Jana News 24

Jana News 24 সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়
13/08/2026

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরসহ বিশ্বের বিভিন্ন দেশে সফরের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে এসব .....

অবসরের আভাষ দিলেন মেসিবিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইন মহাতারকা ল...
13/08/2026

অবসরের আভাষ দিলেন মেসি
বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারালেন। গত সপ্তাহে ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মুখ খুলে নিজের ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা তুলে দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৯ বছর বয়সী মেসি লেখেন, “তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে এগিয়ে যাব, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।” মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তায় তিনি বাবার জীবনের শেষ কয়েক মাসের কথা স্মরণ করেন, যে সময়টিতে ২০২৬ বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছিল। মেসি বলেন, “আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো।” গত রোববার বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পর গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মেসি। তিনি বলেন, “আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না।” নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হারের পর প্রথমবারের মতো জাতীয় দলের ক্যারিয়ার সম্পর্কে মেসি বলেন, “এবার আমি নিজের শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনোই স্বস্তি অনুভব করিনি।” নিজের জীবন ও ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন মেসি। তিনি বলেন, “তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে। তুমি কখনো কোনো ভুল করোনি।” জুনে বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির অস্বাভাবিক অনুপস্থিতি সকলের নজর কেড়েছিল। বিশ্বকাপ চলাকালে হোর্হের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে মেসির পরিবার সংবাদমাধ্যমের প্রতি মানবিকতা দেখানোর অনুরোধ জানিয়েছিল। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখন তিনি স্বীকার করেছিলেন, খেলার বাইরের একটি পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে লড়াই করছেন। গত রোববার রোজারিওর পাশের শহর পেরেজে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ও আর্জেন্টিনা দলের সতীর্থদের নিয়ে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাবাকে শেষ বিদায় জানান মেসি।

ভিলাকে হারিয়ে ফের উয়েফা সুপার কাপ জিতলো পিএসজিইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠল জমজমাট এক লড়াই দিয়ে। উয়েফা সুপার ...
13/08/2026

ভিলাকে হারিয়ে ফের উয়েফা সুপার কাপ জিতলো পিএসজি
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠল জমজমাট এক লড়াই দিয়ে। উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। এই ম্যাচে পিএসজির জয়ের নায়ক দেজিরে দুয়ে, দ্বিতীয়ার্ধে তার করা গোলেই নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির জয়। ম্যাচের ২০তম মিনিটে খভিচা কাভারাৎসখেলিয়ার শক্তিশালী শটে এগিয়ে যায় পিএসজি। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে ভিলা। প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হওয়া ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ব্রায়ান মাজদোর ভলি থেকে গোল পায় ইংলিশ ক্লাবটি। ফিফার সঙ্গে নিবন্ধন-সংক্রান্ত বিরোধ মিটিয়ে ম্যাচের কয়েক দিন আগে খেলার অনুমতি পেয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন দুয়ে। ৬১তম মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে জালে বল পাঠান তিনি। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও রিভিউয়ের পর সিদ্ধান্ত বদলে যায় এবং পিএসজির গোল বহাল থাকে। এই জয়ের ফলে সম্ভাব্য ছয়টি শিরোপার মৌসুমে প্রথম ট্রফি ঘরে তুলল পিএসজি। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে টানা দুই বছর উয়েফা সুপার কাপ জিতল তারা। রিয়াল ২০১৬ ও ২০১৭ সালে টানা দুইবার এই শিরোপা জিতেছিল। উয়েফা সুপার কাপ প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ বিজয়ী ও ইউরোপা লিগের সর্বশেষ চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির প্রতিপক্ষ ছিল ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন হাসান মাহমুদউড়ছেন হাসান মাহমুদ, উড়ছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্...
13/08/2026

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন হাসান মাহমুদ
উড়ছেন হাসান মাহমুদ, উড়ছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটা দিন। হাসান-তাসকিন ও এবাদত এই তিন ত্রয়ীর আগুনে পুড়েছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। মাত্র ৫৩ ওভারেই থেমে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে তারা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমে ক্যারিয়ার সেরা স্পেলটাই করলেন হাসান মাহমুদ। বল হাতে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগারও এখন এটি। এর আগে ফাইফার পেয়েছেন আরও দুই বাংলাদেশি। ২০০৬ সালে ফতুল্লায় মোহাম্মদ রফিক এবং ২০১৭ সালে মিরপুরে দুইবার এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। এবার তালিকায় নাম লেখালেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট শিকারের আরেক কীর্তি গড়েছেন টাইগার এই পেসার। এ নিয়ে প্রতিপক্ষের মাটিতে তৃতীয়বারের মতো ফাইফারের নজির গড়লেন হাসান। এর আগে ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছেন এই পেসার।

এখনও ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
13/08/2026

এখনও ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারত দলের। তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা ....

ডারউইনে ইতিহাসের অন্যতম সেরা দিন কাটালো টাইগাররা
13/08/2026

ডারউইনে ইতিহাসের অন্যতম সেরা দিন কাটালো টাইগাররা

দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল-কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্ত....

অবৈধ ব্যাটারি রিকশায় বাড়ছে বিদ্যুতের চাপ: বিদ্যুৎ মন্ত্রী
13/08/2026

অবৈধ ব্যাটারি রিকশায় বাড়ছে বিদ্যুতের চাপ: বিদ্যুৎ মন্ত্রী

অবৈধভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইবাইকের কারণে দেশে বিদ্যুতের চাহিদা এমনভাবে বেড়েছে, যা আগে ছিল না বলে জানি...

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা
13/08/2026

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন ....

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
13/08/2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখর.....

গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
13/08/2026

গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি শি.....

Address

Editor/MD. Zahidul Islam, Publisher/MD. Asaduzzaman, Ahmud Villa, House No-640, West Kazipara
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Jana News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Mirpur.