21/12/2020
🌇আজ বছরের দীর্ঘতম রাত, কাল সবচেয়ে ছোট দিন!!
🏜আজ ২১ ডিসেম্বর, সোমবার। আজ দিবাগত রাতটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। আর আগামীকাল ২২ ডিসেম্বর হতে যাচ্ছে বছরের সবচেয়ে ছোট দিন।
🌏এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। এসব দেশের মধ্যে পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার দক্ষিণ গোলার্ধের অংশ ব্যতীত এশিয়া মহাদেশের অধিকাংশ দেশ রয়েছে। এ ছাড়া আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশ রয়েছে।
🌐বাংলাদেশও উত্তর গোলার্ধের দেশ। ফলে বাংলাদেশেও আজ রাত বছরের সবচেয়ে দীর্ঘতম হতে যাচ্ছে এবং কাল হবে সবচেয়ে ছোট দিন।
🤔পাশাপাশি এই দুদিন, কেন বড় রাত ও ছোট দিন হতে যাচ্ছে??
👉কারণ, ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও পরদিন ক্ষুদ্রতম দিন হয়ে থাকে এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়।
⭐দীর্ঘতম রাত অথবা ছোট দিনকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে-২১ জুন উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রজনী। তখন সূর্য এ সময় কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে বলা হয় উত্তর অয়নায়ন। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা।
🌞এরপর থেকে দিন ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। অবশেষে ২৩ সেপ্টেম্বর সূর্য আবার অবস্থান নেয় বিষুব বৃত্তের বিন্দুতে, যেখানে ক্রান্তি বৃত্ত ও বিষুব বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে বলা হয় জলবিষুব বিন্দু। এই দিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হয়ে থাকে। আবার এর পর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য পৌঁছে যায় ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে।
Collected NH