06/07/2026
এই একটা পোস্ট দেখি সবাই কপি পেস্ট করতেছে...
"অধিকাংশ আর্জেন্টিনা ফ্যানরা নেইমারকে যতটা পছন্দ করে কিংবা সাপোর্ট করে! ব্রাজিলের অধিকাংশ ফ্যানরা মেসিকে সেভাবে দেখতেই পারে না"
কিন্তু এটা একদমই ভুল, জাস্ট নিজেদেরকে মহান প্রমাণ করার চেষ্টা ছাড়া আর কিছুই না... কারণ আমি নিজেই একজন ব্রাজিল সাপোর্ট করা সত্ত্বেও মেসির খুব বড় ভক্ত। ২০১৪ সালে ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে সাতটা খাওয়ার পরও যতটা খারাপ লাগছিল না তার থেকে বেশি খারাপ লাগছিল ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মেসির কান্না দেখে।
তবে হ্যাঁ এটা সত্য যে মেসির ওই কান্নার ছবি নিয়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে কিছু মানুষ ট্রল করছে মজা নিছে। তার মানে এই না যে আপনারা নেইমারকে নিয়ে ট্রল করেন নাই মজা করেন নাই। নেইমার অবসর নিয়ে নিল, কালকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সময় বাচ্চাদের মতো কান্না করতে ছিল এটা নিয়েও আপনারা ট্রল করতে ছাড়েন নাই। আর সারা জীবন তো অভিনেতা অভিনেতা বলে মুখে ফেনা তুলে ফেলছেনই।।।
সত্যি কথা হলো দুই দলের সমর্থকদের মধ্যেই কিছু সমর্থক আছে যারা মেসি নেইমার দুজনকে নিয়ে ট্রল করে। কিন্তু আপনারা একটা পোস্ট সবাই কপি পেস্ট করে এমন ভাবে বোঝানোর ট্রাই করতেছেন যেন আপনারা একেবারে ধোয়া তুলসী পাতা অনেক মহান কখনো নেইমারকে নিয়ে ট্রল করেন নাই মজা নেন নাই। তাহলে এই যে একটা মানুষ বারবার ইনজুরির সাথে লড়াই করে ফিরে আসার পরও আপনারা অভিনেতা অভিনেতা বলেন মুখে ফেনা তুলে ফেলছেন এইগুলা আপনাদের কেমন ভালো মানুষই??
শুনেন একটা কথা বলি বুদ্ধির পর থেকে ছয়টা বিশ্বকাপ দেখে ফেলছি। ২০০২ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ নেয় তখনো আমার বয়স সাত বছর এটার কথা বাদই দিলাম। তারপরও ছয়টা বিশ্বকাপ দেখে ফেলছি এলাকার ছোট ভাই থেকে শুরু করে বড় ভাই কাকাদের পাশে বসে থেকে খেলা দেখছি।। এমন এমন আর্জেন্টাইন সমর্থক আছে যারা নেইমারকে প্লেয়ারই মনে করে না। আর ব্রাজিল দলের কথা বাদই দিলাম।
আমার বন্ধু Mohammad Sumon সেও আগে নেইমারকে ভালো প্লেয়ার মনে পড়তো না মানে ২০১৪ সালের কথা বলতেছি যখন নেইমারের প্রাইম টাইম ছিল তখন ও নেইমার তার কাছে ভালো প্লেয়ার ছিল না তার কাছে ভালো প্লেয়ার ছিল নাকি কৌতিনহো।। যদিও এখন সে বলে ইনজুরি না হলে নেইমার অনেক ভালো একটা জায়গায় যাইতো মন থেকে বলে কিনা জানিনা। কারণ যখন নেইমারের প্রাইম টাইম ছিল তখনই তাকে প্লেয়ার মনে হয় নাই এখন কেমনে প্লেয়ার মনে হয় কি জানি ☺️
যাইহোক এত বড় পোস্ট লেখার একটাই কারণ আপনারা যারা এখন নেইমারের বিদায় বা নেইমারের কান্না দেখে ঐ একটা পোস্ট কপি পেস্ট করতেছেন প্লিজ এগুলা কইরা সাধু সাজতে যাবেন না। কারণ আমরা চোখের সামনে দেখা পাবলিক কারা নেইমারকে অভিনেতা অভিনেতা বলে মুখে ফেনা তুলে ফেলছে। খারাপ মেসির কান্নার ছবি নিয়ে ট্রল করছে।
আর যিনি এই কপি পেস্ট করা পোস্টটা লিখছেন আমার মনে হয় আপনার শুধুমাত্র মেসির কান্নার ছবি নিয়ে ট্রল করা কিছু ব্রাজিল সাপোর্টারদের কথা ভেবে পোস্টে না লিখে আপনাদের সমর্থকদের মধ্যে যারা নেইমারকে অভিনেতা অভিনেতা বলে ট্রল করতো তাদের কথাও ইনক্লুড করা দরকার ছিল।
যাই হোক আমাদের অভিনেতা বিদায় নিয়েছে। তার জীবনে অনেক কিছু পাওয়ার থাকলেও কিছুই আর পাওয়া হইলো না।। তাকে আর হলুদ জার্সিতে দেখাও যাবে না।
কিন্তু আপনাদের মেসির খারাপ সময় গেলেও তাকে নিয়ে ট্রল করা হলেও একটা সময় এসে তার জীবনের সব অপূর্ণতা পূর্ণতা পেয়ে গেছে।
সেজন্য অভিনন্দন মেসিকে অভিনন্দন আপনাদেরকে।।
(ধন্যবাদ)
লেখা : faraby