কেউ সুন্নাতের পর ২ (দুই) রাকাআত নফল পড়ে থাকে। এতেকরে অনেকেই মাগরিবের নামাজ ৭ (সাত) রাকাআত বলে থাকে।
* ঈশার নামাজে ফরজের পূর্বে ৪ (চার) রাকাআত সুন্নাত। এরপর ইশার ফরজ নামাজ ৪ (চার) রাকাআত। তারপর ২ (দুই) রাকাআত সুন্নাত নামাজ। অতপর ৩ (তিন) রাকাআত বিতর নামাজ আদায় করতে হয়। ফরজ নামাজের আগের ও পরের সুন্নাহগুলো চেষ্টা করবেন আদায় করার। এই সুন্নাহগুলোর ফজিলত রয়েছে অনেক। তবে বিতরের সালাতের সঙ্গে এশার কোনো সম্পর্ক নেই। বিতর একেবারে আলাদা সালাত। বিতর সালাত আদায় করা ওয়াজিব। সেটা বেজুর সংখ্যায় ইশা'র পর নিজের মতো করে পড়বেন।
*** সমগ্র মুসলিম উম্মাহকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায়ে যত্নবান হওয়া আবশ্যক। পাশাপাশি প্রত্যেক ওয়াক্তের আগে পরের সুন্নাত ও নফল আদায় করার তাওফিক দান করুন। আমিন।***