22/01/2026
জানি সব ঠিক হয়ে যাবে। এমনকি ঠিক হয়েও যায়। হয়তো কয়েকগুন ভালো হয়ে ফিরে আসবে। আঘাত থাকবে না। চোখের নিচে কান্নার দাগ থাকবে না। অন্ধকার সন্ধ্যা ঢেকে যাবে কোনো নিয়নের নরম আলোতে, রাত পেড়িয়ে সকাল হবেই।
কিন্তু এই যে এই বিষাদ মুহূর্ত, চোখের জল, বুকের চিৎকার, এক একটা দীর্ঘশ্বাস, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পাওয়ার অভাব, পাশে বসে ক্লান্ত মাথাটা এলিয়ে দেওয়ার দুঃখ, বুকের কথা বলে ফেলার তৃষ্ণা এসবের হিসাব মিলাই কী করে?
যদি মিলেও যায়, আঘাতও কমে যায়; কিন্তু দাগগুলো?